আগামী মাসে ঈদুল আযহা। ঈদকে কেন্দ্র করে অনেক প্রবাসী আগে থেকেই দেশে অর্থ পাঠানো শুরু করেছেন। ফ‌লে রেমিট্যান্স প্রবা‌হে ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। যার ধারাবাহিকতায় চলতি এপ্রিল মাসের প্রথম ১৯ দিনে দেশে দুই বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে। এই ধারা অব্যাহত থাকলে মাস শেষে প্রবাসী আয় তিন বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।সোমবার (২০ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।খাত সংশ্লিষ্টদের মতে, ঈদকে কেন্দ্র করে কোরবা‌নির পশু কেনা ও পরিবারের বাড়তি খরচের কথা চিন্তা ক‌রে দেশে অতিরিক্ত অর্থ পাঠাচ্ছেন প্রবাসীরা। এর ফলে রেমিট্যান্স প্রবাহে চাঙাভাব লক্ষ্য করা যাচ্ছে। ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়ছে।কেন্দ্রীয় ব্যাং‌কের সবশেষ তথ্য বলছে, চলতি এপ্রিলের প্রথম ১৯ দিনে ২১২ কো‌টি ৭০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রায় বর্তমান বিনিময় হার হিসাবে (প্রতি ডলার ১২২ টাকা ৭০ পয়সা ধ‌রে) এই অঙ্ক ২৬ হাজার কোটি টাকার বে‌শি।কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গেল মার্চ মাসে প্রবাসীরা পাঠিয়েছএলন ৩৭৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। এটিই দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স। তার আগে ফেব্রুয়ারি মাসে প্রবাসী বাংলাদেশিরা ৩০২ কোটি বা ৩ দশমিক ০২ বিলিয়ন ডলার পাঠিয়েছিলেন। চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ১৯ এপ্রিল পর্যন্ত দেশে দুই হাজার ৮৩৪ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন; যা আগের অর্থবছরের তুলনায় ২০ দশমিক ৬ শতাংশ বেশি। আগের অর্থবছরে একই সময় রেমিট্যান্স এসেছিল দুই হাজার ৩৫০ কোটি মার্কিন ডলার।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে চুয়াডাঙ্গা
মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে চুয়াডাঙ্গা

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে দেশের দক্ষিণ-পশ্চিম সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা। তীব্র শীতে জুবুথুবু হয়ে পড়েছে এখানকার জনজীবন। ঘন কুয়াশা আর হিমেল Read more

বদলগাছী সরকারি কলেজে শিক্ষার্থীদের তালা
বদলগাছী সরকারি কলেজে শিক্ষার্থীদের তালা

সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন না হওয়াকে কেন্দ্র করে নওগাঁয় অধ্যক্ষের কক্ষে ও কলেজের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা। বুধবার (১ Read more

১৪ ডিসেম্বর: নামাজের সময়সূচি
১৪ ডিসেম্বর: নামাজের সময়সূচি

আজ রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ ইংরেজি, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বাংলা, ২২ জমাদিউস সানি ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

বাংলাদেশকে ১৬৯ রানের টার্গেট দিলো ভারত
বাংলাদেশকে ১৬৯ রানের টার্গেট দিলো ভারত

বাংলাদেশকে ১৬৯ রানের টার্গেট দিল ভারত। এশিয়া কাপের সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে ভারত।টুর্নামেন্টের শুরু থেকে Read more

কিয়েভে ব্যাপক রুশ হামলা নিহত ৮, আহত ৮৮
কিয়েভে ব্যাপক রুশ হামলা নিহত ৮, আহত ৮৮

ইউক্রেনের রাজধানী কিয়েভে বৃহস্পতিবার ভোররাতে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় অন্তত আটজন নিহত ও ৮৮ জন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন