কুমিল্লার মেঘনা উপজেলায় পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও টেটা যুদ্ধের ঘটনা ঘটেছে। এ সময় প্রতিপক্ষের বিল্ডিং ও ঘরে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৮-১০ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।সোমবার (১৯ এপ্রিল) বিকেলে উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের মৈশারচর গ্রামে সালাম গ্রুপ ও মনোয়ার মেম্বার গ্রুপের মধ্যে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।স্থানীয় সূত্রে জানা যায়, সালাম গ্রুপ ও মনোয়ার মেম্বার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে পূর্ব শত্রুতা ও মামলা-মোকদ্দমা চলে আসছিল। এরই জেরে শনিবারের হাতাহাতির পর মঙ্গলবার বিকেলে পরিস্থিতি বড় ধরনের সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে মনোয়ার মেম্বার গ্রুপের লোকজন সালাম মিয়ার বিল্ডিং ও ঘরে অগ্নিসংযোগ করে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে উভয় পক্ষের আহত ব্যক্তিদের স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নাজমুল হাসান জানান, শমলা বেগম (৫৫) নামে এক নারী মারামারির ঘটনায় আহত হয়ে হাসপাতালে এসেছেন। অন্যরা এখনও আসেননি।চালিভাংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ুন কবির বলেন, “শনিবার হাতাহাতির পর মঙ্গলবার বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটে। পূর্ব শত্রুতার জেরেই এ ঘটনা ঘটেছে। এ সময় একটি পক্ষের বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয় এবং উভয় পক্ষের অন্তত ৮-১০ জন আহত হয়েছেন।”এ বিষয়ে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে। আমরা জানতে পেরেছি পূর্ব শত্রুতার জেরেই এ সংঘর্ষের সৃষ্টি হয়। তবে উভয় পক্ষের কেউ মামলা করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হরমুজ প্রণালি চালু করা নিয়ে ইরান-ওমানের বৈঠক
হরমুজ প্রণালি চালু করা নিয়ে ইরান-ওমানের বৈঠক

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের মধ্যে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করার উপায় খুঁজতে বৈঠক করেছে ইরান ও ওমান।রবিবার (০৫ এপ্রিল) Read more

পরীক্ষায় অনিয়মের সংবাদ প্রকাশে জেরে শিক্ষকদের হামলা!
পরীক্ষায় অনিয়মের সংবাদ প্রকাশে জেরে শিক্ষকদের হামলা!

খানসামা উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা চলাকালীন সহকারী শিক্ষকদের ব্ল্যাকবোর্ডে উত্তর লিখে দেওয়ার অনিয়মের সংবাদ প্রকাশের পর একদিকে সাংবাদিকের Read more

এক বছর কারাভোগ শেষে ভারত থেকে ফিরলেন ৪ বাংলাদেশি নারী
এক বছর কারাভোগ শেষে ভারত থেকে ফিরলেন ৪ বাংলাদেশি নারী

ভারতে এক বছর কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন চার বাংলাদেশি নারী। বুধবার (২৫ মার্চ) Read more

কাশ্মীরিদের হুমকির মুখে পড়তে হচ্ছে ভারতের নানা রাজ্যে
কাশ্মীরিদের হুমকির মুখে পড়তে হচ্ছে ভারতের নানা রাজ্যে

মুসলমান-বিদ্বেষ ছড়ানো ভারতে নতুন নয়। তবে পহেলগামের হামলার পরে কাশ্মীরি নাগরিক এবং ধর্মনিরপেক্ষ মানুষরাও ঘৃণার শিকার হচ্ছেন ভারতে।

‘বাংলাদেশে ১০টা বাটপার এক জায়গায় হলে ব্যাংক করে’
‘বাংলাদেশে ১০টা বাটপার এক জায়গায় হলে ব্যাংক করে’

ব্রিটিশরা যখন চারজন লোক এক জায়গায় হয়, তখন তারা একটা ক্লাব করে। আর বাংলাদেশে আমার মনে হয়, ১০টা বাটপার এক Read more

চাকরিচ্যুত বিডিআর সদস্যদের আন্দোলন স্থগিত
চাকরিচ্যুত বিডিআর সদস্যদের আন্দোলন স্থগিত

চাকরিচ্যুত সাবেক বিডিআর সদস্যদের কর্মসূচি আপাতত স্থগিত ঘোষণা করেছেন আন্দোলনকারীরা। তারা জানিয়েছেন, অনেকে আহত হওয়ায় এবং তৃণমূলের সদস্যদের একত্রিত করার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন