সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন না হওয়াকে কেন্দ্র করে নওগাঁয় অধ্যক্ষের কক্ষে ও কলেজের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা। বুধবার (১ এপ্রিল) দুপুরে বদলগাছী সরকারি কলেজে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালা খোলার ব্যবস্থা করেন।শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়েজনের কথা ছিলো। কলেজের একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান সম্ভব নয় বলে জানান ভারপ্রাপ্ত অধ্যক্ষ। এক পর্যায়ে শিক্ষার্থীদের একটি অংশ অধ্যক্ষের কার্যালয়ে গিয়ে তালা ঝুলিয়ে দেয় এবং একই সঙ্গে কলেজের প্রধান ফটকেও তালা লাগিয়ে দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলে আড়াই ঘন্টা পর তালা খোলার ব্যবস্থা করেন। এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত  অধ্যক্ষ প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম শেখ বলেন, মন্ত্রণালয়ের চিঠি অনুযায়ী এখন অনুষ্ঠান সম্ভব নয়। তাছাড়া একাদশ শ্রেণীর পাঠদানের আর ২০ দিন বাকি আছে বার্ষিক পরীক্ষা নেওয়ার। আমরা বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নিবো। এরপর পরীক্ষার পর অনুষ্ঠান হওয়ার কথা।তিনি আরো বলেন, ‘আমার অফিসে আমাকেসহ কয়েকজন শিক্ষককে রেখে তারা তালা দেয়। এরপর মূল গেটেও তালা ঝুলিয়ে দেয়। পরে পুলিশ এসে শিক্ষার্থীদের সাথে কথা বলে তালা খুলে দেওয়া হয়।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করলো যুক্তরাষ্ট্র
ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করলো যুক্তরাষ্ট্র

মার্কিন বাণিজ্যিক প্রতিনিধি দলের ভারত সফর বাতিল করা হয়েছে। শুল্ক ইস্যুতে টানাপোড়েনের মধ্যেই আলোচনার জন্য চলতি মাসেই ওই প্রতিনিধিদের নয়াদিল্লি Read more

পত্রিকা: ‘শীর্ষ নেতাদের মাসিক আয় এক লাখ টাকার নিচে’
পত্রিকা: ‘শীর্ষ নেতাদের মাসিক আয় এক লাখ টাকার নিচে’

শীর্ষ রাজনৈতিক নেতাদের মাসিক আয় লাখ টাকার নিচে; মনোনয়নপত্র বাছাইয়ে বেশি বাদ পড়াদের তালিকায় স্বতন্ত্র প্রার্থীরা শীর্ষে; শিগগিরই রাজনীতি আসার Read more

রথযাত্রার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ডিএমপিতে সমন্বয় সভা
রথযাত্রার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ডিএমপিতে সমন্বয় সভা

হিন্দু ধর্মাবলম্বীদের আসন্ন রথযাত্রা উপলক্ষ্যে ঢাকা মহানগরীর আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার Read more

কালিয়াকৈরে জাল টাকা ও তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার
কালিয়াকৈরে জাল টাকা ও তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভান্নারা বেলতলা এলাকা থেকে বিপুল পরিমাণ জাল টাকা, জাল নোট তৈরির মেশিন ও অন্যান্য উপকরণসহ রিয়াজ হোসেন Read more

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় নতুন যে তথ্য দিল পুলিশ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় নতুন যে তথ্য দিল পুলিশ

রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে হত্যার ঘটনায় নতুন তথ্য দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। চুরির উদ্দেশ্যেই মোহম্মদপুরের ওই বাসায় গৃহকর্মীর Read more

স্ত্রীকে তালাকের পর সন্তানকে নিয়ে দুধ দিয়ে গোসল স্বামীর
স্ত্রীকে তালাকের পর সন্তানকে নিয়ে দুধ দিয়ে গোসল স্বামীর

গোপালগঞ্জের মুকসুদপুরে স্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক বিবাহ বিচ্ছেদের পর স্বামী ও সন্তান দুধ দিয়ে গোসল করেছেন। শনিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন