হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও ফটিকছড়িস্থ জামিয়া ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগরী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় ফটিকছড়ির জামিয়া ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগরী মাদ্রাসা প্রাঙ্গণে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার উপস্থিত ছিলেন।জানা গেছে, সাক্ষাৎকালে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জনসম্পৃক্ততা বৃদ্ধি, সামাজিক ও ধর্মীয় শিক্ষার গুরুত্ব এবং ভবিষ্যৎ সাংগঠনিক কার্যক্রম নিয়ে উভয় পক্ষের মধ্যে মতবিনিময় হয়। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে পারস্পরিক সহযোগিতা ও শুভকামনা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করা হয়। এ সময় মুহিবুল্লাহ বাবুনগরী আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে দোয়া করেন এবং নিজের লেখা একটি বই উপহার দেন।সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, তিনি মূলত ব্যক্তিগতভাবে দোয়া নেওয়ার উদ্দেশ্যেই এখানে এসেছেন। এর আগে এই মাদ্রাসায় আসা হয়নি উল্লেখ করে তিনি বলেন, এখানে এসে শিক্ষার্থীদের সুন্দর পরিবেশে পড়াশোনা করতে দেখে তিনি সন্তুষ্ট হয়েছেন। তিনি শিগগিরই দারুল উলুম হাটহাজারী মাদ্রাসা পরিদর্শনের কথাও জানান।নির্বাচনী প্রসঙ্গে তিনি বলেন, দলের পক্ষ থেকে তাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। সেই বিষয়েও দোয়া নেওয়া এই সফরের একটি উদ্দেশ্য ছিল। জাতীয় নাগরিক পার্টির ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, দলকে একটি শক্তিশালী ও সুসংগঠিত রাজনৈতিক শক্তিতে পরিণত করতে কাজ চলছে এবং নতুন অনেকেই দলে যুক্ত হচ্ছেন।এনসিপি চট্টগ্রাম মহানগরের সমন্বয়কারী সদস্য ও মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী রিদুয়ান হৃদয় বলেন, চট্টগ্রামে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এনসিপি মুখপাত্র হেফাজতে ইসলাম বাংলাদেশের আমিরের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং ভবিষ্যৎ সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়। তিনি আরও বলেন, সাক্ষাৎ শেষে মুহিবুল্লাহ বাবুনগরীর লেখা একটি বই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার হাতে তুলে দেওয়া হয়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দিনে-দুপুরে সাবেক স্ত্রীকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা ও মারধর
দিনে-দুপুরে সাবেক স্ত্রীকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা ও মারধর

যশোরে দিনে দুপুরে সাবেক স্ত্রীকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা ও মারধরের অভিযোগ উঠেছে। রবিবার (১৮ মে) দুপুরে বাঘারপাড়া উপজেলার ধলগা Read more

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৫ কিলোমিটার জুড়ে তীব্র যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৫ কিলোমিটার জুড়ে তীব্র যানজট

শারদীয় দুর্গাপূজার টানা চার দিনের ছুটিকে কেন্দ্র করে রাজধানী ও আশপাশ থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে গ্রামের পথের মানুষের ঢল নেমেছে। Read more

কালিয়াকৈরে চুরির ঘটনায় তদন্তে গড়িমসি, ক্ষুব্ধ এলাকাবাসী
কালিয়াকৈরে চুরির ঘটনায় তদন্তে গড়িমসি, ক্ষুব্ধ এলাকাবাসী

গাজীপুরের কালিয়াকৈরে ঈদের ছুটিতে এক গৃহে চুরির ঘটনার সাত দিন পার হলেও তদন্ত কর্মকর্তা ঘটনাস্থলে যাননি—এমন অভিযোগে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন Read more

আজহারীর পর এবার আহমাদুল্লাহর ভিসাও বাতিল করল অস্ট্রেলিয়া
আজহারীর পর এবার আহমাদুল্লাহর ভিসাও বাতিল করল অস্ট্রেলিয়া

জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা ড. মিজানুর রহমান আজহারির পর এবার বাংলাদেশের বিশিষ্ট ইসলামি ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহর ভিসা আনুষ্ঠানিকভাবে বাতিল করেছে Read more

ভাঙ্গায় অবরোধ চলাকালীন সাংবাদিককে কুপিয়ে জখম
ভাঙ্গায় অবরোধ চলাকালীন সাংবাদিককে কুপিয়ে জখম

ফরিদপুরের ভাঙ্গায় সর্বদলীয় সংগ্রাম পরিষদের সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচিকে ঘিরে সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ ও থানায় হামলা-ভাঙচুরের সময় সরাসরি Read more

জ্ঞান ফিরেছে নুরের, শারীরিক অবস্থা নিয়ে যা জানা গেল
জ্ঞান ফিরেছে নুরের, শারীরিক অবস্থা নিয়ে যা জানা গেল

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এখনো আইসিইউতে রয়েছেন। তবে তার জ্ঞান ফিরেছে। তিনি ঢাকা মেডিকেল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন