ইরান শেষ পর্যন্ত আলোচনায় অংশ নেবে না এমন কথাকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ওয়াশিংটনের প্রতিনিধি দল পাকিস্তানের উদ্দেশে রওনা হয়েছে। সোমবার রাতেই ইসলামাবাদে পৌঁছাবে।দ্য নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, আলোচনায় যদি উল্লেখযোগ্য সাফল্য আসে তাহলে তিনি ইরানের শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে চান। দ্বিতীয় দফার আলোচনা ভেস্তে যাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে- এই প্রসঙ্গ তোলা হলে সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমাদের আলোচনার কথা আছে। তাই আমি ধরে নিচ্ছি, এই মুহূর্তে কেউ কোনো রকম চালাকি করছে না।’ট্রাম্পের দেওয়া তথ্য অনুযায়ী, এবারের আলোচনায় মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সঙ্গে থাকবেন বিশেষ দূত স্টিভ উইটকফ ও উপদেষ্টা জ্যারেড কুশনার। ইরানের শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘তাদের সঙ্গে দেখা করতে আমার কোনো সমস্যা নেই। যদি তারা দেখা করতে চায়; তবে তাদের সঙ্গে আলোচনায় বসতে আমার কোনো আপত্তি নেই।’ইরানের পারমাণবিক কর্মসূচি প্রসঙ্গে ট্রাম্প আবারও বলেন, ইরানকে অবশ্যই যেকোনো ধরনের পারমাণবিক অস্ত্র তৈরির প্রচেষ্টা ত্যাগ করতে হবে। এটি খুবই সাধারণ বিষয়। তাদের কাছে কোনো পরমাণবিক অস্ত্র থাকতে পারবে না।সূত্র: দ্য নিউইয়র্ক পোস্ট।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানের গ্যাসক্ষেত্রে ইসরাইলের হামলা, নিন্দা জানাল কাতার
ইরানের গ্যাসক্ষেত্রে ইসরাইলের হামলা, নিন্দা জানাল কাতার

পারস্য উপসাগরের সাউথ পার্স গ্যাসক্ষেত্রের সঙ্গে যুক্ত ইরানের প্রাকৃতিক গ্যাস স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে ইসরাইল। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন প্রতিবেশীসহ Read more

বাবার শেষ ঠিকানা যেন না হয় বৃদ্ধাশ্রম
বাবার শেষ ঠিকানা যেন না হয় বৃদ্ধাশ্রম

আজ বিশ্ব বাবা দিবস। সন্তান হিসেবে বাবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশের আনুষ্ঠানিক দিন হলেও বাস্তব জীবনে বাবারা ঠিক কতটা Read more

ট্রাম্পকে নোবেল দেওয়ার আহ্বান পাকিস্তান সেনাপ্রধানের
ট্রাম্পকে নোবেল দেওয়ার আহ্বান পাকিস্তান সেনাপ্রধানের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়নের সুপারিশ করেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসিম মুনির। হোয়াইট হাউজের মুখপাত্র আনা Read more

শেখ হাসিনা-জয়সহ ২৯ জনের গ্রেপ্তার প্রতিবেদন ২৫ মে
শেখ হাসিনা-জয়সহ ২৯ জনের গ্রেপ্তার প্রতিবেদন ২৫ মে

প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে দুদকের করা পৃথক দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ২৯ Read more

নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই তীর রক্ষা বাঁধে ধস
নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই তীর রক্ষা বাঁধে ধস

ফরিদপুরের আলফাডাঙ্গায় নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই বৃষ্টির পানিতে ধ্বসে গেছে মধুমতি নদীর ডান-তীর রক্ষা বাঁধ। এতে নদীর তীরে বসবাসরত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন