স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বক্তব্য দেওয়ার সময় বারবার প্রধানমন্ত্রীর প্রশংসা করায় স্বাস্থ্যমন্ত্রীকে প্রশংসা কম করতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা (ইউএইচএফপিও) সম্মেলনে এ ঘটনা ঘটে।সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বারবার প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করছিলেন। এ সময় প্রধানমন্ত্রী মঞ্চ থেকেই বলেন, “মন্ত্রী সাহেব, প্রশংসা একটু কম কইরেন।” এতে মিলনায়তনে উপস্থিতদের মধ্যে হাস্যরসের সৃষ্টি হয়।এর জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “খুব প্রশংসা করি নাই যতটুকু আপনি করতেছেন, সামান্যই বলেছি।” বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী দেশের স্বাস্থ্য খাত উন্নয়নে সরকারের নানা উদ্যোগ তুলে ধরেন। তিনি বলেন, জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করতে হলে সংশ্লিষ্ট সবাইকে পরিবর্তনের অংশ হতে হবে এবং মানবসেবাকে কেন্দ্রবিন্দুতে রেখে কাজ করতে হবে।তিনি আরও জানান, সরকারের জিরো টলারেন্স নীতির আওতায় স্বাস্থ্য খাতসহ সব ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। মাঠপর্যায়ের চিকিৎসকদের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, তাদের সঙ্গে সমন্বয় বৃদ্ধি ও কাজের পরিবেশ উন্নয়ন সরকারের অগ্রাধিকার।সম্মেলনে উপস্থিত স্বাস্থ্য কর্মকর্তাদের উদ্দেশে তিনি আহ্বান জানান, ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশের মানুষের সেবায় আত্মনিয়োগ করতে। পাশাপাশি উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দিনাজপুরে নানা-নানির কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
দিনাজপুরে নানা-নানির কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

দিনাজপুর সফরকালে স্বজনদের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ সোমবার (১৬ মার্চ) কাহারোল উপজেলার সাহাপাড়া এলাকায় Read more

‘পিছু হটেছেন’ ট্রাম্প, সংলাপের কথাও নাকচ তেহরানের
‘পিছু হটেছেন’ ট্রাম্প, সংলাপের কথাও নাকচ তেহরানের

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যে ইরান দাবি করেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলার পরিকল্পনা থেকে ‘পিছু হটেছেন’ এবং Read more

ভারতের আহমেদাবাদে বিমান বিধ্বস্ত হওয়ার কারণ জানালো তদন্তকারীরা
ভারতের আহমেদাবাদে বিমান বিধ্বস্ত হওয়ার কারণ জানালো তদন্তকারীরা

ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ বিমানটি বিধ্বস্তের কারণ জানা গেছে। ভয়াবহ ওই দুর্ঘটনায় প্রায় ৩০০ মানুষ নিহত হন। গত Read more

খুলনায় যুবককে কুপিয়ে জখম
খুলনায় যুবককে কুপিয়ে জখম

খুলনায় সন্ত্রাসীদের হামলায় মো. আ. আজিজ (৩৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। সোমবার (২২ এপ্রিল) রাত সোয়া ১০টার দিকে সোনাডাঙ্গা Read more

ড. ইউনূসকে ৬ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার চিঠি
ড. ইউনূসকে ৬ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার চিঠি

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশে খোলা চিঠি পাঠিয়েছে ৬টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। চিঠিতে সাম্প্রতিক মানবাধিকার Read more

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ১
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ১

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও কার্তুজসহ কলইপা ত্রিপুরা (৩৫) নামে একজনকে আটক করা হয়েছে। সোমবার (১১ আগস্ট) দিবাগত রাতে গোপন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন