খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও কার্তুজসহ কলইপা ত্রিপুরা (৩৫) নামে একজনকে আটক করা হয়েছে। সোমবার (১১ আগস্ট) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি গুইমারা রিজিয়নের সিন্দুকছড়ি জোনের একটি চৌকস টহল দল তাঁকে আটক করে।আটককৃত ব্যক্তি জেলার গুইমারা উপজেলার বাসিন্দা এবং পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ মূল দলের কালেক্টর বলে জানা যায়।এ সময় তার কাছ থেকে ১টি দেশি লং গান এলজি, ১টি কার্তুজ ও বাটন ফোনসহ নানা সরঞ্জাম উদ্ধার করা হয়।পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে গুইমারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সেনাবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গাছের গাড়ি থেকে চাঁদা কালেকশন করার সময় তাঁকে আটক করা হয়। তিনি পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে সন্ত্রাসী কার্যক্রম, নিরীহ পাহাড়ি ও বাঙালীদের নিকট হতে অবৈধ চাঁদা উত্তোলন ও শান্তি বিনষ্টকারী সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর এই অপারেশনাল কার্যক্রম অব্যাহত থাকবে। পার্বত্য অঞ্চলে শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে সন্ত্রাসী কার্যক্রম, নিরীহ পাহাড়ি ও বাঙালীদের নিকট হতে অবৈধ চাঁদা উত্তোলন ও শান্তি বিনষ্টকারী সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর এই অপারেশনাল কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানায় সূত্রটি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মোসাদ গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
মোসাদ গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

ইরানে ‘ইসমাইল ফিকরি’ নামে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এক গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সোমবার (১৬ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ Read more

ভোটহীন বিজয়ে ইতিহাস, চট্টগ্রাম আইনজীবী সমিতিতে বিএনপি-জামায়াতের ভাগাভাগি
ভোটহীন বিজয়ে ইতিহাস, চট্টগ্রাম আইনজীবী সমিতিতে বিএনপি-জামায়াতের ভাগাভাগি

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির ১৩২ বছরের প্রথাগত গণতান্ত্রিক ধারাবাহিকতাকে চূর্ণ করে প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই। নির্বাচন Read more

কুয়াকাটা সৈকতে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির মরদেহ
কুয়াকাটা সৈকতে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির মরদেহ

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতের গঙ্গামতি এলাকায় অজ্ঞাত (৩৫) এক ব্যক্তির মরদেহ ভেসে এসেছে।  শনিবার (২৩ আগস্ট) সকালে স্থানীয় বাসিন্দারা মরদেহটি দেখতে Read more

নড়াইলে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নড়াইলে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নড়াইলের নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা এলাকা থেকে ৪ কেজি গাঁজাসহ মো. জিল্লাল মোল্যা (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার Read more

ঐকমত্যের বাইরে সংস্কারের সুযোগ নেই: খসরু
ঐকমত্যের বাইরে সংস্কারের সুযোগ নেই: খসরু

ঐকমত্যের বাইরে সংস্কারের সুযোগ নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।রোববার (২৭ এপ্রিল) বিএনপি চেয়ারপারসনের গুলশান Read more

পরপর দুই বছর কেন বিজয় দিবসের কুচকাওয়াজ বন্ধ করলো অন্তর্বর্তী সরকার?
পরপর দুই বছর কেন বিজয় দিবসের কুচকাওয়াজ বন্ধ করলো অন্তর্বর্তী সরকার?

বিজয় দিবসে কুচকাওয়াজ অনুষ্ঠানের মাধ্যমে একটি স্বাধীন রাষ্ট্র নিজেদের সামরিক শক্তির প্রদর্শন করে এবং এই রেওয়াজ ঐতিহাসিক বলে উল্লেখ করেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন