মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যে ইরান দাবি করেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলার পরিকল্পনা থেকে ‘পিছু হটেছেন’ এবং ওয়াশিংটনের সঙ্গে তেহরানের কোনো আলোচনাও চলছে না।সোমবার (২৩ জুন) ইরানের এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা দেশটির ফার্স নিউজ এজেন্সিকে দেয়া বক্তব্যে বলেন, ইরানের সামরিক হুমকি বাস্তব রূপ নেওয়ায় এবং আন্তর্জাতিক আর্থিক বাজার ও মিত্রদের চাপ বাড়ায় ট্রাম্প হামলার পরিকল্পনা থেকে সরে এসেছেন। তিনি দাবি করেন, ‘এটি এক ধরনের পশ্চাদপসরণ ও পিছু হটা।’এই বক্তব্য আসে ট্রাম্পের সেই ঘোষণার পর, যেখানে তিনি বলেন-ইরানের জ্বালানি অবকাঠামোর ওপর সম্ভাব্য মার্কিন হামলা পাঁচ দিনের জন্য স্থগিত রাখা হয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেন, গত কয়েক দিনে দুই দেশের মধ্যে ‘গভীর ও ফলপ্রসূ আলোচনা’ হয়েছে এবং এই আলোচনা চলমান থাকবে।তবে তেহরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, কোনো ধরনের আলোচনা বর্তমানে চলছে না। ইরানি কর্মকর্তা বলেন, ‘এটি মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ, বাস্তবে কোনো সংলাপ হয়নি এবং হবেও না।’তিনি আরও সতর্ক করে বলেন, প্রয়োজনীয় প্রতিরোধ ক্ষমতা অর্জন না করা পর্যন্ত ইরান আত্মরক্ষামূলক অবস্থান বজায় রাখবে এবং যেকোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত থাকবে।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পঞ্চগড়ে নৈতিক শিক্ষা নিয়ে দিনব্যাপী জেলা কর্মশালা অনুষ্ঠিত
পঞ্চগড়ে নৈতিক শিক্ষা নিয়ে দিনব্যাপী জেলা কর্মশালা অনুষ্ঠিত

নৈতিক ও ধর্মীয় শিক্ষার প্রসারে পঞ্চগড়ে অনুষ্ঠিত হলো দিনব্যাপী একটি জেলা কর্মশালা। “টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন এবং নৈতিক শিক্ষার প্রসারে Read more

পদত্যাগের ঘোষণা দিলেন এনসিপি নেত্রী নীলিমা দোলা
পদত্যাগের ঘোষণা দিলেন এনসিপি নেত্রী নীলিমা দোলা

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) মনোনয়নের নামে প্রতারণা ও ডানপন্থী রাজনীতির দিকে ঝুঁকে পড়ার অভিযোগ তুলে দল থেকে পদত্যাগ করেছেন এনসিপি Read more

ইরানের প্রধান গ্যাস ফিল্ডে ইসরায়েল আর হামলা চালাবে না: নেতানিয়াহু
ইরানের প্রধান গ্যাস ফিল্ডে ইসরায়েল আর হামলা চালাবে না: নেতানিয়াহু

ইরানের প্রধান গ্যাস ফিল্ড সাউথ পার্স লক্ষ্য করে ইসরায়েল আর হামলা চালাবে না বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি Read more

ইসরায়েলের হামলায় ইরানে গত ৫ দিনে নিহত প্রায় ৬০০
ইসরায়েলের হামলায় ইরানে গত ৫ দিনে নিহত প্রায় ৬০০

ইসরায়েলের বিমান বাহিনীর (আইএএফ) গোলাবর্ষণ এবং ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় ইরানে গত ৫ দিনে নিহত হয়েছেন অন্তত ৫৮৫ জন এবং আহত হয়েছেন Read more

রাজধানীর মগবাজারে কলেজছাত্রের আত্মহত্যা
রাজধানীর মগবাজারে কলেজছাত্রের আত্মহত্যা

রাজধানীর রমনা থানাধীন বড় মগবাজার এলাকার একটি বাসায় শাহনেওয়াজ জামাল (১৮) নামের এক শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পাওয়া Read more

মুন্সিগঞ্জে অটোচালক হত্যার ঘটনায় গ্রেপ্তার ৫
মুন্সিগঞ্জে অটোচালক হত্যার ঘটনায় গ্রেপ্তার ৫

মুন্সিগঞ্জে অটোরিকশাচালক মো. মজিবর রহমান (৪৫) হত্যার ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন