কালবৈশাখী ঝড়ের সময় দেশের পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জে পাঁচজন, রংপুরে দুইজন, ময়মনসিংহে দুইজন এবং নেত্রকোনা ও হবিগঞ্জে একজন করে মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১০ জন। শনিবার দুপুরের পর বিভিন্ন জেলায় এসব হতাহতের ঘটনা ঘটে।সুনামগঞ্জে নিহত ৫সুনামগঞ্জের তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও দিরাই উপজেলার বিভিন্ন হাওরে বজ্রপাতে পাঁচজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- ধর্মপাশার হাবিবুর রহমান (৩০) ও রহমত উল্লা (১৫), জামালগঞ্জের নাজমুল হোসেন (২৬), তাহিরপুরের আবুল কালাম (২৫) এবং দিরাইয়ের লিটন মিয়া (৩০)।তাহিরপুর উপজেলার পাগনার হাওরে ধান কাটতে গিয়ে বজ্রাঘাতে আবুল কালাম নিহত হন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।জামালগঞ্জের পাগনার হাওরে ধান কাটার সময় বজ্রাঘাতে নূর জামাল (২৬) নামে আরেক কৃষকের মৃত্যু হয়। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন বলে জানান জামালগঞ্জ থানার ওসি বন্দে আলী।ধর্মপাশার টগার হাওরে ধান কাটতে গিয়ে বজ্রাঘাতে গুরুতর আহত হন হাবিবুর রহমান। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই উপজেলার জয়শ্রী ইউনিয়নের সরস্বতীপুর গ্রামে বাড়ির পাশে ধান শুকাতে গিয়ে বজ্রপাতে রহমত উল্লার মৃত্যু হয়।এ ছাড়া দিরাই উপজেলার বরাম হাওরে ধান কাটতে গিয়ে লিটন মিয়া বজ্রাঘাতে নিহত হন। দিরাই থানার ওসি এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।রংপুরে জেলে নিহত ২, আহত ৭রংপুরের মিঠাপুকুরে বজ্রাঘাতে দুই জেলের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার ছোট শালমারা বিলে মাছ ধরতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন মিলন রায় ও আবু তালেব। স্থানীয় সূত্র জানায়, মাছ ধরার সময় পরপর কয়েকটি বজ্রপাত হলে ঘটনাস্থলে নয়জন আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে মিলন রায় ও আবু তালেব মারা যান।আহতদের মধ্যে রয়েছেন গোল্ডেন মিয়া, তাঁর স্ত্রী লিমা বেগম, মর্জিনা বেগম, জগদীশ রায়, সুবল, নিখিল ও শামছুল। তাদের মধ্যে কয়েকজনকে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং গুরুতরদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।হবিগঞ্জে কৃষকের মৃত্যুহবিগঞ্জের নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে সুনাম উদ্দিন (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে মমিনা হাওরে কাজ করার সময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।নেত্রকোনায় নিহত ১ নেত্রকোনার আটপাড়া উপজেলার মেষির হাওরে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রাঘাতে আলতু মিয়া (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি সুখারী ইউনিয়নের হাতিয়া গ্রামের বাসিন্দা ছিলেন।আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহানুর রহমান জানিয়েছেন, নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হবে।ময়মনসিংহে আরও ২ জনের মৃত্যুএ ছাড়া ময়মনসিংহে বজ্রপাতে আরও দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।  শনিবার (১৮ এপ্রিল) দুপুর ২টার দিকে জেলার গৌরীপুর ও গফরগাঁও উপজেলায় পৃথক এসব ঘটনা ঘটে।নিহতরা হলেন- গৌরীপুর উপজেলার কোনাপাড়া গ্রামের ওলি মিয়ার ছেলে রহমত আলী উজ্জল (৩০) এবং গফরগাঁও উপজেলার উস্থি ইউনিয়নের ধাইরগাঁও গ্রামের মৃত সেকান্দর আলী খানের ছেলে মমতাজ আলী খান (৫৮)।স্থানীয় সূত্রে জানা যায়, রহমত আলী উজ্জল পেশায় একজন মুদি দোকানি ছিলেন। দুপুরে বজ্রপাতের সময় তিনি বোন জামাইয়ের ধানক্ষেত দেখতে পূর্ব কোনাপাড়া গ্রামে যান। এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।এ বিষয়ে গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী জানান, নিহতের দাফনের জন্য ইউনিয়ন পরিষদ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফেলানী হত্যার ১৫ বছর, এখনো ন্যায় বিচারের আশায় পরিবার
ফেলানী হত্যার ১৫ বছর, এখনো ন্যায় বিচারের আশায় পরিবার

আগামীকাল বুধবার (৭ জানুয়ারি) পূর্ণ হবে ফেলানী হত্যার ১৫ বছর। ২০১১ সালের এই দিনে কুড়িগ্রামের ফুলবাড়ী অনন্তপুর সীমান্তে ভারতীয় সীমান্ত Read more

বিরল দৃশ্যের সাক্ষী কোটি মানুষ, কাবার ঠিক ওপরে চাঁদ
বিরল দৃশ্যের সাক্ষী কোটি মানুষ, কাবার ঠিক ওপরে চাঁদ

পবিত্র কাবা শরীফের ওপর দিয়ে গত শুক্রবার ভোরে দেখা গেল এক বিরল চন্দ্রদৃশ্য। চাঁদ যখন ধীরে ধীরে কাবার ঠিক ওপরে Read more

পেট্রোল নিয়ে সংঘর্ষে ছুরিকাঘাতে আহত ৩
পেট্রোল নিয়ে সংঘর্ষে ছুরিকাঘাতে আহত ৩

গাইবান্ধার পলাশবাড়ীতে পেট্রোল নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ছুরিকাঘাতে তিন যুবক আহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার (৯ Read more

বেনাপোলসহ সারা দেশের ১১ জন কাস্টমস কমিশনার রদবদল
বেনাপোলসহ সারা দেশের ১১ জন কাস্টমস কমিশনার রদবদল

বেনাপোলসহ সারাদেশের কাস্টমস কমিশনার পর্যায়ের ১১ জন কর্মকর্তাকে একসাথে বদলী করেছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (১৫ জুলাই) এক প্রজ্ঞাপনে এ Read more

মুন্সিগঞ্জে ৭০ কেজি নিষিদ্ধ বাসুডিন জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
মুন্সিগঞ্জে ৭০ কেজি নিষিদ্ধ বাসুডিন জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

মুন্সিগঞ্জের সিরাজদিখানে নিষিদ্ধ বাসুডিন কীটনাশক মজুদ করার অপরাধে এক ব্যবসায়ীকে ৩০ হাজার জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় ৭০ কেজি নিষিদ্ধ বাসুডিন Read more

খাল খননে দুর্নীতির আভিযোগ, জামালপুর এলজিইডি কার্যালয়ে দুদকের অভিযান
খাল খননে দুর্নীতির আভিযোগ, জামালপুর এলজিইডি কার্যালয়ে দুদকের অভিযান

জামালপুরে খাল খনন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে জামালপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অফিসে অভিযান পরিচালনা করছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন