পরীক্ষাকেন্দ্রের পুরোনো ভবনের বারান্দা। ধুলোমাখা জানালার কাচের একটি সরু ফাঁক। সেই ফাঁক দিয়েই ভেতরের দিকে ঝুঁকে নিবিষ্ট মনে তাকিয়ে আছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এক হাত পেছনে রাখা, চোখে চশমা আর কানে এয়ারপড–মন্ত্রীর এমন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে। আজ শনিবার (১৮ এপ্রিল) সকালে এনটিআরসিএর অধীন সহকারী প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা চলাকালীন রাজধানীর কয়েকটি কেন্দ্র পরিদর্শনে যান মন্ত্রী। সেখানে প্রথাগত পরিদর্শনের বাইরে তার এমন নিবিড় পর্যবেক্ষণ নজর কেড়েছে সংশ্লিষ্টদের।মন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, তিনি কেন্দ্রের একটি হলের বাইরে দাঁড়িয়ে জানালার কাচের ফাঁক দিয়ে ভেতরের পরিবেশ দেখছেন। জানালার ওপাশে আবছা অন্ধকারে তখন গভীর মনোযোগে পরীক্ষা দিচ্ছিলেন প্রার্থীরা। মন্ত্রী যেন বাইরে থেকেই পরখ করে নিচ্ছিলেন হলের ভেতরের শৃঙ্খলা ও স্বচ্ছতা।এদিন সকাল ৯টায় পরীক্ষা শুরু হওয়ার পর ড. মিলন একে একে রাজধানীর সরকারি বাংলা কলেজ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ ও তেজগাঁও কলেজ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি পরীক্ষা কার্যক্রমের সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন। এ সময় শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন। কেন্দ্র সচিবদের সঙ্গে আলাপকালে মন্ত্রী পরীক্ষা যেন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয়, সে বিষয়ে কঠোর নির্দেশনা দেন।নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আজ সকাল ৯টা থেকে চার ধাপে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে ‘ক’ গ্রুপের পরীক্ষা সম্পন্ন হয়েছে। সূচি অনুযায়ী, ‘খ’ গ্রুপের পরীক্ষা বেলা ১১টা ৩০ থেকে ১২টা ৩০, ‘গ’ গ্রুপের পরীক্ষা দুপুর ২টা থেকে ৩টা এবং সবশেষ ‘ঘ’ গ্রুপের পরীক্ষা বিকেল ৪টা ৩০ থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে।ঢাকার মোট ৯টি কেন্দ্রে এমসিকিউ পদ্ধতিতে এই নিয়োগ পরীক্ষা নেয়া হচ্ছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষার্থীদের প্রবেশপত্রের নির্দেশনা অনুযায়ী কঠোর নিরাপত্তা ও শৃঙ্খলার মধ্য দিয়ে পরীক্ষা গ্রহণের সব প্রস্তুতি নেয়া হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি কেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজান নিয়ে বিরোধ, ছাত্রলীগ হত্যা করলো বিএনপি নেতাকে
আজান নিয়ে বিরোধ, ছাত্রলীগ হত্যা করলো বিএনপি নেতাকে

শরীয়তপুরের জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নে আজান দেওয়াকে কেন্দ্র করে ইমামকে হুমকি দেয়ার প্রতিবাদ করায় স্থানীয় এক বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা Read more

দেশে ৮৮ লাখের বেশি সিম বন্ধ করল সরকার
দেশে ৮৮ লাখের বেশি সিম বন্ধ করল সরকার

দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, সাইবার নিরাপত্তা ও ব্যক্তিগত সুরক্ষা দিতে গ্রাহকপ্রতি ১০টির বেশি সিমকার্ড বন্ধ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ Read more

দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে তৎপর র‌্যাব
দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে তৎপর র‌্যাব

দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে তৎপর র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। একইসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধেও তৎপর রয়েছে সংস্থাটি। Read more

সাত কলেজ ইস্যুতে শিক্ষা সচিবসহ পাঁচজনকে আইনি নোটিশ
সাত কলেজ ইস্যুতে শিক্ষা সচিবসহ পাঁচজনকে আইনি নোটিশ

সাত কলেজ ও ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ইস্যুতে শিক্ষা সচিবসহ পাঁচজনকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. Read more

এক কোটি ১০ লাখ লিটার রাইস ব্রান তেল কিনবে সরকার
এক কোটি ১০ লাখ লিটার রাইস ব্রান তেল কিনবে সরকার

স্থানীয় চার প্রতিষ্ঠান থেকে প্রতি লিটার ১৬১ টাকা করে এক কোটি ১০ লাখ লিটার পরিশোধিত রাইস ব্রান তেল কেনার অনুমোদন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন