চাঁদপুরের পদ্মা-মেঘনার অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অভিযোগে ১৭ জন জেলেকে আটক করা হয়েছে। এর মধ্যে ১৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বাকি ৩ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।শনিবার (১৮ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।জানা যায়, শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত জেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর, কোস্ট গার্ড ও নৌ পুলিশের সমন্বয়ে মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সদর উপজেলার আনন্দ বাজার, রনাগোয়াল, হরিসভা, বহরিয়া, হরিণা ও চরমুকুন্দী এলাকায় তল্লাশি চালানো হয়।এ সময় জাটকা ধরার সময় হাতেনাতে ১৭ জন জেলেকে আটক করা হয়। পাশাপাশি ৩টি ইঞ্জিনচালিত কাঠের নৌকা, প্রায় ১০ হাজার মিটার কারেন্ট জাল এবং ৫ কেজি জাটকা জব্দ করা হয়।পরে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ, তানভীর রাব্বী, সাজিদ হক ও দিপংকর বাড়ৈ। আদালত ১৩ জন জেলেকে ১৫ দিন করে কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা এবং অপর একজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা প্রদান করেন।কারাদণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন, মো. বিল্লাল শেখ, সোবহান হাওলাদার, মো. মনু মিয়া হাওলাদার, মো. মিরাজ হোসেন, কালিয়া বেপারী, জাকির দেওয়ান, মো. দুলাল, মিন্টু খা, মো. লিটন, অমৃত লাল মল্লিক, মিঠুন মল্লিক, মো. হাবিব মাঝি, মো. আবুল বাসার ও মো. চাঁন মিয়া শেখ।জব্দকৃত জাল ও নৌকা কোস্টগার্ড হেফাজতে রয়েছে এবং জব্দ জাটকা এতিমখানায় বিতরণ করা হয়েছে।অভিযানে চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক, সহকারী মৎস্য কর্মকর্তা, কোস্ট গার্ড ও নৌ পুলিশের পৃথক দল সার্বিক অংশগ্রহণ করেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালকিনিতে ফিলিং স্টেশনে কৃষকের উপচে পড়া ভিড়
কালকিনিতে ফিলিং স্টেশনে কৃষকের উপচে পড়া ভিড়

মাদারীপুরের কালকিনির পৌর এলাকার ভুরঘাটা আবুল হাসেম ফিলিং ষ্টেশনে অকটেন, পেট্রোল না থাকলেও  ডিজেল সংগ্রহ করতে কৃষকদের উপচে পড়া ভিড় Read more

সুমুদ ফ্লোটিলা আটকানোর প্রতিবাদে ইতালিতে সাধারণ ধর্মঘটের ডাক
সুমুদ ফ্লোটিলা আটকানোর প্রতিবাদে ইতালিতে সাধারণ ধর্মঘটের ডাক

অবরুদ্ধ গাজার জন্য ত্রাণ নিয়ে যাত্রা করা আন্তর্জাতিক মানবিক নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ আটকে দেয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে ইতালির Read more

স্থলভাগের গ্যাস ও তেলের খনির মজুত দ্রুত ফুরিয়ে আসছে, জাতিসংঘের সতর্কবার্তা
স্থলভাগের গ্যাস ও তেলের খনির মজুত দ্রুত ফুরিয়ে আসছে, জাতিসংঘের সতর্কবার্তা

বিশ্বের স্থলভাগে এ পর্যন্ত যতগুলো উত্তোলনযোগ্য গ্যাস ও তেলের খনির সন্ধান পাওয়া গেছে, সেগুলোর মজুত দ্রুত ফুরিয়ে আসছে বলে জানিয়েছে Read more

সিরাজগঞ্জে ১ হাজার ৯৯০ প্যাকেট নিষিদ্ধ ফুরাডান ধ্বংস
সিরাজগঞ্জে ১ হাজার ৯৯০ প্যাকেট নিষিদ্ধ ফুরাডান ধ্বংস

সিরাজগঞ্জের কাজীপুরে নিষিদ্ধ কীটনাশক ফুরাডান জব্দের পর ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে এসব কীটনাশক Read more

ইরান যুদ্ধ থামাতে মধ্যস্থতাকারীর ভূমিকায় কতটা সফল হবে চীন?
ইরান যুদ্ধ থামাতে মধ্যস্থতাকারীর ভূমিকায় কতটা সফল হবে চীন?

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই যুদ্ধে পাকিস্তানও মধ্যস্থতাকারী হিসেবে আবির্ভূত হয়েছে এবং চীন এক্ষেত্রে তাদের সাথে যোগ দিয়েছে। বেইজিংয়ের Read more

নারীকে শ্লীলতাহানি ও মারধর, মামলা তুলে নিতে হুমকি
নারীকে শ্লীলতাহানি ও মারধর, মামলা তুলে নিতে হুমকি

কক্সবাজারের উখিয়ায় শাড়ি বদলাতে গিয়ে এক নারী দোকানদার ও তার সহযোগীদের হাতে মারধর ও শ্লীলতাহানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন