দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে তৎপর র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। একইসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধেও তৎপর রয়েছে সংস্থাটি। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রংপুর কেন্দ্রীয় কালীবাড়ি মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন সংস্থাটির মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান।এসময় তিনি বলেন, ‘আমাদের দেশে কিছু কাপুরুষ, অসুস্থ মন মানসিকতার লোকজন আছেন, যারা বিভিন্ন উৎসবে বিশৃঙ্খলার জন্য ছোটখাটো ঘটনা ঘটান। তবে এবারের শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে ঝুঁকি বিবেচনায় প্রত্যেকটি মন্দিরে, মণ্ডপে নিরাপত্তা জোরদার করা হবে।’র‍্যাব মহাপরিচালক আরও বলেন, ‘আগামী ২৮ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে সারা দেশে ৩১ হাজার ৫৪৬টি মণ্ডপে পূজা শুরু হবে, ২৪ সেপ্টেম্বর সারা দেশে পূজা মণ্ডপের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে।  সিসিটিভির ব্যবস্থাসহ নিরবচ্ছিন্ন বৈদ্যুতিক সংযোগ থাকলে কাপুরুষ ও নিম্নরুচির মানুষ বিশৃঙ্খলার সুযোগ নিতে পারবে না।’তিনি আরও বলেন, ‘র‍্যাব, পুলিশ, সেনাবাহিনী, বর্ডার গার্ড ও আনসার সদস্যরা কঠোর নজরদারি রাখবে প্রতিটি পূজামণ্ডপে। পাশাপাশি পূজা উদযাপন কমিটির সবাইকে সতর্ক থাকতে হবে। প্রতিটি পূজামণ্ডপে নিজস্ব স্বেচ্ছাসেবক কমিটি গঠন করতে হবে, যাতে কেউ কোনো ধরনের অপচেষ্টা চালাতে না পারে।’সামাজিক যোগাযোগ মাধ্যমে যেকোনো অপপ্রচারে কান না দিয়ে আগে প্রশাসনকে অবগত করার আহ্বান জানিয়ে র‍্যাব মহাপরিচালক বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রচার হলেই ভেরিফাই করে গুজব রটনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঝিনাইদহে ৫ মাসে ২৩ খুন: তুচ্ছ ঘটনায় বাড়ছে খুনোখুনি
ঝিনাইদহে ৫ মাসে ২৩ খুন: তুচ্ছ ঘটনায় বাড়ছে খুনোখুনি

ঝিনাইদহে তুচ্ছ ঘটনায় খুনোখুনির ঘটনা বাড়ছে। সম্প্রতি জেলার ছয় উপজেলায় বেশ কয়েকটি খুনের ঘটনা ঘটেছে। আধিপত্য বিস্তারে রাজনৈতিক কর্মীকে হত্যা Read more

মোগো যাওয়ার যায়গা নাই, বিচার না পাইলে মইরা যামু: বিধবা আরেফা বেগমের আর্তনাদ
মোগো যাওয়ার যায়গা নাই, বিচার না পাইলে মইরা যামু: বিধবা আরেফা বেগমের আর্তনাদ

মোগো যাওয়ার যায়গা নাই, বিচার না পাইলে মোরা মইরা যামু, ওরা মোর পোলাডারে মামলা দিয়া বাড়ি থেইকা খেদাইছে এভাবে আক্ষেপ Read more

সাইফুজ্জামানের চেক দিয়ে ১ কোটি ৭৬ লাখ টাকা উত্তোলন, আটক ১
সাইফুজ্জামানের চেক দিয়ে ১ কোটি ৭৬ লাখ টাকা উত্তোলন, আটক ১

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের নামে ইস্যু করা ১১টি চেক ব্যবহার করে ৪টি ব্যাংক থেকে ১ কোটি ৭৬ লাখ টাকা Read more

শ্রীপুরে স্বতন্ত্র প্রার্থী এনামুলসহ ৭ জন আটক
শ্রীপুরে স্বতন্ত্র প্রার্থী এনামুলসহ ৭ জন আটক

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরকুল গ্রামে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ সাতজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আটক ব্যক্তিদের মধ্যে Read more

শেরপুরে অনুমোদনহীন ‘মায়ান’ জেনারেল হাসপাতাল সীলগালা
শেরপুরে অনুমোদনহীন ‘মায়ান’ জেনারেল হাসপাতাল সীলগালা

শেরপুরের নালিতাবাড়ীতে স্বাস্থ্য বিভাগের অনুমোদন না নিয়েই সিজারিয়ান অপারেশনসহ সবধরণের কার্যক্রম পরিচালনার অপরাধে মায়ান জেনারেল হাসপাতাল নামে একটি বেসরকারী হাসপাতাল Read more

ফরিদপুরে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে ৫ জন নিহত
ফরিদপুরে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে ৫ জন নিহত

ফরিদপুরের ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার বাবলা তলা এলাকায় বাস-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলেসহ পাঁচজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন