বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে অবস্থিত মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে “ক্ষুদে শিক্ষার্থীদের উদ্ভাবনী মেলা”।শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ মেলায় প্রায় ২ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। ছাত্র-ছাত্রীদের সৃজনশীলতা বিকাশ এবং বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়াতে এমন উদ্যোগ নেয় স্কুল কর্তৃপক্ষ।মেলায় প্রথম থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প ও সৃজনশীল কাজ প্রদর্শন করা হয়।পরে শ্রেণিভিত্তিকভাবে শিক্ষার্থীদের মধ্য থেকে সেরা প্রকল্পগুলো নির্বাচন করে পুরস্কৃত করা হবে বলে জানান আয়োজকরা।স্কুল পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো: মাহমুদুল আলমের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. সামছুল আলম, গ্রামীণ সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. ওয়াকিলুর রহমান, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন, ইনফরমেশন ও মনিটরিং সেলের ডেপুটি রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো: জহিরুল আলম। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং দর্শনার্থীরা এসময় উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে বাকৃবি উপাচার্য অধ্যাপক ড এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, ছোটদের এ কচি মনে বিজ্ঞান নিয়ে ভাবনা, মন মানসিকতা তৈরি হচ্ছে, এটা অত্যন্ত প্রশংসনীয়। তোমরা সময়, কায়িক শ্রম এবং মেধা দিয়ে সুন্দর কিছু করেছো এবং অনেক সুন্দর করে উপস্থাপন করতে পেরেছ।শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তিনি আরও বলেন, তোমরা বলেছ সবরকম পেশায় যেতে চাও, এটা অনেক ভাল। এমন বাংলাদেশ গঠন করা জরুরি যেখানে সবরকম পেশাজীবী থাকবে। এছাড়াও এ বিদ্যালয়ের জন্য আরেকটি গর্ব হল এবছর ৪৭ জন শিক্ষার্থীর মধ্যে ১৬ জন বৃত্তি পেয়েছে। এটা অত্যন্ত প্রশংসার দাবি রাখে।অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক ড. মো: মাহমুদুল আলম বলেন, বাচ্চাদেরদের মেধা বিকাশের জন্য যে উদ্ভাবনী বিষয়টি সেখানে সবার সহযোগিতা না থাকলে  এটা সম্ভব ছিল না। বাচ্চারা তোমরা অনেক কষ্ট ও পরিশ্রম করে , চিন্তাভাবনা করেই এই প্রজেক্টগুলো এখানে নিয়ে এসেছ। আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ। আগামী দিনে তোমরা অনেক বড় হও।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মারা গেছেন সাবেক শিল্পমন্ত্রী নূরল মজিদ হুমায়ন
মারা গেছেন সাবেক শিল্পমন্ত্রী নূরল মজিদ হুমায়ন

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন মারা গেছেন। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৭টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় Read more

মোংলায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ
মোংলায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

'শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সর্বজনীন'—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মোংলায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫-এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত Read more

গাজায় একদিনে নিহত ৭২, প্রাণহানি ছাড়াল ৬০ হাজার
গাজায় একদিনে নিহত ৭২, প্রাণহানি ছাড়াল ৬০ হাজার

ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে ফিলিস্তিনের গাজার উপত্যকায় নিহত হয়েছেন অন্তত ৭২ জন এবং আহত হয়েছেন আরও অন্তত ৩১৪ জন। শুক্রবার (৯ Read more

গাজীপুরে ৭০ পিচ শাল-গজারি গাছ ভর্তি ট্রাক জব্দ
গাজীপুরে ৭০ পিচ শাল-গজারি গাছ ভর্তি ট্রাক জব্দ

ছয়টি রেঞ্জের অধীনে ২৮টি বিট নিয়ে ঢাকা বন বিভাগ। এর মধ্যে গাজীপুরের শ্রীপুর রেঞ্জাধীন গোসিংগা বিটের অধীনস্থ কাপাসিয়ার দরদরিয়া এলাকায় Read more

পাওনা টাকা নিয়ে নয়ছয়, দুই আইনজীবীকে শোকজ
পাওনা টাকা নিয়ে নয়ছয়, দুই আইনজীবীকে শোকজ

পাওনা টাকা নিয়ে নয়ছয় করায় যশোর আইনজীবী সমিতির সদস্য সৈয়দ কবির হোসেন জনি ও আব্দুর রাজ্জাককে শোকজ করেছে সমিতি। সমিতির Read more

আজ প্রথম প্রেম দিবস
আজ প্রথম প্রেম দিবস

প্রথম ভালোবাসা যেন বুকের তোরঙ্গে যত্নে পুষে রাখা প্রীতিময় স্মৃতি কিংবা আলগোছে ভুলে যাওয়া পুরোনো অতীত। প্রথম প্রেমের উপাখ্যান মনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন