জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রেসক্লাবের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শেখ শাহরিয়ার হোসেন। শনিবার (১৮ এপ্রিল) সংগঠনটির পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব প্রগতিশীলতা, অসাম্প্রদায়িকতা ও নিরপেক্ষতার মূলমন্ত্র ধারণ করে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রগতিশীল চিন্তার সাংবাদিকদের সংগঠন হিসেবে কাজ করে যাচ্ছে। গত বছর থেকে দীর্ঘদিন মো. মেহেদী হাসান সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তবে তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে সভাপতির দায়িত্ব তিনি শেখ শাহরিয়ার হোসেন কে অর্পণ করেছেন। পরবর্তীতে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী সহ-সভাপতি শাহরিয়ার হোসেনকে সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এখন থেকে তিনি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।এবিষয়ে নবনিযুক্ত সভাপতি শাহরিয়ার হোসেন বলেন, জবি প্রেসক্লাব সবসময় আপোষহীনভাবে শিক্ষার্থীদের কন্ঠস্বর হিসেবে কাজ করেছে। শিক্ষার্থীদের কণ্ঠস্বর যেন গণমাধ্যমে যথাযথভাবে প্রতিফলিত হয় সে লক্ষ্যেই কাজ করে যাবো। এটা যেমন গৌরবের, তেমনি একটি বড় দায়িত্ব।তিনি আরও বলেন, ক্যাম্পাসে বিদ্যমান বিভিন্ন সংকট নিয়ে তথ্যভিত্তিক ও দায়িত্বশীল সাংবাদিকতা করতে প্রেসক্লাব কাজ করবে। এই সংগঠনটিকে আরও অংশগ্রহণমূলক প্ল্যাটফর্মে রূপ দিতে চাই, যেখানে সবাই নিজেদের কথা তুলে ধরার সুযোগ পাবে।উল্লেখ্য, জবি প্রেসক্লাব এক যুগ ধরে ক্যাম্পাসের সাংবাদিকতা চর্চার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে আসছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইস্যু, শিক্ষার্থীদের দাবি-দাওয়া এবং সামগ্রিক শিক্ষাঙ্গনের চিত্র তুলে ধরতে সংগঠনটির ভূমিকা প্রশংসিত।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গজারিয়ায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি
গজারিয়ায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

মুন্সীগঞ্জের গজারিয়ায় ভবেরচর সাতকানিয়া গ্রামের ব্যবসায়ী সিরাজুল ইসলাম (৭৫) বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার  (৪ নভেম্বর) রাত ২ টায় Read more

শ্রমিকদের নামে চাঁদাবাজির চেয়ে ভিক্ষা উত্তম: সাবেক ডিআইজি
শ্রমিকদের নামে চাঁদাবাজির চেয়ে ভিক্ষা উত্তম: সাবেক ডিআইজি

সিরাজগঞ্জ জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্য়ক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির পুলিশ সংস্কার কমিশন এর Read more

ট্রাম্পের আলটিমেটাম, ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ না খুললে নরক নেমে আসবে ইরানে
ট্রাম্পের আলটিমেটাম, ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ না খুললে নরক নেমে আসবে ইরানে

ইরানকে আবারও ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুঁশিয়ারি দিয়ে বলেছেন, অবিলম্বে হরমুজ প্রণালি খুলে দিতে হবে। বেঁধে Read more

বেনাপোলে সীমান্তের ইছামতি নদী থেকে ৫ মাদক কারবারি আটক
বেনাপোলে সীমান্তের ইছামতি নদী থেকে ৫ মাদক কারবারি আটক

যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত এলাকায় ইছামতি নদী থেকে পাঁচজন মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।শনিবার Read more

সারোয়ার তুষারের সঙ্গে অডিওর কথা স্বীকার করলেন এনসিপি নেত্রী
সারোয়ার তুষারের সঙ্গে অডিওর কথা স্বীকার করলেন এনসিপি নেত্রী

জাতীয় নাগরিক পার্টি- এনসিপি নেতা সারোয়ার তুষারের সঙ্গে এক নারীর কথোপকথোন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ওই অডিওতে নারী কণ্ঠটি Read more

ওয়ানডেতে বাংলাদেশের নতুন অধিনায়ক মিরাজ
ওয়ানডেতে বাংলাদেশের নতুন অধিনায়ক মিরাজ

জাতীয় ক্রিকেট দলে তিন ফরম্যাটের জন্য ৩ অধিনায়ক বেছে নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শ্রীলঙ্কা সফরের আগে ওয়ানডে অধিনায়কের দায়িত্ব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন