যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত এলাকায় ইছামতি নদী থেকে পাঁচজন মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।শনিবার (১৮ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়| এ সময় তাদের কাছ থেকে ভারতীয় ‘উইন্স কোরেক্স কফ’ সিরাপের ২ বোতল উদ্ধার করা হয়েছে।এদিকে, স্থানীয়দের দাবি, আটকদের কাছে আরও বিপুল পরিমাণ মাদক ছিল। সীমান্তে বিজিবি ও বিএসএফের উপস্থিতি টের পেয়ে তারা মাদক নদীর পানির নিচে লুকিয়ে রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।আটকরা হলেন, বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের মৃত কামরুজ্জামান এর ছেলে ইউসুফ আলী (৩০), একই গ্রামের চাবর আলী সরদারের ছেলে সাবু (৪০), মৃত ওসমান গাজীর ছেলেমোঃ হায়দার আলী (২৭), মৃত নজরুল ইসলামের ছেলে আলমগীর হোসেন (৩০) ও শার্শা উপজেলার ধলদা গ্রামের সিদ্দিক আলীর ছেলে নয়ন মনি (৩৫)।বিজিবি সূত্রে জানা যায়, পুটখালী ক্যাম্পের সুবেদার জামিল হোসেনের তত্ত্বাবধানে নায়েক আরিফ হোসেনের নেতৃত্বে একটি টহল দল সীমান্তের মেইন পিলার ১৭/৭-এস এর ১২০-আর পিলারের নিকট, বাংলাদেশের অভ্যন্তরে ইছামতি নদীতে অভিযান পরিচালনা করে। এ সময় নদীতে অবস্থানরত সন্দেহভাজন ব্যক্তিদের আটক করা হয় এবং তাদের দেহ তল্লাশি করে মাদকদ্রব্য উদ্ধার করা হয়।খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার
সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার

মানিকগঞ্জ-২ আসনের সাবেক এমপি মমতাজ বেগমকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করেছে ডিবি। সোমবার (১২ মে) রাত পৌনে ১২ টায় তাকে গ্রেপ্তার Read more

‘বাংলাদেশ নতুনধারা জনতার পার্টি’ নামে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
‘বাংলাদেশ নতুনধারা জনতার পার্টি’ নামে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

‘বাংলাদেশ নতুনধারা জনতার পার্টি’ নামে নতুন আরেকটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। শনিবার (২৬ এপ্রিল) সকালে রাজধানী সেগুনবাগিচার তোপখানা রোডে বাংলাদেশ Read more

ইতিহাস গড়েও লিঙ্গবৈষ্যমের শিকার প্রথম নারী কোচ
ইতিহাস গড়েও লিঙ্গবৈষ্যমের শিকার প্রথম নারী কোচ

ফুটবলবিশ্বে ইতিহাস গড়ে গত রবিবার জার্মান বুন্দেসলিগার দল ইউনিয়ন বার্লিনের অন্তবর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন ৩৪ বছর বয়সী মারি Read more

নোয়াখালী জেলা ছাত্রদলের আসন্ন নতুন কমিটিতে কারা পাচ্ছেন নেতৃত্ব
নোয়াখালী জেলা ছাত্রদলের আসন্ন নতুন কমিটিতে কারা পাচ্ছেন নেতৃত্ব

দীর্ঘদিনের প্রতীক্ষার প্রহর শেষে খুব সহসায় ঘোষণা আসছে নোয়াখালী জেলা ছাত্রদলের কমিটি। জেলা ছাত্রদলের সদ্য বিগত কমিটি বিলুপ্তির এক বছর Read more

নরসিংদীতে আবারও সংঘর্ষ: গুলিবিদ্ধ হয়ে যুবদল নেতা নিহত
নরসিংদীতে আবারও সংঘর্ষ: গুলিবিদ্ধ হয়ে যুবদল নেতা নিহত

নরসিংদীর চরাঞ্চলে আবারও দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবদল নেতা নিহত হয়েছেন। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার চরাঞ্চলের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন