জাতীয় নাগরিক পার্টি- এনসিপি নেতা সারোয়ার তুষারের সঙ্গে এক নারীর কথোপকথোন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ওই অডিওতে নারী কণ্ঠটি এনসিপির এক নেত্রীর বলে দাবি করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এর পর থেকে এনসিপির একাধিক নেত্রীকে নিয়ে বিভিন্ন মন্তব্য ছড়িয়ে পড়ে।তবে তুষারের সঙ্গে ওই কথোপকথনটি নিজের বলে স্বীকার করেছেন এনসিপি নেত্রী নীলা ইসরাফিল।তিনি আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ এক পোস্টে এ কথা স্বীকার করেন।ওই পোস্টে তিনি জানান, নেপালে যাওয়ার পর থেকে তুষার প্রায়ই  ফোন করতো ও তার আলাপের ধরন পাল্টাতে থাকে। সে আমাকে বিভিন্নভাবে অ্যাপ্রোচ করতে থাকে- “তোমার ছবি দাও”, “তোমার ঠোঁট সুন্দর”, “তোমার স্লোগান, তোমার প্রতিবাদী কণ্ঠ আমাকে আকৃষ্ট করে।”তিনি আরো বলেন, আমি তুষারকে এই ধরনের আলাপে সব সময়েই বিব্রত বোধ করেছি এবং তাকে আমাদের সম্পর্ক সাংগঠনিক ও ফর্মাল রাখতে অনুরোধ রেখেছি।যেহেতু বাংলাদেশের নতুন রাজনীতি, এনসিপি আমার জীবনের প্রধান অবলম্বন, আমি তুষারকে তার আগ্রাসী আচরণ সংযত রেখে, ফর্মালভাবে সম্পর্ক টিকিয়ে রাখি। বাংলাদেশের অসংখ্য নারীকে ক্ষমতাবান পুরুষের সাথে এই ধরনের সম্পর্ক টিকিয়ে রাখতে হয়।নীলা ইসলাফিল ভাইরাল কথোপকথনের বিষয়ে বলেন, রোজার সময় একদিন তুষার আমাকে অত্যন্ত আপত্তিকর একটি কথা বলে। ইতিপূর্বে সকল আলাপের সীমা ছাড়ানো এই আলাপে আমি বিব্রত বোধ করি এবং ওকে জানাই যে আমি আর কথা বলতে চাই না।কিন্তু তুষার আমাকে আলাপের জন্য বিভিন্নভাবে চাপ দিতে থাকে। এক পর্যায়ে তুষার আমাকে জানায় ডিটেকটিভ পুলিশ বা ডিবি ওর সাথে কথা বলেছে, সেই বিষয়ে সে আমার সাথে আলাপ করতে চায়।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের তারিখ জানা যেতে পারে আজ
শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের তারিখ জানা যেতে পারে আজ

জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্য অভিযুক্তদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ বৃহস্পতিবার জানা যেতে পারে। গতকাল বুধবার Read more

গোপালগঞ্জে এনসিপির সমাবেশ স্থলে হামলার প্রতিবাদে উত্তাল ভোলা
গোপালগঞ্জে এনসিপির সমাবেশ স্থলে হামলার প্রতিবাদে উত্তাল ভোলা

গোপালগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের দ্বারা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের গাড়িবহর এবং সমাবেশ স্থলে হামলার প্রতিবাদে Read more

কালিয়ায় চিত্রা নদীতে নিখোঁজ শিশুর মরদেহ নবগঙ্গা নদী থেকে উদ্ধার
কালিয়ায় চিত্রা নদীতে নিখোঁজ শিশুর মরদেহ নবগঙ্গা নদী থেকে উদ্ধার

নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের মহিষখোলা গ্রামে চিত্রা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার দুই দিন পর নবগঙ্গা নদী থেকে Read more

তজুমদ্দিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
তজুমদ্দিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ভোলার তজুমদ্দিনে পৃথক দু'টি ঘটনায় পুকুরের পানিতে ডুবে মনিফা (৮) ও মুনতাহা (৫) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পরিবারের Read more

৬ দিনে ৬ হাজার ২৯৫ কোটি টাকার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা
৬ দিনে ৬ হাজার ২৯৫ কোটি টাকার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা

চলতি মাস সেপ্টেম্বরের ৬ দিনে ৫১ কোটি ৬০ লাখ ডলারের রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে দেশে। স্থানীয় মুদ্রায় যা প্রায় Read more

কুমিল্লা-৬ আসনে মনোনয়ন বঞ্চিত হাজী ইয়াছিনের সমর্থকদের বিক্ষোভ
কুমিল্লা-৬ আসনে মনোনয়ন বঞ্চিত হাজী ইয়াছিনের সমর্থকদের বিক্ষোভ

কুমিল্লা-৬ আসনে দীর্ঘদিন ধরে বিএনপিকে আগলে ধরে রাখা ত্যাগী নেতা হাজী আমিন উর রশিদ ইয়াছিন কে বিএনপি থেকে মনোনয়ন বঞ্চিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন