সংগীতশিল্পী হৃদয় খানের সুর ও সংগীত আয়োজনে প্রথমবারের মতো কণ্ঠ দিলেন গায়ক ইমরান মাহমুদুল। ‘ফিরে এলে না’ শিরোনামের এই নতুন গানটি শিগগিরই মিউজিক ভিডিও আকারে প্রকাশ পেতে যাচ্ছে। গানের কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। গত মার্চ মাসে হৃদয় খানের স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। নতুন এই গানটি সম্পর্কে ইমরান মাহমুদুল জানান,এটি মূলত ‘স্যাড রোম্যান্টিক’ ঘরানার একটি কাজ। হৃদয় খানের সুরে গাইতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন গায়ক।ইমরান জানিয়েছেন, ফেইসবুকে রেকর্ডিংয়ের সময়ের ছবি শেয়ার করার পর থেকে ভক্ত শ্রোতারা গানটি নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন। তিনিও বেশ আশাবাদী।নিয়মিত নতুন নতুন গান নিয়ে ব্যস্ত সময় কাটছে এই শিল্পীর। সিনেমা, নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান সব মাধ্যমেই নতুন গান নিয়ে সরব ইমরান।রোজার ঈদে মুক্তি পাওয়া পাঁচ সিনেমার তিনটিতেই প্লেব্যাক করেছেন ইমরান। ‘প্রিন্স’ সিনেমার ‘পরী’, ‘রাক্ষস’ সিনেমায় ‘শুদ্ধতার প্রেম’ ও ‘তুমি ছাড়া’ এবং ‘দম’ সিনেমার ‘কোথায় পাবো তাহারে’ গানগুলো গেয়েছেন ইমরান।স্টেজ শো নিয়েও ব্যস্ততা রয়েছে ইমরানের। আগামী ২ মে অস্ট্রেলিয়ার সিডনিতে গান গাইতে যাবেন তিনি, ফিরবেন ৭ মে। এরপর জুলাইয়ে যুক্তরাষ্ট্রে একাধিক স্টেজ শোতে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে তার।আরএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত, ৩ নম্বর সতর্কতা সংকেত
সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত, ৩ নম্বর সতর্কতা সংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। যে কারণে দেশের সব সমুদ্র বন্দরকে ৩ Read more

ইয়েমেন থেকে ফের ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা
ইয়েমেন থেকে ফের ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা

ইয়েমেন থেকে আবারও ইসরাইলয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত Read more

বিভিন্ন দেশে সংগঠিত গণহত্যার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
বিভিন্ন দেশে সংগঠিত গণহত্যার প্রতিবাদে ইবিতে মানববন্ধন

সুদান-সহ সাম্প্রতিক সময়ে বিশ্বের বিভিন্ন দেশে গণহত্যা ও জাতিগত নিধনের মতো ঘটনা ঘটছে। এই গণহত্যা ও ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন Read more

সংসদীয় আসনের সীমানা নির্ধারণে ঢাকা অঞ্চলের শুনানি চলছে
সংসদীয় আসনের সীমানা নির্ধারণে ঢাকা অঞ্চলের শুনানি চলছে

ঢাকা অঞ্চলের সংসদীয় আসনের সীমানা নিয়ে শুনানি করছে নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার (২৬ আগস্ট) নির্বাচন ভবনে তৃতীয় দিনের মতো Read more

শ্রীলঙ্কার জ্বালানি মন্ত্রীর পদত্যাগ
শ্রীলঙ্কার জ্বালানি মন্ত্রীর পদত্যাগ

বিদ্যুৎ উৎপাদনের জন্য কয়লা আমদানি নিয়ে তীব্র জনরোষের মুখে পদত্যাগ করেছেন শ্রীলঙ্কার জ্বালানি মন্ত্রী কুমারা জয়াকোডি এবং মন্ত্রণালয়ের সচিব উদয়াঙ্গা Read more

৫ মে: নামাজের সময়সূচি
৫ মে: নামাজের সময়সূচি

প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের জন্য ৫ ওয়াক্ত নামাজ পড়া ফরজ।ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন