ইয়েমেন থেকে আবারও ইসরাইলয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ক্ষেপণাস্ত্র হামলার কিছুক্ষণ আগে ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বেজে উঠেছে। ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি বিমান বাহিনী প্রতিহত করেছে।এরপরেই হুথির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি টেলিগ্রামে এক পোস্টে জানান, ইয়েমেনি সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র বাহিনী প্যালেস্টাইন ২ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইয়াফা দখলকৃত এলাকার লোড বিমানবন্দরকে লক্ষ্য করে একটি সামরিক অভিযান পরিচালনা করেছে।তিনি বলেছেন, এই সামরিক অভিযানের লক্ষ্য অর্জন হয়েছে। তিনি বলেন, লাখ লাখ দখলদার ইহুদিবাদী আশ্রয়কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে গেছে।ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্তজ বলেন, তেহরানের মতোই ইরানকে শিক্ষা দেওয়া হবে। সম্প্রতি ইরান এবং ইসরায়েলের মধ্যে ১২ দিনের সংঘাতের প্রসঙ্গ তুলেই তিনি এ কথা বলেছেন। ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনা, পাশাপাশি রাজধানীর লক্ষ্যবস্তুতে আঘাত হানে। ইরানও পাল্টা জবাব দিয়েছে।ইসরায়েল কার্তজ তার কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলেন, তেহরানকে যেভাবে আঘাত করা হয়েছে ইয়েমেনে হুথিদের ওপরও আমরা তেমন ভাবেই আঘাত করব। যে কেউ ইসরায়েলের বিরুদ্ধে হাত তুললে তার হাত কেটে ফেলা হবে।গাজার প্রতি সংহতি প্রকাশ করে ২০২৩ সালের অক্টোবর থেকেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের জবাব দিতেই তারা এসব হামলা চালাচ্ছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এলিটদের বিরুদ্ধে ক্ষোভ ও দেশ ছাড়ার কারণ জানালেন পিনাকী ভট্টাচার্য
এলিটদের বিরুদ্ধে ক্ষোভ ও দেশ ছাড়ার কারণ জানালেন পিনাকী ভট্টাচার্য

বাংলাদেশের রাজনৈতিক সংকট ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ধারালো ভাষায় অবস্থান জানানো লেখক, অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকী ভট্টাচার্য এক অনুষ্ঠানে Read more

নোয়াখালীর বেগমগঞ্জে ভুয়া র‍্যাব গ্রেফতার
নোয়াখালীর বেগমগঞ্জে ভুয়া র‍্যাব গ্রেফতার

নোয়াখালীর বেগমগঞ্জ থেকে এক ভুয়া র‍্যাবকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। এ সময় তার কাছ থেকে নগদ ১ লক্ষ ১২ হাজার ৪শত Read more

ধলেশ্বরী-শীতলক্ষ্যা মোহনায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
ধলেশ্বরী-শীতলক্ষ্যা মোহনায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

মুন্সিগঞ্জ শহরের উপকণ্ঠে ধলেশ্বরী-শীতলক্ষ্যা নদীর মোহনা থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।শুক্রবার (১২ আগস্ট) দুপুর ১টার দিকে Read more

শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

আওয়ামী লীগের শাসনামলে গুমের মাধ্যমে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ২টি আলাদা মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনাসহ ২৮ জন অভিযুক্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা Read more

নির্বাচনের রোডম্যাপ প্রকাশ হতে পারে আগামী রোববার: ইসি
নির্বাচনের রোডম্যাপ প্রকাশ হতে পারে আগামী রোববার: ইসি

জাতীয় নির্বাচনের রোডম্যাপ আগামী রোববার (২৪ আগস্ট) প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ।বৃহস্পতিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন