বিদ্যুৎ উৎপাদনের জন্য কয়লা আমদানি নিয়ে তীব্র জনরোষের মুখে পদত্যাগ করেছেন শ্রীলঙ্কার জ্বালানি মন্ত্রী কুমারা জয়াকোডি এবং মন্ত্রণালয়ের সচিব উদয়াঙ্গা হেমাপালা। শুক্রবার (১৭ এপ্রিল) প্রেসিডেন্টের গণমাধ্যম দপ্তরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।বিবৃতিতে বলা হয়, নিম্নমানের কয়লা আমদানির অভিযোগের তদন্তের পথ সুগম করতেই জয়াকোডি পদত্যাগ করেন। শুক্রবার সকালে তারা দু’জনই প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকের কাছে পদত্যাগপত্র জমা দেন।জ্বালানি মন্ত্রীর পদত্যাগের পর পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাথ সাংবাদিকদের বলেন, ‘আমরা কিছুই গোপন করার চেষ্টা করছি না। যথাযথ ক্রয় নির্দেশিকা ও প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। জ্বালানি মন্ত্রীর সরাসরি সম্পৃক্ততায় কোনও জালিয়াতি বা দুর্নীতি ঘটেনি।’তিনি আরও জানান, তদন্ত ছয় মাসের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। এর লক্ষ্য হচ্ছে স্বচ্ছতা বৃদ্ধি এবং জনগণের আস্থা আরও শক্তিশালী করা। জয়াকোডি দুর্নীতির অভিযোগে পদত্যাগ করা প্রথম উচ্চপর্যায়ের মন্ত্রিসভার সদস্য। গত সপ্তাহে তার বিরুদ্ধে সংসদে অনাস্থা প্রস্তাব আনা হলেও তা ভোটে পরাজিত হয়।প্রেসিডেন্ট দিসানায়েকে ২০০৯ সাল থেকে এ পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনের জন্য হওয়া সব কয়লা আমদানির পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন। এর আগে তিনি স্বীকার করেছিলেন, নিম্নমানের কয়লা সরবরাহ রাষ্ট্রায়ত্ত লাকভিজয়া বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলেছে।চলতি মাসের শুরুতে প্রকাশিত একটি বিশেষ নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়, দেশটির মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ৪০ শতাংশ পূরণ করতে বিদ্যুৎকেন্দ্রটির বছরে প্রায় ২২ লাখ ৫০ হাজার মেট্রিক টন কয়লা প্রয়োজন। বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় ঘাটতি পূরণে গত মাসে শ্রীলঙ্কা জরুরি ভিত্তিতে ৩ লাখ মেট্রিক টন কয়লা আমদানি করে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডাকসু নির্বাচন স্থগিত
ডাকসু নির্বাচন স্থগিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত ঘোষণা করে আদেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ২১ অক্টোবর পর্যন্ত এ নির্বাচন স্থগিত Read more

ইসরায়েলের পক্ষে সমর্থন প্রত্যাহারের ঘোষণা জার্মানির
ইসরায়েলের পক্ষে সমর্থন প্রত্যাহারের ঘোষণা জার্মানির

দক্ষিণ আফ্রিকা কর্তৃক আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরাইলের বিরুদ্ধে দায়ের করা গণহত্যার মামলায় জার্মানি আর ইসরাইলকে সমর্থন বা সহায়তা না Read more

ফরিদপুরে ব্রেইলি ব্রিজটি এখন স্বস্তির ট্রানজিট
ফরিদপুরে ব্রেইলি ব্রিজটি এখন স্বস্তির ট্রানজিট

ফরিদপুর শহরের প্রাণকেন্দ্রে হাজী শরীয়তুল্লাহ বাজার ও নিউমার্কেটের সংযোগ স্থাপনকারী কুমার নদীর ব্রেইলি ব্রিজটি এখন স্বস্তির ট্রানজিট।

তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষায় তরুণ সমাজ
তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষায় তরুণ সমাজ

তরুণ জনগোষ্ঠী নিয়ে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজন করেছে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’। বুধবার (২৮ মে) ছাত্রদল, Read more

চরফ্যাশনে বজ্রপাতে রিকশা চালকের মৃত্যু
চরফ্যাশনে বজ্রপাতে রিকশা চালকের মৃত্যু

ভোলার চরফ্যাশনে বজ্রপাতে মো. আবদুর রব (৬০) নামের এক রিকশা চালকের মৃত্যু হয়েছে।সোমবার (২১ এপ্রিল) বিকালে জাহানপুর ইউনিয়নের ৪ নম্বর Read more

নিত্যপণ্যের লাগামহীন দামে নাকাল নগরবাসী
নিত্যপণ্যের লাগামহীন দামে নাকাল নগরবাসী

রাজধানীর বাজারে আবারও বেড়েছে সবজির দাম। চড়া রয়েছে মাছ ও চালের বাজারও। তবে ব্রয়লার মুরগির দামে স্থিতিশীলতা দেখা গেছে।শুক্রবার (৪ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন