টাঙ্গাইলের মির্জাপুরে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের ৫ দিন পরও তাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। শুক্রবার (১৭ এপ্রিল) ওই ছাত্রীর দাদা মির্জাপুর থানায় অভিযুক্ত বিশালসহ ৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন।উপজেলার কান্ঠালিয়া গ্রামের সাগর দাস বিশাল (১৯) ও তাঁর লোকজন অপহরণ করে নিয়ে যান বলে অভিযোগ করে ওই ছাত্রীর দাদা পরেশ চন্দ্র সরকার। এরপর থেকে সে নিখোঁজ রয়েছে।অভিযোগ ও ছাত্রীর দাদা বলেন, দীর্ঘদিন ধরে বখাটে সাগর দাস বিশাল ওই ছাত্রীকে উত্ত্যক্ত ও প্রেমের প্রস্তাব দিচ্ছিলেন। এই বিষয়টি ওই ছাত্রী তার পরিবারের সদস্যদের জানায়। গত সোমবার ১৩ এপ্রিল সকাল ৮টার দিকে প্রাইভেট পড়তে যায় ছাত্রী। পরে বাড়ি ফেরার পথে ওই বখাটে ও তাঁর লোকজন ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের কাছে পরিবার জানতে পারে, ওই ছাত্রীকে বখাটে বিশাল ও তাঁর লোকজন অপহরণ করে নিয়ে গেছেন। স্থানীয়ভাবে স্কুলছাত্রীকে উদ্ধারের চেষ্টা করা হয়। তাতেও কাজ না হওয়ায় ওই দিন সন্ধ্যায় ওই স্কুলছাত্রীর দাদা পরেশ চন্দ্র সরকার বাদী হয়ে মির্জাপুর থানায় বিশালসহ ৪ জনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেন। অভিযোগের পাঁচ দিন অতিবাহিত হলেও পুলিশ ছাত্রীকে উদ্ধার করতে পারেনি।সাগর দাস বিশালের বাড়িতে বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তারা সবাই পলাতক রয়েছে। তাই এ ব্যাপারে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া বলেন, এঘটনায় মামলা করেছে ছাত্রীর পরিবার। অভিযুক্তের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। সবাই পলাতক রয়েছে। ছাত্রীকে উদ্ধার ও আসামিদের আটকের চেষ্টা চলছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফুলবাড়ীতে অবৈধ বালু উত্তোলনকারীর বিরুদ্ধে অভিযান, চার লাখ টাকা জরিমানা
ফুলবাড়ীতে অবৈধ বালু উত্তোলনকারীর বিরুদ্ধে অভিযান, চার লাখ টাকা জরিমানা

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী ধরলা সেতুর দক্ষিণ পার্শ্বে প্রটেকশন বাধের নিকটস্থ চর থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান Read more

আবারও ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ
আবারও ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

ঢাকা সিটি কলেজে হামলা ও ভাঙচুর শুরু করেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। ঠিক কী কারণে এই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে Read more

কিশোরগঞ্জে পাওনা টাকা চাওয়ায় নারীকে হত্যার হুমকি, থানায় অভিযোগ
কিশোরগঞ্জে পাওনা টাকা চাওয়ায় নারীকে হত্যার হুমকি, থানায় অভিযোগ

কিশোরগঞ্জে গাড়ি কিনার জন্য টাকা ধার দিয়ে ফেরত চাইতে গিয়ে হত্যার হুমকির শিকার হয়েছেন আয়েশা আক্তার নামের এক নারী। এ ঘটনায় Read more

ফরিদপুর-গোপালগঞ্জ জেলা সীমান্তে হাত বাড়ালেই মিলছে মাদক!
ফরিদপুর-গোপালগঞ্জ জেলা সীমান্তে হাত বাড়ালেই মিলছে মাদক!

ফরিদপুরের আলফাডাঙ্গা ও গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলাকে বিভক্ত করে রেখেছে বারাশিয়া নদী। এই দুই উপজেলার সীমান্তবর্তী বেড়িবাঁধ সংলগ্ন কয়েকটি এলাকায় মাদকের Read more

ডিজেল সংকটে কুয়াকাটার হোটেলগুলোতে জেনারেটর সেবা ব্যাহত, ভোগান্তিতে পর্যটক
ডিজেল সংকটে কুয়াকাটার হোটেলগুলোতে জেনারেটর সেবা ব্যাহত, ভোগান্তিতে পর্যটক

পর্যটন কেন্দ্র কুয়াকাটা-এ ডিজেল সংকটের কারণে আবাসিক হোটেলগুলোর জেনারেটর সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত Read more

দৌলতদিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে, ১৪ জনের মরদেহ উদ্ধার
দৌলতদিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে, ১৪ জনের মরদেহ উদ্ধার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুনে ওঠার সময় যাত্রীবাহী সৌহার্দ্য পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে তলিয়ে যাওয়ার ঘটনায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন