যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান তাদের পারমাণবিক কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করতে সম্মত হয়েছে। একই সঙ্গে তিনি জানান, ইরান যুক্তরাষ্ট্রের কাছে জব্দ থাকা কোনো অর্থও পাচ্ছে না।ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে স্থায়ী শান্তি চুক্তি নিয়ে সরাসরি আলোচনা শিগগিরই আবার শুরু হতে পারে, সম্ভবত এ সপ্তাহের শেষেই। তিনি ইঙ্গিত দেন, চুক্তি স্বাক্ষরের জন্য তিনি পাকিস্তান সফরও করতে পারেন। খবর আনাদোলুর। ট্রাম্প বলেন, মূল বিষয়গুলোর বেশিরভাগই চূড়ান্ত হয়েছে। খুব দ্রুতই এগোবে। তিনি আরও দাবি করেন, ইরানের পারমাণবিক কর্মসূচি স্থগিতের বিষয়ে কোনো সময়সীমা থাকবে না।এর আগে পাকিস্তানের মধ্যস্থতায় অনুষ্ঠিত আলোচনায় কোনো চুক্তি হয়নি, যদিও দীর্ঘ ২১ ঘণ্টা ধরে আলোচনা চলে। বর্তমানে দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, যা আগামী সপ্তাহের শুরুতে শেষ হওয়ার কথা।এদিকে ইরানের জব্দকৃত প্রায় ২০ বিলিয়ন ডলার মুক্ত করে দেওয়ার বিনিময়ে ইউরেনিয়াম মজুদ হস্তান্তরের সম্ভাবনা নিয়ে যে খবর প্রকাশিত হয়েছে, তা নাকচ করেছেন ট্রাম্প। তিনি স্পষ্ট করে বলেন, কোনো অর্থ ছাড় দেওয়ার বিষয় বিবেচনায় নেই।অন্যদিকে সিবিএস নিউজকে দেওয়া আরেক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, ইরান ‘সবকিছুতেই সম্মত হয়েছে’ এবং তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করবে। তিনি জানান, এই প্রক্রিয়ায় মার্কিন সেনা মোতায়েন করা হবে না, তবে দুই দেশের প্রতিনিধিরা যৌথভাবে কাজ করবে।লেবানন-ইসরায়েল যুদ্ধবিরতি প্রসঙ্গে ট্রাম্প বলেন, এটি দীর্ঘমেয়াদি শান্তি চুক্তিতে রূপ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র কাজ করবে এবং ভবিষ্যতে লেবাননে আর কোনো বোমা হামলা হতে দেওয়া হবে না।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিয়ের প্রস্তাবে রাজি হননি মসজিদের ইমাম, ক্ষোভে, দুঃখে কলেজ ছাত্রীর আত্মহত্যা
বিয়ের প্রস্তাবে রাজি হননি মসজিদের ইমাম, ক্ষোভে, দুঃখে কলেজ ছাত্রীর আত্মহত্যা

বিয়ের প্রস্তাবে রাজি হননি মসজিদের ইমাম। ফলে ক্ষোভে, দুঃখে নিজের গাঁয়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন কলেজ ছাত্রী!বৃহস্পতিবার (১ মে) সকাল Read more

ডিউটিরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
ডিউটিরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় ডিউটিরত অবস্থায় রূপণ দে নামে এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার হারবাং স্টেশন এলাকায় এ Read more

ছুটি শেষ হতেই বায়ুদূষণে শীর্ষে ঢাকা
ছুটি শেষ হতেই বায়ুদূষণে শীর্ষে ঢাকা

বিশ্বের বিভিন্ন দেশে বেড়ে চলেছে বায়ুদূষণের মাত্রা। দিন দিন ঢাকার বাতাস দূষিত হয়ে উঠছে। চলতি বছরের শুরুতেই টানা কয়েক দিন Read more

এবার পারমাণবিক সুপার টর্পেডোর পরীক্ষা চালাল রাশিয়া
এবার পারমাণবিক সুপার টর্পেডোর পরীক্ষা চালাল রাশিয়া

পারমাণবিক শক্তিসম্পন্ন ও স্বয়ংক্রিয় সুপার টর্পেডো ‘পোসেইডন’-এর সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। বুধবার (২৯ অক্টোবর) দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্বয়ংক্রিয় এই Read more

পাবনায় সাংবাদিকদের সঙ্গে আড্ডায় রাষ্ট্রপতি
পাবনায় সাংবাদিকদের সঙ্গে আড্ডায় রাষ্ট্রপতি

নিজ জেলা পাবনায় চারদিনের সরকারি সফরে দ্বিতীয়দিন রোববার সন্ধ্যায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে আড্ডায় মিলিত হলেন।সন্ধ্যা সাতটার Read more

কালকিনিতে জাতীয় গণহত্যা দিবস পালিত; লালপোল বধ্যভূমিতে মোমবাতি প্রজ্বলন
কালকিনিতে জাতীয় গণহত্যা দিবস পালিত; লালপোল বধ্যভূমিতে মোমবাতি প্রজ্বলন

মাদারীপুরের কালকিনি উপজেলার ঐতিহাসিক ‘লালপোল’ বধ্যভূমিতে ২৫শে মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বুধবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন