নাটোর পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ মামুনুর রশিদ (মামুন) এর ওপর অতর্কিত সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে।মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে শহরের কান্দিভিটা রেজিস্ট্রি অফিসের সামনে এ ঘটনা ঘটে।বুধবার (১৫ এপ্রিল) বিকেলে ভুক্তভোগী মামুনুর রশিদ এঘটনায় অভিযুক্তদের বিচার দাবি করে তার নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন ।সংবাদ সম্মেলনে ভুক্তভোগী অভিযোগ করেন, ওই দিন দুপুরে তিনি রিকশা যোগে নিজ বাসা থেকে নাটোর বাজারের উদ্দেশ্যে রওনা দেন। দুপুর ১২টার দিকে কান্দিভিটা এলাকায় রেজিস্ট্রি অফিসের সামনে।পৌঁছালে পূর্ব পরিকল্পিতভাবে একদল সন্ত্রাসী তার পথরোধ করে। এ সময় স্থানীয় সোহান (২৫), রুবেল (২৬) ও মিশুর নেতৃত্বে তারা তাকে রিকশা থেকে জোরপূর্বক নামিয়ে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারধর করে। এতে মামুনুর রশিদ গুরুতর আহত হন। হামলাকারীরা তার ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।এ ঘটনায় ভুক্তভোগী মামুনুর রশিদ বাদী হয়ে নাটোর থানায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও তিন থেকে চারজনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। সংবাদ সম্মেলনে তিনি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।এ বিষয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান বলেন, এঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রঙিন মাছে স্বপ্ন বুনছেন রাজশাহীর প্রতীক হাসান
রঙিন মাছে স্বপ্ন বুনছেন রাজশাহীর প্রতীক হাসান

ছোট্ট একটা প্লাস্টিক ট্যাংকে সাতার কাটছে লাল, নীল, সোনালি রঙের ছোট ছোট গাপ্পি আর মলি মাছ। পাশে সাজানো আরও কিছু Read more

গোলাপের মালা দিয়ে তারেক রহমানকে স্বাগত জানালেন শাশুড়ি
গোলাপের মালা দিয়ে তারেক রহমানকে স্বাগত জানালেন শাশুড়ি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গোলাপের মালা দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন তার শাশুড়ি।আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর Read more

কাহারোলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত
কাহারোলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

দিনাজপুরের কাহারোলে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় ওই মোটরসাইকেলের অপর এক আরোহী গুরুতর আহত হয়েছেন।রবিবার (১১ Read more

এস আলমের ২০০ একর জমি জব্দের আদেশ
এস আলমের ২০০ একর জমি জব্দের আদেশ

এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থসংশ্লিষ্টদের নামে থাকা ১৮০ কোটি ৬১ লাখ টাকা মূল্যের ২০০ একর Read more

ভেকুর আঘাতে পা হারানো পরিবারকে সহায়তা দিল উপজেলা প্রশাসন
ভেকুর আঘাতে পা হারানো পরিবারকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

পরিবারের একমাত্র উপার্জন ব্যক্তি ছিলেন ভ্যান চালক ছাইদুল ইসলাম। তার আয়েই চলত ৬ সদস্যের সংসার। চলতি মে মাসের ৬ তারিখে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন