নাটোর পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ মামুনুর রশিদ (মামুন) এর ওপর অতর্কিত সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে শহরের কান্দিভিটা রেজিস্ট্রি অফিসের সামনে এ ঘটনা ঘটে।বুধবার (১৫ এপ্রিল) বিকেলে ভুক্তভোগী মামুনুর রশিদ এঘটনায় অভিযুক্তদের বিচার দাবি করে তার নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন ।সংবাদ সম্মেলনে ভুক্তভোগী অভিযোগ করেন, ওই দিন দুপুরে তিনি রিকশা যোগে নিজ বাসা থেকে নাটোর বাজারের উদ্দেশ্যে রওনা দেন। দুপুর ১২টার দিকে কান্দিভিটা এলাকায় রেজিস্ট্রি অফিসের সামনে।পৌঁছালে পূর্ব পরিকল্পিতভাবে একদল সন্ত্রাসী তার পথরোধ করে। এ সময় স্থানীয় সোহান (২৫), রুবেল (২৬) ও মিশুর নেতৃত্বে তারা তাকে রিকশা থেকে জোরপূর্বক নামিয়ে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারধর করে। এতে মামুনুর রশিদ গুরুতর আহত হন। হামলাকারীরা তার ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।এ ঘটনায় ভুক্তভোগী মামুনুর রশিদ বাদী হয়ে নাটোর থানায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও তিন থেকে চারজনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। সংবাদ সম্মেলনে তিনি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।এবিষয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান বলেন, এঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালিয়াকৈরের হত্যা মামলার দুই আসামি গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি
কালিয়াকৈরের হত্যা মামলার দুই আসামি গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি

কালিয়াকৈরের হত্যা মামলার দুই আসামি গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কর্মচারী সাফিকুল ইসলাম ওরফে Read more

মাচাদো নোবেল পুরস্কার দান করলে সাদরে গ্রহণ করবেন ট্রাম্প
মাচাদো নোবেল পুরস্কার দান করলে সাদরে গ্রহণ করবেন ট্রাম্প

ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী শান্তিতে নোবেলজয়ী মারিয়া করিনা মাচাদোর সঙ্গে আগামী সপ্তাহে সাক্ষাৎ করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় মাচাদো যদি Read more

এরশাদ উল্লাহ গুলিবিদ্ধের ঘটনায় মির্জা ফখরুলের গভীর উদ্বেগ
এরশাদ উল্লাহ গুলিবিদ্ধের ঘটনায় মির্জা ফখরুলের গভীর উদ্বেগ

গণসংযোগকালে চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও মহানগর বিএনপি আহ্বায়ক এরশাদ উল্লাহসহ তিনজনকে গুলির ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ Read more

নান্দাইলে গলায় ফাঁস দিয়ে অটোরিকশা চালকের আত্মহত্যা
নান্দাইলে গলায় ফাঁস দিয়ে অটোরিকশা চালকের আত্মহত্যা

ময়মনসিংহের নান্দাইলে বসতঘরের পিছনে জাম্বুরা গাছে দড়ি বেঁধে গলায় ফাঁস লাগিয়ে ফয়সাল মিয়া (২০)নামে এক অটোরিকশা চালক আত্মহত্যা করেছেন।মঙ্গলবার (১৩ Read more

টানা বৃষ্টিতে কমলনগরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা, ফের বন্যার শঙ্কা
টানা বৃষ্টিতে কমলনগরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা, ফের বন্যার শঙ্কা

গত চার দিনের টানা বৃষ্টিপাতের কারণে লক্ষ্মীপুরের কমলনগরে বিভিন্ন স্থানে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে বিপাকে পড়েছেন এ উপজেলার বাসিন্দারা।সরেজমিনে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন