মাগুরা জেলায় ১ লাখ ১৩৫ জন শিশুকে হাম-রুবেলা টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। টিকাদান ক্যাম্পেইন সফল বাস্তবায়নের লক্ষ্যে বুধবার (১৫ এপ্রিল) আয়োজিত অবহিতকরণ সভায় এ তথ্য জানানো হয়। দুপুরে সিভিল সার্জন কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত পরিচালিত হবে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি। এসময় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে ১ ডোজ হাম-রুবেলা ভ্যাক্সিন সাবকিউটেনাস পদ্ধতিতে প্রদান করা হবে।সভায় জানানো হয়, জেলার সদর উপজেলায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সি শিশুর সংখ্যা রয়েছে ২৯ হাজার ৯৭৬ জন, মহম্মদপুরে ২৩ হাজার ৭৭৮ জন, শালিখা ১৬ হাজার ৩৮৬ জন, শ্রীপুর ১৬ হাজার ৯৯৫ জন ও পৌরসভায় ১৩ হাজার জন।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো.আব্দুল্লাহ আল মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন। সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মো. শামীম কবির প্রমুখ।সভায় হাম ও রুবেলা প্রতিরোধে টিকাদান কর্মসূচির গুরুত্ব তুলে ধরা হয় এবং জেলার সর্বস্তরের জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়। পাশাপাশি ক্যাম্পেইন সফল করতে সংশ্লিষ্ট সকল দপ্তর ও অংশীজনদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধ, উচ্ছ্বসিত বেরোবি শিক্ষার্থীরা
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধ, উচ্ছ্বসিত বেরোবি শিক্ষার্থীরা

সন্ত্রাসবিরোধী আইনে বাংলাদেশ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ হওয়ার খবরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় Read more

ব্যানার-ফেস্টুনে সেজেছে জামালপুর, জেলা বিএনপির সম্মেলন কাল
ব্যানার-ফেস্টুনে সেজেছে জামালপুর, জেলা বিএনপির সম্মেলন কাল

দীর্ঘ ৯ বছর পর জামালপুর জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন হতে যাচ্ছে আগামীকাল শনিবার (২৩) আগস্ট। শহরের বেলটিয়া এলাকায় এ সম্মেলনের Read more

ওমানে প্রবাসীদের জন্য ১-৩ বছর মেয়াদি ‘রেসিডেন্ট কার্ড’ চালু
ওমানে প্রবাসীদের জন্য ১-৩ বছর মেয়াদি ‘রেসিডেন্ট কার্ড’ চালু

 ওমানে প্রবাসীদের জন্য ১-৩ বছর মেয়াদি ‘রেসিডেন্ট কার্ড’ চালুওমানে বসবাসরত প্রবাসী এবং দেশটির নাগরিকদের রেসিডেন্ট কার্ডের মেয়াদ এবং ফি কাঠামোতে Read more

নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত বাসে আগুন, নিহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত বাসে আগুন, নিহত ৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত একটি যাত্রীবাহী বাসে আগুন ধরে যাওয়ার খবর পাওয়া গেছে। এতে ঘটনাস্থলে ৪ জনের মৃত্যু হয়েছে। Read more

আবারও বিশ্বজয় করেছেন হাফেজ আনাস
আবারও বিশ্বজয় করেছেন হাফেজ আনাস

আবারও বিশ্বজয় করেছেন রাজধানীর মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ আনাস বিন আতিক।মিসরের কায়রোতে অনুষ্ঠিত ৩২তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম Read more

‘তুসকা’ জব্দের জেরে মার্কিন যুদ্ধজাহাজে ড্রোন হামলা চালিয়েছে ইরান
‘তুসকা’ জব্দের জেরে মার্কিন যুদ্ধজাহাজে ড্রোন হামলা চালিয়েছে ইরান

ইরানের পতাকাবাহী ‘তুসকা’ কার্গো জাহাজ জব্দের জেরে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে তেহরান। দেশটির আইআরজিসি ঘনিষ্ঠ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন