রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের উদ্যোগে মুন্সিগঞ্জের গজারিয়ায় ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় গজারিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ও দৈনিক ইত্তেফাকের সিনিয়র যুগ্ম সম্পাদক এবং পিএসসি’র বিশেষজ্ঞ পরীক্ষক আনোয়ার আলদীন।অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরাই দেশের ভবিষ্যৎ। মনোযোগ দিয়ে পড়াশোনা করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। সততা, শৃঙ্খলা ও পরিশ্রমই তোমাদের সফলতার মূল চাবিকাঠি। শুধু ভালো ফলাফলই যথেষ্ট নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ অর্জন করাও সমান গুরুত্বপূর্ণ। সময়কে সঠিকভাবে কাজে লাগিয়ে নিজেদের দক্ষতা বাড়াতে হবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যারিস্টার বেলায়েত হোসাইন, গজারিয়া থানার অফিসার ইনচার্জ হাসান আলী এবং নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মনজুরুল ইসলাম।সভাপতিত্ব করেন, রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মোঃ আতাউর রহমান। সভাপতির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, সঠিক দিকনির্দেশনা ও অধ্যবসায়ের মাধ্যমে তোমরা দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ, গজারিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার দিদার আলম, গজারিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশুতোষ কুমার সাহা, গজারিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তারুজ্জামান, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মাহবুব আলম খান, উপজেলা বিএনপির সদস্য মোক্তার হোসেন ও ফিরোজ আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের মহাসচিব মুক্তার হোসেন ভূইয়া।সংবর্ধনা অনুষ্ঠানে গজারিয়া পাইলট মডেল হাই স্কুল, গজারিয়া গার্লস হাই স্কুল, ইসমানিচর উচ্চ বিদ্যালয় এবং গজারিয়া বাতেনিয়া আলিম মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং তাদের সফলতা কামনায় দোয়া করা।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১০ম শ্রেণি পর্যন্ত মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ
১০ম শ্রেণি পর্যন্ত মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পড়াশোনা বিমুখতা রোধে প্রথম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের বিদ্যালয়ে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার উপজেলা Read more

ত্রিশালে জমি দখলের অভিযোগে থানায় মামলা
ত্রিশালে জমি দখলের অভিযোগে থানায় মামলা

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের চক রামপুর বাজারে একটি ব্যবসা প্রতিষ্ঠানের জমি জোরপূর্বক দখলের পাঁয়তারার অভিযোগ উঠেছে আপন চাচাতো ভাই-বোনদের Read more

‘রাহুল-প্রিয়াঙ্কা মডেলে’ ছেলেমেয়েকে দলীয় নেতৃত্বে আনছেন শেখ হাসিনা
‘রাহুল-প্রিয়াঙ্কা মডেলে’ ছেলেমেয়েকে দলীয় নেতৃত্বে আনছেন শেখ হাসিনা

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস তাদের দলীয় নেতৃত্বে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে যে 'মডেল'টা অনুসরণ করছে, আওয়ামী লীগের Read more

শোকে স্তব্ধ হাদির গ্রামের বাড়ি
শোকে স্তব্ধ হাদির গ্রামের বাড়ি

শোক আর বেদনায় স্তব্ধ শহীদ শরীফ ওসমান হাদির নিজ জন্মস্থান। শুধু গ্রামের বাড়ি নয়, বরিশাল বিভাগের ঝালকাঠি জেলার নলছিটিসহ গোটা Read more

টিভিতে আজকের খেলা(২২ অক্টোবর)
টিভিতে আজকের খেলা(২২ অক্টোবর)

চ্যাম্পিয়নস লিগে আজ জুভেন্টাসের বিপক্ষে খেলবে রিয়াল মাদ্রিদ।ক্রিকেটরাওয়ালপিন্ডি টেস্ট-৩য় দিনপাকিস্তান-দক্ষিণ আফ্রিকাসরাসরি, বেলা ১১টা,টি স্পোর্টস ও এ স্পোর্টসনারী ওয়ানডে বিশ্বকাপঅস্ট্রেলিয়া-ইংল্যান্ডসরাসরি, দুপুর Read more

ইবির দুই ছাত্র হলে নতুন প্রভোস্ট নিয়োগ
ইবির দুই ছাত্র হলে নতুন প্রভোস্ট নিয়োগ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্রদের আবাসিক হল লালন শাহ্ হল এবং শহীদ জিয়াউর রহমান হলে নতুন প্রভোস্ট নিয়োগ দিয়েছেন উপাচার্য অধ্যাপক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন