ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়ানোর পক্ষপাতী নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প; বরং তিনি মনে করেন সংকট সমাধানে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চেয়ে জরুরি হলো সমঝোতা চুক্তি স্বাক্ষর।মঙ্গলবার (১৪ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের শীর্ষ ওয়াশিংটন প্রতিনিধি জোনাথন কার্লকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান তিনি।কার্ল তাকে প্রশ্ন করেছিলেন— ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ তিনি আরও বাড়ানোর চিন্তাভাবনা তিনি করছেন কি-না।জবাবে ট্রাম্প বলেন, “এটা যেকোনো দিকেই যেতে পারি, তবে আমি মনে করি (যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধিল চাইতে) চুক্তিই শ্রেয়। কারণ, সেক্ষেত্রে তারা তাদের দেশ পুনর্গঠন করতে পারবে। তাদের এখন সত্যিই একটি ভিন্ন শাসনব্যবস্থা আছে। যা-ই ঘটুক না কেন, আমরা উগ্রপন্থিদের নির্মূল করেছি। তারা (উগ্রপন্থিরা) চলে গেছে, আর আমাদের সাথে নেই।”ইরানের পরমাণু প্রকল্প ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে বিরোধের জেরে গত ২৮ ফেব্রুয়ারি থেকে দেশটিতে যৌথ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। টানা ৪০ দিন যুদ্ধের পর ৭ ফেব্রুয়ারি থেকে ১৪ দিনের যুদ্ধবিরতিতে যায় যুক্তরাষ্ট্র ও ইরান।এই যুদ্ধবিরতেকে স্থায়ী যুদ্ধাবসানের দিকে নিয়ে যেতে গত ১১ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বৈঠকে বসেছিলেন যুক্তরাষ্ট্র ও ইরানের সরকারি প্রতিনিধিরা।বৈঠকের মূল লক্ষ্য ছিল দুই দেশের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর। কিন্তু ২১ ঘণ্টা ধরে আলোচনার পরও কোনো চুক্তিস্বাক্ষর ছাড়াই শেষ হয়েছে ইসলামাবাদ বৈঠক।তবে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, শিগগিরই ফের সংলাপে বসতে যাচ্ছেন দুই দেশের প্রতিনিধিরা। সাংবাদিক জোনাথন কার্লকে এ প্রসঙ্গে তিনি বলেছেন, “আমার মনে হয়, সামনের দুটি দিন আপনারা অসাধারণ কিছু দেখতে চলেছেন।আমি সত্যিই তাই মনে করি।”এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৪৯০
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৪৯০

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়ালো ২০০।বুধবার Read more

ভোলায় শুল্ক ফাঁকি দেওয়া বিপুল পরিমাণ সিগারেট জব্দ
ভোলায় শুল্ক ফাঁকি দেওয়া বিপুল পরিমাণ সিগারেট জব্দ

ভোলায় কোস্টগার্ড ও কাস্টমসের যৌথ অভিযানে শুল্ক-কর ফাঁকি দেওয়া বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য Read more

একদিনে তিন ফ্র্যাঞ্চাইজি লিগে দল পেলেন সাকিব
একদিনে তিন ফ্র্যাঞ্চাইজি লিগে দল পেলেন সাকিব

রাজনৈতিক কারণে দীর্ঘদিন ধরেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বাইরে রয়েছেন সাকিব আল হাসান। তবে নিয়মিতই তিনি অংশ নিচ্ছেন বিশ্বের নানা Read more

ইউক্রেনে একটানা ১২ ঘণ্টা হামলা রাশিয়ার
ইউক্রেনে একটানা ১২ ঘণ্টা হামলা রাশিয়ার

ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন এলাকায় শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। রোববার  সংঘটিত ওই হামলায় Read more

যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী চার্লি কার্ককে গুলি করে হত্যা
যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী চার্লি কার্ককে গুলি করে হত্যা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ও তরুণ রক্ষণশীলদের প্রভাবশালী নেতা চার্লি কার্ককে গুলি করে হত্যা করা হয়েছে। দেশটির উটাহর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন