দীর্ঘ ৯ বছর পর জামালপুর জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন হতে যাচ্ছে আগামীকাল শনিবার (২৩) আগস্ট। শহরের বেলটিয়া এলাকায় এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।দলীয় সূত্রে জানা গেছে, ‘৯ বছর পরে জামালপুরে জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথির বক্তব্য দেবেন। উদ্বোধন করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এ ছাড়া সম্মেলনে বক্তব্য দেবেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এম. রশিদুজ্জামান মিল্লাতসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা। সম্মেলনে সভাপতিত্ব করবেন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম।জানা গেছে, ২০১৬ সালে শহরের সিংহজানী উচ্চ বালক বিদ্যালয় মাঠে জামালপুর জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ওই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর। সেই সময়ে ফরিদুল কবীর তালুকদার শামীমকে সভাপতি এবং অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুনকে সাধারণ সম্পাদক ঘোষণা করে জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছিল।এদিকে বিএনপির সম্মেলন ঘিরে পুরো শহর সেজেছে নতুন নেতৃত্বে আসা নেতাদের ছবি, ব্যানার, ফেস্টুন আর বিলবোর্ডে।জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, ‘জামালপুর জেলা বিএনপির সম্মেলনকে ঘিরে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জেলার ৭টি উপজেলা ও ৮ পৌর বিএনপির সম্মেলন সম্পন্ন করা হয়েছে। ১ হাজার ৫১৫ জন কাউন্সিলর সরাসরি ভোটের মাধ্যমে তাদের নেতা নির্বাচিত করবেন। নির্বাচন কমিশন ইতিমধ্যে তাদের সকল প্রস্তুতি শেষ করেছে।’জামালপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহম্মেদ বলেন, ‘দীর্ঘ ১৬ বছর রাজপথে ছিলাম। দলের অনেক ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে সম্মেলন করা হচ্ছে। মেয়াদ উত্তীর্ণ কমিটি দিয়ে এই সম্মেলন আমরা মানি না। সম্মেলন বন্ধের দাবি জানিয়ে আমরা মিছিল, হরতাল করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেছি।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট, প্রকাশ হলো সময়সূচী
১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট, প্রকাশ হলো সময়সূচী

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও অলিম্পিকে জায়গা করে নিচ্ছে ক্রিকেট। এর আগে সবশেষ ১৯০০ সালের প্যারিস অলিম্পিকে দেখা গিয়েছিল ক্রিকেট। Read more

৬ মাসে ডিএমপির ২৫৯ বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১৩২৩ আসামি
৬ মাসে ডিএমপির ২৫৯ বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১৩২৩ আসামি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত গত ৬ মাসে (মার্চ থেকে আগস্ট) সংক্ষিপ্ত বিচার প্রক্রিয়ায় ৫ হাজার ৫৫৮টি Read more

রজব মাসে যেসব কাজ থেকে বিরত থাকতে হবে
রজব মাসে যেসব কাজ থেকে বিরত থাকতে হবে

রজব আরবি শব্দ। এর অর্থ সম্মান করা। ইসলামে চারটি পবিত্র মাসের একটি হিসাবে একে গণ্য করা হয়। রজব ও শাবান Read more

মানিকগঞ্জে গলাকাটা মরদেহ উদ্ধার
মানিকগঞ্জে গলাকাটা মরদেহ উদ্ধার

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামশা ইউনিয়নে নিজ ঘরের ভেতর গলা কাটা অবস্থায় ফাইজুদ্দিন (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে সিংগাইর Read more

বাড়ি কিনতে সর্বোচ্চ চার কোটি টাকা ঋণ দেবে ব্যাংক
বাড়ি কিনতে সর্বোচ্চ চার কোটি টাকা ঋণ দেবে ব্যাংক

গৃহঋণ নীতিমালা সহজ ও হালনাগাদ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়মে গ্রাহক সর্বোচ্চ কত গৃহঋণ পাবেন, তা নির্ভর করবে সংশ্লিষ্ট ব্যাংকের Read more

গলাচিপায় চারদিন ধরে নিখোঁজ যুবক, খাল থেকে লাশ উদ্ধার
গলাচিপায় চারদিন ধরে নিখোঁজ যুবক, খাল থেকে লাশ উদ্ধার

পটুয়াখালীর গলাচিপায় চারদিন ধরে নিখোঁজ সোহেল প্যাদা (২৫) নামে এক যুবকের লাশ খালের কচুরিপানার মধ্যে থেকে উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (২৯ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন