নওগাঁর ধামইরহাট উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় পেঁয়াজ সংরক্ষণে এয়ার ফ্লো মেশিন এবং প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে তিল, মুগ, পাট ও আউশ ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এসকল বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত চক্রবর্তী।এসময় উপজেলা কৃষি কর্মকর্তা দেলোয়ার হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অভিজিৎ কুমার, মাহফুজার রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনসুর আলী প্রমুখ উপস্থিত ছিলেন। কৃষি প্রণোদনার আওতায় খরিপ-১ মৌসুমে পেঁয়াজ সংরক্ষনের জন্য ৭জন কৃষককে এয়ার ফ্লো মেশিন প্রদান করা হয়। পাশাপাশি ৫০ জনকে ১ কেজি তিল বীজ ও ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার। ২০জনকে  কেজি করে মুগ বীজ ১০ কেজি ডিএপি ও ৫কেজি এমওপি সার। ৫ হাজার জনকে ৫কেজি আউশ বীজ ও ১০ কেজি ডিএপি ও ১০কেজি এমওপি সার এবং ১২০ জনকে ১কেজি করে পাট বীজ ও  ৫কেজি ডিএপি ও ৫কেজি এমওপি সার বিতরণ করা হয়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টঙ্গীতে ম্যানহোলে নিখোঁজ নারী উদ্ধার না হওয়ায় সড়ক অবরোধ
টঙ্গীতে ম্যানহোলে নিখোঁজ নারী উদ্ধার না হওয়ায় সড়ক অবরোধ

গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ম্যানহোলে পড়ে নিখোঁজ হওয়া এক নারী এখন পর্যন্ত উদ্ধার না হওয়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে Read more

সরকারি চাকরিজীবীদের সাপ্তাহিক ছুটি বাড়তে পারে
সরকারি চাকরিজীবীদের সাপ্তাহিক ছুটি বাড়তে পারে

ইরান যুদ্ধের প্রভাব পড়েছে জ্বালানি তেলে। নতুন সরবরাহ কম থাকায় মজুদ দিয়ে পরিস্থিতি মোকাবেলায় হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। দেশের জ্বালানি খাতে Read more

কক্সবাজারে মাদক ও অস্ত্রসহ গ্রেফতার ২
কক্সবাজারে মাদক ও অস্ত্রসহ গ্রেফতার ২

কক্সবাজার সদরের খরুলিয়া কোনারপাড়া এলাকায় স্থানীয় যুবকদের তাৎক্ষণিক সাহসিকতায় গ্রেফতার হয়েছে দুই সন্ত্রাসী। রবিবার (২৫ মে) রাত সাড়ে ১০টার দিকে Read more

দিনাজপুরে বাস উল্টে জমিতে, গণঅধিকারের ফারুকসহ আহত ১২
দিনাজপুরে বাস উল্টে জমিতে, গণঅধিকারের ফারুকসহ আহত ১২

দিনাজপুরে হেরিটেজ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে জমিতে পড়ে গেছে। এতে গণঅধিকার পরিষদের সহ-সভাপতি ও মুখপাত্র ফারুক হাসানসহ Read more

নিজ ঘরে ঢুকে স্কুলছাত্রীকে ধর্ষণ, শ্রীপুরে অভিযুক্তের বিরুদ্ধে মামলা
নিজ ঘরে ঢুকে স্কুলছাত্রীকে ধর্ষণ, শ্রীপুরে অভিযুক্তের বিরুদ্ধে মামলা

গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ী এলাকায় এক স্কুলছাত্রীকে নিজ বাড়িতে ঢুকে ধর্ষণের অভিযোগ উঠেছে মো. শাওন মিয়া (২০) নামে এক যুবকের Read more

ফটিকছড়িতে শতবর্ষী গাছ কর্তন, ব্যবস্থা নেয়নি সওজ
ফটিকছড়িতে শতবর্ষী গাছ কর্তন, ব্যবস্থা নেয়নি সওজ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুরে সড়কের ধারে শতবর্ষী একটি গাছ কেটে ফেলার পরও কোন ব্যবস্থা নেয়নি সড়ক ও জনপদ (সওজ) বিভাগ। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন