ইরান যুদ্ধের প্রভাব পড়েছে জ্বালানি তেলে। নতুন সরবরাহ কম থাকায় মজুদ দিয়ে পরিস্থিতি মোকাবেলায় হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। দেশের জ্বালানি খাতে তৈরি হওয়া চাপ সামাল দিতে সাশ্রয়ী পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে সরকার। এরই অংশ হিসেবে সাপ্তাহিক ছুটি বাড়তে পারে সরকারি চাকরিজীবীদের। একই সঙ্গে ওয়ার্ক ফ্রম হোম কর্মসূচি বা অফিসের সময়সূচি পরিবর্তনের কথা ভাবা হচ্ছে। তবে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।সূত্র জানায়, জ্বালানি সাশ্রয়ে ইতিমধ্যে সব সকরারি সংস্থাকে নিজস্ব প্রস্তাব তৈরি করতে বলা হয়েছে। আগামী মন্ত্রিসভা বৈঠকে এসব প্রস্তাবনা উপস্থাপন করা হবে।সেখানে আলোচনার পর সিদ্ধান্ত আসতে পারে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে আংশিকভাবে অনলাইন ক্লাস চালুর বিষয়টিও সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে।এদিকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সকালে বাধ্যতামূলকভাবে অফিসে ৪০ মিনিট অবস্থান, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় এবং অফিস কক্ষ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ১১টি নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়, অধীন দফতর-সংস্থা এবং মাঠ প্রশাসনের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে এই নির্দেশনার চিঠি পাঠানো হয়েছে।চিঠিতে বলা হয়, এর আগে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত নিজ অফিস কক্ষে আবশ্যিকভাবে অবস্থান এবং বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়সহ দায়িত্বশীল আচরণ নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনা প্রতিপালন অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও এর ব্যত্যয় পরিলক্ষিত হচ্ছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুমিল্লায় সাবেক জেলা পরিষদ সদস্য ও নিষিদ্ধ ছাত্রলীগসহ ৩ জন গ্রেপ্তার
কুমিল্লায় সাবেক জেলা পরিষদ সদস্য ও নিষিদ্ধ ছাত্রলীগসহ ৩ জন গ্রেপ্তার

কুমিল্লার দাউদকান্দিতে সাবেক জেলা পরিষদ সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতে তাদেরকে আটক করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন, Read more

একক প্রার্থীতে উজ্জীবিত বিএনপি, বিভক্ত ইসলামী দল, সমীকরণ পাল্টাতে পারে জেএসডি
একক প্রার্থীতে উজ্জীবিত বিএনপি, বিভক্ত ইসলামী দল, সমীকরণ পাল্টাতে পারে জেএসডি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে বইছে উৎসবমুখর নির্বাচনী হাওয়া। বিএনপির এক সময়ের এই ‘দুর্গ’ পুনরুদ্ধার Read more

ময়মনসিংহে ৭ বছর পর ছাত্রদলের নতুন কমিটি, নেতাকর্মীদের উচ্ছ্বাস
ময়মনসিংহে ৭ বছর পর ছাত্রদলের নতুন কমিটি, নেতাকর্মীদের উচ্ছ্বাস

ময়মনসিংহ জেলা, মহানগর ও বিভিন্ন ইউনিটে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রায় ৭ বছর পর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।বৃহস্পতিবার (১৫ মে) Read more

গাজায় না খেয়ে দিন পার করছেন প্রতি তিনজনের একজন ফিলিস্তিনি
গাজায় না খেয়ে দিন পার করছেন প্রতি তিনজনের একজন ফিলিস্তিনি

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, গাজা উপত্যকায় প্রতি তিনজনের একজন ফিলিস্তিন দিন পার করছেন না খেয়ে। সংস্থাটি উপত্যকায় খাদ্য Read more

মহাসড়কের ফুটপাত দখলে ঝোপঝাড়, ঝুঁকিতে পথচারীরা
মহাসড়কের ফুটপাত দখলে ঝোপঝাড়, ঝুঁকিতে পথচারীরা

ঢাকা-কুয়াকাটা মহাসড়ক দেশের দক্ষিণাঞ্চলের কয়েক লাখ মানুষের যোগাযোগের একমাত্র ভরসা। তবে বরগুনার আমতলী অংশে এই মহাসড়কের দুই পাশের ফুটপাত এখন Read more

নাটোরে গোডাউনে ১৩ টন গুলির খোসা, তদন্তে পুলিশ ও সেনাবাহিনী
নাটোরে গোডাউনে ১৩ টন গুলির খোসা, তদন্তে পুলিশ ও সেনাবাহিনী

নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহম্মদপুর বাজারের একটি গোডাউনে বিপুল পরিমাণ গুলির খোসা মজুদ থাকার খবর পেয়ে এলাকায় তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন