আসছে বাজেটে ব্যবসায়ীদের ওপর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কোনো চাপ দেবে না বলে আশ্বস্ত করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।আজ সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে ডিসিসিআই আয়োজিত প্রাক–বাজেট আলোচনায় বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতে ব্যবসায়ীদের দাবির প্রেক্ষাপটে তিনি এ কথা বলেন।আসছে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘিরে ব্যবসায়ীদের প্রত্যাশা আর সরকারের পরিকল্পনা তুলে ধরতে আয়োজন করা হয় এ সেমিনার।ডিসিসিআই আয়োজিত আলোচনায় সংকোচনমুখী অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে বেরিয়ে কর্মসংস্থান বৃদ্ধির দিকে সরকারকে নজর দেয়ার তাগিদ দেন ব্যবসায়ী-উদ্যোক্তারা। তারা দাবি জানান, করহার কমিয়ে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার। ভ্যাট ব্যবস্থা শতভাগ অটোমেশনের পাশাপাশি করমুক্ত আয়সীমা বাড়ানোর পক্ষেও যুক্তি তুলে ধরেন তারা।এ সময় অনিয়ম ও দুর্নীতির কারণে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতে নানা দুর্বলতা রয়ে গেছে বলে জানান খন্দকার আব্দুল মুক্তাদির। তবে আসছে বাজেটে ব্যবসায়ীদের ওপর এনআরবি কোনো চাপ দেবে না বলে আশ্বস্ত করেন মন্ত্রী। ‘অর্থনৈতিক অনেক সমস্যা সরকার উত্তরাধিকার সূত্রে পেয়েছে। বিগত দিনে অনেক অপ্রয়োজনীয় প্রকল্প নিয়েছিল সরকার। যেগুলোর কোনো অর্থনৈতিক রিটার্ন নেই’, যোগ করেন তিনি। দুই মাস রাখার মতো এলএনজি দেশে থাকলে বেশি দামে কিনতে হত না মন্তব্য করে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, মধ্যপ্রাচ্য সংকটের কারণে সার ও জ্বালানি খাতে সরকারের বিপুল পরিমাণ বাড়তি ব্যয় হচ্ছে, যার সমন্বয় করা সরকারের জন্য কঠিন হয়ে যাচ্ছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দিনাজপুরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
দিনাজপুরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

দিনাজপুরের বোচাগঞ্জে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‌্যাব ৩টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে। সোমবার(১৩ এপ্রিল) দুপুরে এ অভিযান চালানো Read more

মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩
মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের কাউয়াই দ্বীপে একটি পর্যটকবাহী হেলিকপ্টার দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।বৃহস্পতিবার Read more

কোম্পানীগঞ্জে ছেলের বিরুদ্ধে মা-বাবার মানববন্ধন
কোম্পানীগঞ্জে ছেলের বিরুদ্ধে মা-বাবার মানববন্ধন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় জায়গা-জমি বিরোধের জের ধরে বড় ভাই, ছোট ভাইয়ের কব্জি কেটে দেয়ার বিচারের দাবীতে ছেলের বিরুদ্ধে Read more

একসাথে বিনা খরচে ঘর বাঁধলো চার দম্পতি
একসাথে বিনা খরচে ঘর বাঁধলো চার দম্পতি

কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নে ফুটে উঠল এক মানবিক ও উৎসবমুখর দৃশ্য। চারপাশের কোলাহলমুক্ত এক উঠানে স্বজনদের ভিড় আর হাসিমুখের Read more

যুক্তরাষ্ট্রের গ্রিনকার্ড সাক্ষাৎকারে গিয়ে আটক ভারতীয় বংশোদ্ভূত নারী
যুক্তরাষ্ট্রের গ্রিনকার্ড সাক্ষাৎকারে গিয়ে আটক ভারতীয় বংশোদ্ভূত নারী

গ্রিনকার্ডের সাক্ষাৎকারের শেষ ধাপে অংশ নিতে গিয়ে যুক্তরাষ্ট্রে আটক হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত নারী বাবলিজিত বাবলি কৌর। প্রায় ৩ দশক ধরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন