নাটোরের গুরুদাসপুরে রোজী মোজাম্মেল মহিলা অনার্স কলেজে দুই শিক্ষকের নামে কাফনের কাপড়সহ হুমকিমূলক চিঠি পাঠানোর ঘটনায় পুরো ক্যাম্পাসে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রহস্যজনক এই ঘটনায় উদ্বিগ্ন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক মহল।কলেজ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে কলেজ ছুটির সময় প্রধান করণিক রাফিজা খাতুন ডাকযোগে আসা দুটি রেজিস্ট্রি চিঠি গ্রহণ করেন। রবিবার (১২ এপ্রিল) সকাল ১১টার দিকে কলেজ খোলার পর চিঠি দুটি খোলা হলে প্রত্যেকটিতে তিনটি করে মোট ছয় টুকরো সাদা কাফনের কাপড় পাওয়া যায়। বিষয়টি জানাজানি হলে তাৎক্ষণিকভাবে শিক্ষক কর্মচারীদের মধ্যে ভীতি ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে।চিঠি দুটি পার্শ্ববর্তী সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলা থেকে পাঠানো হয়েছে বলে জানা গেছে। এগুলো কলেজের মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন এবং ইসলামী স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মো. আবদুস সামাদের নামে প্রেরিত। খামে কোনো প্রেরকের ফোন নম্বর না থাকলেও জনি শেখ সহ আরও এক ব্যক্তির নাম উল্লেখ রয়েছে।ডাকঘর সূত্রে জানা যায়, চিঠি দুটি গুরুদাসপুর ডাকঘর থেকে রেজিস্ট্রির মাধ্যমে প্রেরণ করা হয় এবং একজন পিয়ন অফিসিয়াল রিসিভ নিয়ে সেগুলো কলেজে পৌঁছে দেন।ঘটনার বিষয়ে কলেজের অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বলেন, এটি অত্যন্ত উদ্বেগজনক একটি ঘটনা। আমরা বিষয়টি গুরুদাসপুর থানাকে অবগত করেছি। পুলিশ এসে ঘটনাটি পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।এ বিষয়ে কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক ওমর আলী জানান, ঘটনা জানার পরপরই ম্যানেজিং কমিটির সদস্যদের নিয়ে জরুরি বৈঠক করেছি। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এর পেছনে কারা জড়িত তা শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।উল্লেখ্য, কলেজটির ম্যানেজিং কমিটি নিয়ে দীর্ঘদিন ধরে দুটি পক্ষের মধ্যে বিরোধ ও অভ্যন্তরীণ দ্বন্দ্ব চলে আসছে। সংশ্লিষ্টদের ধারণা, ওই বিরোধের জের ধরেই এ ধরনের ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটতে পারে।এ ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুত্র সন্তানের বাবা হলেন হাসনাত আব্দুল্লাহ
পুত্র সন্তানের বাবা হলেন হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ পুত্র সন্তানের বাবা হয়েছেন।বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি Read more

বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি অবসানের অঙ্গীকার নবনির্বাচিত জাকসু ভিপির
বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি অবসানের অঙ্গীকার নবনির্বাচিত জাকসু ভিপির

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)-এর নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতু জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সব ধরনের দলীয় রাজনৈতিক কার্যক্রম Read more

ভারতের ‘রেড লাইন’কে সম্মান করতে হবে, ট্রাম্পকে কড়া বার্তা জয়শঙ্করের
ভারতের ‘রেড লাইন’কে সম্মান করতে হবে, ট্রাম্পকে কড়া বার্তা জয়শঙ্করের

ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। একইসঙ্গে যেকোনো চুক্তি চূড়ান্ত করতে হলে Read more

ঘরে বসেই মিলবে বিসিসির ট্রেড লাইসেন্স
ঘরে বসেই মিলবে বিসিসির ট্রেড লাইসেন্স

প্রতিষ্ঠার পর এই প্রথমবারের মতো অনলাইনে ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়নের কার্যক্রম শুরু করেছে বরিশাল সিটি করপোরেশন। ফলে এখন থেকে Read more

মারা গেছেন অস্কারজয়ী কিংবদন্তি অভিনেত্রী ডায়ান কিটন
মারা গেছেন অস্কারজয়ী কিংবদন্তি অভিনেত্রী ডায়ান কিটন

হলিউডের কিংবদন্তি ও অস্কারজয়ী অভিনেত্রী ডায়ান কিটন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। ডায়ান কিটনের মৃত্যুর খবরটি নিশ্চিত Read more

উপদেষ্টারা না আসা পর্যন্ত শাহবাগ না ছাড়ার ঘোষণা
উপদেষ্টারা না আসা পর্যন্ত শাহবাগ না ছাড়ার ঘোষণা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা শহীদ ওসমান হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত শাহবাগ মোড় অবরোধ করে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন