জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)-এর নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতু জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সব ধরনের দলীয় রাজনৈতিক কার্যক্রম বন্ধ করার উদ্যোগ নেবেন তিনি।শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণার পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত জিতু বলেন, ‘আমরা অতীতে দেখেছি, রাজনৈতিক দলের প্রভাব শিক্ষার্থীদের পড়াশোনায় কীভাবে নেতিবাচক প্রভাব ফেলে। আমরা চাই একটি নিরাপদ, একাডেমিকভাবে উপযোগী এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ে তুলতে। সেই লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাব।’তিনি বলেন, ‘আমাদের যৌক্তিক দাবি ছিল, সেই অধিকার থেকে আমরা অনেক দিন বঞ্চিত ছিলাম। ৫ আগস্টের পর আমরা রাজপথে নেমেছিলাম সেই অধিকার পুনরুদ্ধারে। আজকের নির্বাচনের ফলাফল ঘোষণার মাধ্যমে মনে হচ্ছে, সেই অধিকার আমরা ফিরে পেয়েছি। গত ৩৩ বছর শিক্ষার্থীরা যে সুযোগ থেকে বঞ্চিত ছিল, সেটি ফিরে পেয়েছে।’তিনি আরও বলেন, ‘জাকসু বাস্তবায়নের জন্য আমরা অনেক দিন ধরে আন্দোলন করে আসছি। ২০১৩ সালে নির্বাচন হওয়ার কথা থাকলেও তা বাস্তবায়ন হয়নি। ২০১৯ সালে ডাকসু নির্বাচন হলেও জাকসু তখনও অনুষ্ঠিত হয়নি। সে সময়ের সরকারও এই দাবি বাস্তবায়নে আগ্রহ দেখায়নি।’ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে জিতু জানান, ‘বিভিন্ন প্যানেল থেকে এবার নেতৃত্বে নির্বাচিত হয়েছেন অনেকে। এমনকি ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্রার্থীও জয় পেয়েছেন। আমি সবার সঙ্গে নিয়ে দল-মত নির্বিশেষে একটি অন্তর্ভুক্তিমূলক (ইনক্লুসিভ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে চাই।’ইশতেহার বাস্তবায়ন বিষয়ে তিনি বলেন, ‘আমরা কোনো অবাস্তব প্রতিশ্রুতি দিইনি। আমাদের ইশতেহার মূলত শিক্ষার্থীদের ন্যায্য দাবি ও প্রয়োজনের প্রতিফলন। আমাদের প্রথম লক্ষ্য হবে শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা করা, যা তারা দীর্ঘদিন ধরে পায়নি।’উল্লেখ্য, আজ সন্ধ্যার সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হয়। এতে ভিপি পদে ৩ হাজার ৩৩৪ ভোট পেয়ে জয়ী হন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু। অপরদিকে, জিএস পদে ৩ হাজার ৯৩০ ভোট পেয়ে বিজয়ী হন শিবির সমর্থিত মাজহারুল ইসলাম। এছাড়াও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রত্নতত্ত্ব বিভাগের ফেরদৌস আল হাসান এবং এজিএস (ছাত্রী) পদে দর্শন বিভাগের আয়েশা সিদ্দিকা মেঘলা নির্বাচিত হন।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভাঙ্গুড়ায় কৃত্রিম সংকটে সবজির দাম উর্ধ্বমুখী, দায় নিচ্ছে না কেউ
ভাঙ্গুড়ায় কৃত্রিম সংকটে সবজির দাম উর্ধ্বমুখী, দায় নিচ্ছে না কেউ

কয়েকদিনের বৃষ্টিকে পুঁজি করে অসাধু ব্যবসায়ীরা ফের মাথাচাড়া দিয়ে উঠেছে। বাড়িয়েছে কাঁচা মরিচসহ সব ধরনের সবজির দাম। পাবনার ভাঙ্গুড়ায় কয়েকদিনের Read more

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে এক তরুণের মৃত্যু হয়েছে। নিহত তরুণের নাম মোহাম্মদ নাঈম (২১)। তিনি উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পাঠানতোলা Read more

ব্রাজিলের কোচ হলেন আনচেলত্তি
ব্রাজিলের কোচ হলেন আনচেলত্তি

অবশেষে গুঞ্জনই সত্যি হলো। ব্রাজিল জাতীয় ফুটবল দলের হেড কোচ হয়েছেন কার্লো আনচেলত্তি। চলতি মে মাসের ২৬ তারিখ থেকে দায়িত্ব Read more

৫ আগস্ট ‘ছাত্র-জনতার অভ্যুত্থান দিবস’, থাকবে সরকারি ছুটি
৫ আগস্ট ‘ছাত্র-জনতার অভ্যুত্থান দিবস’, থাকবে সরকারি ছুটি

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান দিবস হিসেবে এখন থেকে ৫ আগস্ট সরকারি ছুটি পালন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। বৃহস্পতিবার Read more

১০ নভেম্বরের পর ভোটার ঠিকানা পরিবর্তনের আবেদন করা যাবে না
১০ নভেম্বরের পর ভোটার ঠিকানা পরিবর্তনের আবেদন করা যাবে না

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের ঠিকানা পরিবর্তনের আবেদন আগামী ১০ নভেম্বরের পর গ্রহণ করা হবে না।গতকাল মঙ্গলবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন