বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর লালবাগ থানার হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে জামিন দিয়েছেন আদালত। আজ রবিবার (১২ এপ্রিল) আসামি পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত ৫০ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। এর আগে গত ৭ এপ্রিল ভোরে শিরীন শারমিন চৌধুরীকে তার এক আত্মীয়ের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। ওইদিন এ মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। মামলার সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৮ জুলাই লালবাগ থানাধীন আজিমপুর সরকারি কলোনির ভেতরে মিছিল করছিলেন ভুক্তভোগী মো. আশরাফুল ওরফে ফাহিম। ঘটনার দিন আসামিদের ছোঁড়া গুলিতে ভুক্তভোগীর বাম চোখ নষ্ট হয়ে যায়। গত ১৭ জুলাই লালবাগ থানায় হত্যাচেষ্টা মামলা করেন ভুক্তভোগী আশরাফুল।এইচএ  

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শার্শা-বেনাপোলে তাল গাছের স্বল্পতা, অস্তিত্বের লড়াইয়ে বাবুই পাখিরা
শার্শা-বেনাপোলে তাল গাছের স্বল্পতা, অস্তিত্বের লড়াইয়ে বাবুই পাখিরা

‘বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, কুঁঁড়ে ঘরে থেকে কর শিল্পের বড়াই’- আবহমান গ্রাম বাংলার বাসা তৈরির যে নিখুত কারিগর, কবির Read more

শাহবাগে দ্বিতীয় দিনের মতো ছাত্র-জনতার বিক্ষোভ চলছে
শাহবাগে দ্বিতীয় দিনের মতো ছাত্র-জনতার বিক্ষোভ চলছে

আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধসহ ৩ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শাহবাগে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন ছাত্র-জনতা। তবে সারা রাত অবস্থানের Read more

প্রেমিকার ফোন ব্যস্ত পাওয়ায় গ্রামের বিদ্যুতের লাইন কেটে দিল প্রেমিক!
প্রেমিকার ফোন ব্যস্ত পাওয়ায় গ্রামের বিদ্যুতের লাইন কেটে দিল প্রেমিক!

সিনেমার পর্দায় দেখা অতিমাত্রায় নাটকীয় প্রেম কাহিনি অনেক সময় বাস্তব জীবনেও প্রভাব ফেলে। আর যখন সেই প্রেম বাস্তবের মাটিতে যুক্তিবিহীন Read more

বজ্রপাত বাংলাদেশে এক নতুন বিপদ: সরাইল ইউএনও
বজ্রপাত বাংলাদেশে এক নতুন বিপদ: সরাইল ইউএনও

গত কয়েক বছর ধরে বজ্রপাতের ঘটনা বেড়েই চলেছে। আর মারা পরছে শত শত নিরীহ মানুষ। আচ্ছা বলেন তো বজ্রপাতের দেশ Read more

দিল্লিতে ধসে পড়ল মুঘল সম্রাট হুমায়ুনের সমাধি
দিল্লিতে ধসে পড়ল মুঘল সম্রাট হুমায়ুনের সমাধি

ভারতের রাজধানী দিল্লিতে মুঘল সম্রাট হুমায়ুনের সমাধিস্থল ধসে পড়েছে। এতে সেখানে বহু মানুষ আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। সংবাদমাধ্যম Read more

টাঙ্গাইলে জুতা পায়ে নিয়ে শহীদ মিনারে জামায়াতে ইসলামীর সমাবেশ
টাঙ্গাইলে জুতা পায়ে নিয়ে শহীদ মিনারে জামায়াতে ইসলামীর সমাবেশ

টাঙ্গাইলের মির্জাপুরে জুতা পায়ে নিয়েই শহীদ মিনারে উঠলেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে মির্জাপুর পৌরশহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন