ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা শহীদ ওসমান হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ।শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থী ও জনতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেয়। এ সময় তারা শাহবাগে যান চলাচল বন্ধ করে দেয়।অবরোধ কর্মসূচিতে সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, এই সরকারের যারা উপদেষ্টা রয়েছেন, তারা এখানে এসে জনগণের সামনে দাঁড়ানো পর্যন্ত আমরা শাহবাগ ছাড়ব না। প্রয়োজনে প্রাণ দিয়েও আমরা এই অবস্থান ধরে রাখব।তিনি বলেন, এই জমিন হাদির রক্তে ভিজেছে। অথচ এখন কেউ কেউ এসে আমাদের বলে—এই কাজ করো না, ওই কাজ করো না। কিন্তু আমরা দেখছি, আপনারা ক্যান্টনমেন্টে গিয়ে হাজিরা দিয়ে আসেন। আমাদের আর উপেক্ষা করা চলবে না।আব্দুল্লাহ আল জাবের বলেন, আমরা এই জনগণ রাজপথে নেমেছি শহীদ উসমান হাদির রক্তের বদলা নেওয়ার জন্য। যতক্ষণ পর্যন্ত সরকারের উপদেষ্টারা এখানে এসে জনগণের সামনে জবাব না দেবেন, ততক্ষণ পর্যন্ত আমরা শাহবাগ ছাড়ব না।এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফটিকছড়িতে পারিবারিক কলহের জেরে বৃদ্ধের মৃত্যু
ফটিকছড়িতে পারিবারিক কলহের জেরে  বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে জায়গা-জমির বিরোধে মারামারিতে চিকিৎসাধীন বৈকুন্ঠু নাথ (৭০)  নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বিকালে নগরীর একটি বেসরকারি Read more

বিরামপুরে যুবদল নেতার বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ
বিরামপুরে যুবদল নেতার বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ

দিনাজপুরের বিরামপুরে গৃহবধূকে (৩৫) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে যুবদল নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে থানায় অভিযোগ করেছেন।মঙ্গলবার (২১ Read more

ঘুমন্ত স্বামীর গায়ে ফুটন্ত তেল ঢেলে মরিচের গুঁড়া ছিটালেন স্ত্রী
ঘুমন্ত স্বামীর গায়ে ফুটন্ত তেল ঢেলে মরিচের গুঁড়া ছিটালেন স্ত্রী

ভারতের রাজধানী নয়াদিল্লির মাদানগীর এলাকার বাসিন্দা দীনেশ। গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন তিনি। ঘুমন্ত স্বামীর শরীরে হঠাৎ করেই ফুটন্ত তেল ও Read more

ডানার ফ্ল্যাপ নষ্ট, ২২৬ যাত্রী নিয়ে রোমে আটকা বিমান বাংলাদেশের ফ্লাইট
ডানার ফ্ল্যাপ নষ্ট, ২২৬ যাত্রী নিয়ে রোমে আটকা বিমান বাংলাদেশের ফ্লাইট

ইতালি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকাগামী একটি ফ্লাইট (বিজি ৩৫৬) যান্ত্রিক ত্রুটির কারণে বাতিল করা হয়েছে। ডানার ফ্ল্যাপ নষ্ট হওয়ায় Read more

শিবনগর গ্রামে জমি বিরোধে দুই মামলা, আসামিরা ঘুরছে প্রকাশ্যে
শিবনগর গ্রামে জমি বিরোধে দুই মামলা, আসামিরা ঘুরছে প্রকাশ্যে

কুমিল্লার মেঘনা উপজেলার ভাওরখোলা ইউনিয়নের শিবনগর ও চরনারায়নপুর গ্রামে জমি সংক্রান্ত পুরনো বিরোধকে কেন্দ্র করে দুটি পৃথক হামলার ঘটনা ঘটেছে। Read more

সরকারি সফরে রাশিয়া ও ক্রোয়েশিয়া গেলেন সেনাপ্রধান
সরকারি সফরে রাশিয়া ও ক্রোয়েশিয়া গেলেন সেনাপ্রধান

সরকারি সফরে আজ রোববার (৬ এপ্রিল) রাশিয়া গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রাশিয়া সফর শেষে তিনি আগামী ১০ এপ্রিল ক্রোয়েশিয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন