পাকিস্তানে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ব্যর্থ হওয়ার পর ইসলামাবাদ ত্যাগ করেছে ইরানের প্রতিনিধিদল। এই দলে ইরানে পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ছিলেন। রোববার (১৩ এপ্রিল) ইরানের সংবাদ সংস্থা মেহের এ তথ্য জানিয়েছে। এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স  ইসলামাবাদ ত্যাগ করেন। তিনি বলেন, দীর্ঘ আলোচনার পরও কোনো চুক্তি হয়নি এবং ইরান যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।সব মিলিয়ে, আলোচনা ব্যর্থ হওয়ার পর উভয় পক্ষই পাকিস্তান ছেড়ে চলে গেছে।‘ইসলামাবাদ টকস’ শিরোনামে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শনিবার বিকেল থেকে শুরু হয়ে রবিবার পর্যন্ত এ আলোচনা চলে।  আলোচনা শেষে এক সংবাদ সম্মেলনে মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, ‘আমরা এখন পর্যন্ত ২১ ঘণ্টা আলোচনা করেছি এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা হয়েছে—এটাই ভালো খবর। তবে খারাপ খবর হলো, আমরা এখনো কোনো চুক্তিতে পৌঁছাতে পারিনি।’তিনি আরও জানান, ‘আমরা স্পষ্টভাবে আমাদের সীমারেখা নির্ধারণ করেছি—কোন বিষয়ে আমরা সমঝোতা করতে পারি এবং কোন বিষয়ে পারি না। কিন্তু ইরানের প্রতিনিধিদল আমাদের শর্তগুলো মেনে নেয়নি।’এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুছাব্বির হত্যায় প্রধান শুটারসহ তিনজন আটক
মুছাব্বির হত্যায় প্রধান শুটারসহ তিনজন আটক

রাজধানীর কাওরানবাজারের তেজতুরী বাজারে স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুছাব্বির হত্যার ঘটনায় পুলিশ প্রধান শুটারসহ তিনজনকে আটক করেছে।শুক্রবার (৯ জানুয়ারি) Read more

গাজীপুরে জব্দ ঘোড়া বিক্রির অভিযোগে ওসি প্রত্যাহার
গাজীপুরে জব্দ ঘোড়া বিক্রির অভিযোগে ওসি প্রত্যাহার

গাজীপুরের কালিয়াকৈর থানায় জব্দকৃত ঘোড়া গোপনে বিক্রির অভিযোগে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিনকে বদলি করা হয়েছে।বৃহস্পতিবার (২ এপ্রিল) Read more

সুনামি সতর্কতার মধ্যেই জাপানের ফুকুশিমা পারমাণবিক কেন্দ্র ছাড়ল কর্মীরা
সুনামি সতর্কতার মধ্যেই জাপানের ফুকুশিমা পারমাণবিক কেন্দ্র ছাড়ল কর্মীরা

রাশিয়ার উপকূলে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৮ দশমিক ৮। ভূমিকম্পের পর বিভিন্ন দেশ সুনামি Read more

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিতে ধাক্কা, ঝরল দুই প্রাণ
মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিতে ধাক্কা, ঝরল দুই প্রাণ

যশোরের চৌগাছায় নিয়ন্ত্রণ হারিয়ে বালুবাহী ট্রলিতে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই তরুণ নিহত হয়েছে।  শুক্রবার (২৪ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার Read more

আমতলীতে স্থাপনা পরিদর্শনে উপদেষ্টা ফারুক ই আজম
আমতলীতে স্থাপনা পরিদর্শনে উপদেষ্টা ফারুক ই আজম

ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসপ্রবণ উপকূলীয় জেলা বরগুনার আমতলীতে প্রস্তাবিত দুটি সাইক্লোন সেন্টারের স্থান পরিদর্শন করেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় এবং ত্রাণ ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন