সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হঠাৎ আলোচনায় উঠে এসেছেন আওয়ামী লীগের সাবেক এমপি শামীম ওসমান। অতি সম্প্রতি তার একাধিক ভিডিও ও ছবি ভেসে বেড়াচ্ছে অন্তর্জালে, যেখানে তাকে কখনো সপরিবারে গাড়ি চালাতে দেখা যাচ্ছে, কখনো সপরিবারে জাহাজে কেক কাটতে দেখা যাচ্ছে। এতে শামীম ওসমানের বর্তমান অবস্থান নিয়ে গুঞ্জনের পাশাপাশি ছবি-ভিডিওগুলোর সত্যতা নিয়েও প্রশ্ন উঠেছে। নেটিজেনদের অনেকেই যেমন এসব ছবি-ভিডিও দেখে শামীম ওসমানের ব্যাপক সমালোচনা করছেন, অন্যদিকে অনেকেই এগুলোকে ‘পুরোনো ছবি-ভিডিও’ হিসেবে আখ্যা দিচ্ছেন৷অনুসন্ধানে জানা যায়, ভিডিও-ছবিগুলো সত্য হলেও এগুলো সাম্প্রতিককালের নয়। এমপি থাকাকালে শামীম ওসমান অহরহ বিদেশে ভ্রমণে যেতেন সপরিবারে। বিদেশে তাদের কাটানো মুহুর্তগুলোর ছবি তার পুত্র ইমতিনান ওসমান অয়ন নিয়মিত বিরতিতে নিজস্ব ভ্যারিফায়েড ফেসবুক আইডিতে আপলোড করতেন। ছড়িয়ে পড়া ভিডিও-ছবিগুলোও অয়ন ওসমান কয়েক বছর আগেই আপলোড করেছিলেন, যা নতুন করে ছড়িয়ে পড়েছে।২০২৪ সালে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরে সপরিবারে দেশ ছেড়েছেন শামীম ওসমান। তবে তার বর্তমান অবস্থান সম্পর্কে রয়েছে ধোঁয়াশা।ইখা
Source: সময়ের কন্ঠস্বর
