কুষ্টিয়ার মিরপুর উপজেলার একটি বিদ্যালয়ের কক্ষ থেকে অচেতন অবস্থায় উদ্ধার হওয়া চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে (১১) ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) রাতে শিশুটির মা বাদী হয়ে বিদ্যালয়ের দপ্তরিকে একমাত্র আসামি করে মিরপুর থানায় এই মামলা করেন।মামলা দায়েরের পর পুলিশ তাদের হেফাজতে থাকা দপ্তরিকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখিয়েছে। শনিবার (১১ এপ্রিল) দুপুরে আসামিকে কুষ্টিয়া আদালতে পাঠানো হলে বিজ্ঞ বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ওই বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শেষে বেলা ৩টার দিকে সবাই বাড়ি ফিরলেও ওই শিশুটি নিখোঁজ থাকে। স্বজনরা স্কুলে গিয়ে খোঁজাখুঁজির জন্য দপ্তরির সাহায্য চাইলে তিনি খারাপ আচরণ করেন এবং কোনো সহযোগিতা করেননি। পরে রাত ৮টার দিকে প্রধান শিক্ষকের সহায়তায় কক্ষগুলোর তালা খোলা হলে বিদ্যালয়ের দোতলায় মেয়েটিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।গুরুতর অবস্থায় শিশুটিকে প্রথমে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ হাসান ইমাম জানান, শুক্রবার সকালে শিশুটির স্বাস্থ্য পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে। তবে বর্তমানে শিশুটি আশঙ্কামুক্ত এবং গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ভুক্তভোগী শিশুর মায়ের অভিযোগের ভিত্তিতে ধর্ষণ মামলা রুজু করা হয়েছে। ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য দপ্তরি ও নৈশপ্রহরীকে হেফাজতে নেওয়া হয়েছিল। তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়ায় দপ্তরিকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাঁদপুরে ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ১
চাঁদপুরে ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ১

চাঁদপুরে ট্রাক-সিএনজির সংঘর্ষে শাহাদাত পাটোয়ারী নামে একজন নিহত হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) রাত পৌনে ১০টায় চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক সড়কের ঘোষের হাট Read more

বিশ্বের শীর্ষ মানবিক সহায়তাদানকারী দেশের তালিকায় সৌদি আরব
বিশ্বের শীর্ষ মানবিক সহায়তাদানকারী দেশের তালিকায় সৌদি আরব

বিশ্বব্যাপী প্রায় ৫২৮ দশমিক ৪ বিলিয়ন রিয়াল (১৪০.৯ বিলিয়ন মার্কিন ডলার) আর্থিক সহায়তা দিয়ে বিশ্বের অন্যতম শীর্ষদাতা দেশের মর্যাদা লাভ Read more

দ্বিতীয় রাউন্ডেও জয়হীন আবাহনী-মোহামেডান
দ্বিতীয় রাউন্ডেও জয়হীন আবাহনী-মোহামেডান

বাংলাদেশ ফুটবল লিগে দ্বিতীয় রাউন্ডেও জয় পেল না আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। কুমিল্লায় ব্রাদার্স ইউনিয়নের কাছে হেরেছে আবাহনী, Read more

প্রধান উপদেষ্টার সঙ্গে ব্রিটেনের সর্বদলীয় এমপিদের সাক্ষাৎ
প্রধান উপদেষ্টার সঙ্গে ব্রিটেনের সর্বদলীয় এমপিদের সাক্ষাৎ

যুক্তরাজ্যে সফররত প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটির বেশ কয়েকজন সংসদ সদস্য।মঙ্গলবার (১০ জুন) সেন্ট্রাল লন্ডনের পার্ক লেনের Read more

শিবচরে পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু
শিবচরে পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

মাদারীপুরের শিবচরে পুকুরে ডুবে রাফিন খান নামের এক শিশুর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে উপজেলার মাদবরেরচর ইউনিয়নের সাড়ে এগার রশি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন