রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ৩৬ নং সাজেক ইউনিয়নে পাহাড়ের প্রধান সামাজিক উৎসব ‘বৈসাবি’ (বিজু) উপলক্ষে স্থানীয় জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার (১১ এপ্রিল) সকালে সাজেক ত্রিপুরা ইয়ুথ ক্লাবের আয়োজনে বাঘাইহাট সেনা জোনের পক্ষ থেকে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের প্রধান এই সামাজিক উৎসব যেন অত্যন্ত আনন্দময় ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হতে পারে, সেই লক্ষ্যেই সেনাবাহিনী এই আর্থিক অনুদানের উদ্যোগ নিয়েছে। সাজেক ত্রিপুরা ইয়ুথ ক্লাব প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ক্লাবের সভাপতি খুশিরাম ত্রিপুরা ও সহ-সাংগঠনিক সম্পাদক মতিরঞ্জন ত্রিপুরার নিকট এই সহযোগিতার অর্থ তুলে দেওয়া হয়।সাজেকের দুর্গম পাহাড়ি এলাকায় বৈসাবি উৎসব পালনে বাঘাইহাট সেনা জোনের এই সময়োপযোগী অবদানের জন্য ত্রিপুরা ইয়ুথ ক্লাবের সভাপতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সেনাবাহিনীর এই ধরনের সহযোগিতার ফলে দুর্গম এলাকার মানুষের উৎসবের আনন্দ আরও বহুগুণ বেড়ে যায়।অনুষ্ঠানে বাঘাইহাট জোনের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং অন্যান্য সেনা সদস্যরা উপস্থিত ছিলেন। প্রতি বছরের মতো এবারও সেনাবাহিনী পাহাড়ের আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি স্থানীয়দের ধর্মীয় ও সামাজিক উৎসবে এমন সহমর্মিতার হাত বাড়িয়ে দিচ্ছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোটার হতে প্রবাসীদের পাসপোর্ট লাগবে না
ভোটার হতে প্রবাসীদের পাসপোর্ট লাগবে না

প্রবাসী বাংলাদেশিদের ভোটার করতে বদ্ধপরিকর সরকার ও নির্বাচন কমিশন (ইসি)। কিন্তু এ প্রক্রিয়া বেশ জটিল। এ জটিলতা নিরসনে ভোটার হওয়ার Read more

প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: উপদেষ্টা বিধান রঞ্জন
প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: উপদেষ্টা বিধান রঞ্জন

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নবনিযুক্ত উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, আমাদের প্রাথমিক শিক্ষার উপর দিয়ে অনেক ঝড়ঝাপ্টা Read more

ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে যন্ত্রাংশ পড়ে ব্যবসায়ীর মৃত্যু
ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে যন্ত্রাংশ পড়ে ব্যবসায়ীর মৃত্যু

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের একটি পিলার থেকে ধাতব যন্ত্রাংশ (বিয়ারিং প্যাড) পড়ে প্রাণ হারিয়েছেন আবুল কালাম (৩৫) নামে এক ব্যবসায়ী। রবিবার (২৬ Read more

আজ মহান বিজয় দিবস
আজ মহান বিজয় দিবস

আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। বাঙালির শৌর্যবীর্য ও বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। Read more

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিচ্ছে আরব আমিরাত
ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিচ্ছে আরব আমিরাত

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এক নাটকীয় মোড় নিতে যাচ্ছে। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে ইরানের দখলমুক্ত করতে এবার সরাসরি সামরিক শক্তি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন