মুন্সিগঞ্জ সদরে ২৩৪ ক্যান বিয়ার ও একটি প্রাইভেটকারসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।শনিবার (১১ এপ্রিল) দুপুর ১টার দিকে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের চর মুক্তারপুর এলাকার ধলেশ্বরী টোল প্লাজার সামনের সড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে বিকেল ৪টার দিকে জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।গ্রেফতারকৃতরা হলেন, হাবিবুর রহমান ওরফে রাসেল শান্ত (৩৮), রিপন মিয়া (৩৬) এবং প্রাইভেটকার চালক আব্দুর রহিম (৩৫)।মুন্সিগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে মুক্তারপুর সেতুর টোল প্লাজার সামনের পাকা রাস্তা থেকে ঢাকা মেট্রো-গ ৩৭-৬৭৩৩ নম্বরের একটি টয়োটা এক্সিও প্রাইভেটকার তল্লাশি করে। এ সময় গাড়িটির বুটের ভেতর থেকে ২৩৪ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। পরে গাড়িসহ তিনজনকে আটক করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইতালিতে প্রবাসীদের পিঠা উৎসব ও ঈদ পুনর্মিলনী
ইতালিতে প্রবাসীদের পিঠা উৎসব ও ঈদ পুনর্মিলনী

ইতালির ভিচেনজা শহরে প্রবাসী বাংলাদেশিদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব ও ঈদ পুনর্মিলনী। রোববার (২২ মার্চ) “ইতালি বাংলা পরিবার”-এর উদ্যোগে Read more

‘হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের টহলে কোনো নমনীয়তা দেখানো হবে না’
‘হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের টহলে কোনো নমনীয়তা দেখানো হবে না’

ইসলামাবাদে চলমান শান্তি আলোচনায় হরমুজ প্রণালী নিয়ে নিজেদের অবস্থান আরও কঠোর করল ইরান। দেশটির ইসফাহান বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোহসেন ফারখানি Read more

এশিয়া কাপের পর এবার নারী বিশ্বকাপেও পাকিস্তানকে হারাল ভারত
এশিয়া কাপের পর এবার নারী বিশ্বকাপেও পাকিস্তানকে হারাল ভারত

সদ্য সমাপ্ত এশিয়া কাপের পর এবার নারী বিশ্বকাপেও চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় তুলে নিল ভারত। রোববার (৫ অক্টোবর) নারী বিশ্বকাপের Read more

বরগুনা জেলা বিএনপি’র নেতৃত্বে নজরুল-শাহীন
বরগুনা জেলা বিএনপি’র নেতৃত্বে নজরুল-শাহীন

বরগুনা জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। প্রায় তিন বছর পর দলের নেতাকর্মীরা ফিরে পেলেন তাদের রাজনৈতিক অভিভাবক।রোববার Read more

সাতকানিয়ায় পাহাড় কাটা বন্ধে অভিযান
সাতকানিয়ায় পাহাড় কাটা বন্ধে অভিযান

চট্টগ্রামের সাতকানিয়ায় পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (১৮ এপ্রিল) দিবাগত ৮টা থেকে ১২টা পর্যন্ত উপজেলার এওচিয়া ইউনিয়নের Read more

নোয়াখালীতে দুই জামায়াত কর্মী গুলিবিদ্ধ
নোয়াখালীতে দুই জামায়াত কর্মী গুলিবিদ্ধ

নোয়াখালীর বেগমগঞ্জে এক স্কুল ভবনের ছাদে উঠে ফুটবল খেলা দেখা নিয়ে বাকবিতণ্ডায় দ্বন্দ্বের জের ধরে যুবদলের এক কর্মীর গুলিতে ২ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন