নোয়াখালীর বেগমগঞ্জে এক স্কুল ভবনের ছাদে উঠে ফুটবল খেলা দেখা নিয়ে বাকবিতণ্ডায় দ্বন্দ্বের জের ধরে যুবদলের এক কর্মীর গুলিতে ২ জামায়াত কর্মী গুলিবিদ্ধ হওয়ার অভিযোগ উঠেছে।সোমবার (১৮ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান। এর আগে, গতকাল রোববার (১৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের বেতুয়াবাগ গ্রামের ওয়াসেকের দোকানের সামনে তারা গুলিবিদ্ধ হন।গুলিবিদ্ধরা হলেন মো. সজীব হোসেন (২০) ও মো. তুষার (২১)। তারা দুজনই গোপালপুর ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সদস্য এবং একই এলাকার বাসিন্দা।খোঁজ নিয়ে ও জামায়াতের যুব বিভাগের নেতাদের সাথে কথা বলে জানা যায়, গত শুক্রবার ১৫ আগস্ট বিকেলে উপজেলার গোপালপুর হাইস্কুল মাঠে মনির পাটোয়ারী স্মৃতি ফুটবল টুর্নামেন্টে খেলা দেখাকে কেন্দ্র করে জামায়াতের কর্মী রাসেলের সাথে বিএনপির কর্মী মানিকের বাকবিতণ্ডা হয়। এরপর একই দিন সন্ধ্যায় যুবদল কর্মী হাবিব ও ছাত্রদলের কর্মী মহসিনের নেতৃত্বে অস্ত্র নিয়ে মহড়া দেয় একদল অস্ত্রধারী। ওই সময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তারা এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। পরবর্তীতে শনিবার রাতে অস্ত্র নিয়ে জামায়াতের কর্মীদের ধরতে পুনরায় তল্লাশি চালায় তারা।বেগমগঞ্জ উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি মো. জাকির হোসেন অভিযোগ করে বলেন, রোববার সন্ধ্যায় বিষয়টি সমাধানের জন্য স্থানীয় লোকজনের মধ্যস্থতায় বসলে যুবদল কর্মী হাবিব ও ছাত্রদলের কর্মী মহসিনের নেতৃত্বে লেদু, সোহেল, ফয়সাল, আশরাফ, হাসেম, মেরাজ ও মানিক মিলে জামায়াত কর্মীদের ওপর হামলা চালায়। একপর্যায়ে হাবিব তাদের ওপর এলোপাতাড়ি গুলি ছোঁড়ে। এতে জামায়াতের যুব বিভাগের কর্মী সজীব ও তুষার গুলিবিদ্ধ হয়। তাৎক্ষণিক স্থানীয়রা তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তারা বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।এ ব্যাপারে জানতে চেয়ে যুবদল কর্মী হাবিব ও ছাত্রদল কর্মী মহসিনের মোবাইলে একাধিকবার কল করা হলেও সেগুলো বন্ধ পাওয়া যায়। এ কারণে তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।যোগাযোগ করা হলে জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে এ বিষয়ে খোঁজ খবর নিয়ে পরে জানাবো।ওসি লিটন দেওয়ান আরও বলেন, স্কুলের ভবনের ছাদের ওপরে উঠে ভালোভাবে খেলা দেখা নিয়ে দুই পক্ষের মধ্যে একটু ঝগড়াঝাটি হয়। আরও অভিযোগ ছিল খেলায় জুনিয়র খেলোয়াড় সুযোগ পায়, সিনিয়র খেলোয়াড়রা সুযোগ পায় না। এসব নিয়ে স্থানীয় মুরুব্বিরা সন্ধ্যার দিকে বৈঠকে বসে মিটমাট করে দেয়, যাতে আর কোনো সমস্যা না হয়। কিন্তু বৈঠক শেষে দুজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দিল্লির হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী
দিল্লির হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী

শ্বাসকষ্ট ও অসুস্থ বোধ করায় ভারতের কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) Read more

আজ থেকে শুরু এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সাড়ে ১২ লাখ শিক্ষার্থী
আজ থেকে শুরু এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সাড়ে ১২ লাখ শিক্ষার্থী

সারাদেশে আজ বৃহস্পতিবার (২৬ জুন) থেকে একযোগে শুরু হচ্ছে ২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। সকাল ১০টায় বাংলা Read more

জমে উঠেছে মোংলা প্রেসক্লাব নির্বাচন
জমে উঠেছে মোংলা প্রেসক্লাব নির্বাচন

দীর্ঘদিন পর ঐতিহ্যবাহী মোংলা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনকে ঘিরে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। আনন্দঘন পরিবেশে জমে উঠেছে প্রার্থীদের প্রচারণা।আগামী ৩০ Read more

রায় থাকা সত্ত্বেও মোবাইল কোর্টের কারাদণ্ড, শোকজ এসি ল্যান্ডসহ পাঁচ জনকে
রায় থাকা সত্ত্বেও মোবাইল কোর্টের কারাদণ্ড, শোকজ এসি ল্যান্ডসহ পাঁচ জনকে

সিলেটের গোলাপগঞ্জে সিনিয়র সহকারী জজ আদালতের রায় থাকা সত্ত্বেও মোবাইল কোর্ট পরিচালনা করে একই পরিবারের মহিলা সহ ৪ জনকে কারাদণ্ড Read more

পত্রিকা: ‘১/১১ জমানার ভোট: বাড়তি ব্যালট ছাপার অভিযোগ, কাঠগড়ায় যারা’
পত্রিকা: ‘১/১১ জমানার ভোট: বাড়তি ব্যালট ছাপার অভিযোগ, কাঠগড়ায় যারা’

১/১১ পরবর্তী সময়ে নবম জাতীয় সংসদ নির্বাচনে অতিরিক্ত ব্যালট ছাপিয়ে আওয়ামী লীগকে জেতানোর অভিযোগ, সংবিধান সংস্কার পরিষদ ইস্যু নিয়ে সরকারি Read more

যশোরের শার্শায় পরিত্যক্ত অবস্থায় তিনটি ককটেল উদ্ধার
যশোরের শার্শায় পরিত্যক্ত অবস্থায় তিনটি ককটেল উদ্ধার

যশোরের শার্শা উপজেলায় পরিত্যক্ত অবস্থায় তিনটি ককটেল বোমা উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নিজামপুর ইউনিয়নের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন