উৎসবমুকর পরিবেশে ভোলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে নজরুল হক অনু এবং সাধারণ সম্পাদক পদে নাছির উদ্দিন লিটন নির্বাচিত হয়েছেন।শনিবার (১১ এপ্রিল) দুপুরে ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা পরিষদের চেয়ারম্যান প্রফেসর মো. জামাল হোসেন।এর আগে, একই দিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোলা প্রেসক্লাবের নিজস্ব মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে নজরুল হক অনু ২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি পদে মো. সোলেমান ১৯ ভোট এবং সাধারণ সম্পাদক পদে নাছির উদ্দিন লিটন ২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।অন্যান্য পদে বিজয়ীরা হলেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. নুরে আলম ফয়েজউল্লাহ, দপ্তর সম্পাদক ছোটন সাহা। এছাড়াও নির্বাহী সদস্য পদে মোতাছিন বিল্লাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তবে প্রার্থী না থাকায় ক্রীড়া সম্পাদক, পাঠাগার সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক ও নির্বাহী সদস্যের একটি পদ বর্তমানে শূন্য রয়েছে।জানা গেছে, প্রেসক্লাবের মোট ৪৬ জন সদস্য রয়েছে। যার মধ্যে ৭টি পদে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে সভাপতি পদে ৩ জন, সহ-সভাপতি পদে ৩ জন এবং সাধারণ সম্পাদক পদে ৬ জন প্রার্থী লড়াই করেন।নির্বাচন পরিচালনা কমিটি জানান, অত্যন্ত স্বচ্ছ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচিত এই কমিটি আগামী ২ বছর ভোলা প্রেসক্লাবের দায়িত্ব পালন করবেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের দাবি বাংলাদেশের, বিসিসিআই বলছে ‘অসম্ভব’
বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের দাবি বাংলাদেশের, বিসিসিআই বলছে ‘অসম্ভব’

আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে দল পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান। ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে ভিড়িয়েছিল Read more

গজারিয়ায় গাঁজাসহ দুইজন আটক
গজারিয়ায় গাঁজাসহ দুইজন আটক

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করেছে থানা পুলিশ।বুধবার (০৭ জানুয়ারি ২০২৬) বিকেল আনুমানিক ৪টা ১০ Read more

মাদুরোকে অবিলম্বে মুক্তি দিতে হবে, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি চীনের
মাদুরোকে অবিলম্বে মুক্তি দিতে হবে, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি চীনের

আমেরিকাকে অবিলম্বে ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে মুক্তি দিতে হবে বলে জানিয়েছে চীন।  সেইসঙ্গে তাদেরকে আটকের Read more

১৩ পদে নিয়োগ দেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়
১৩ পদে নিয়োগ দেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় (বিওএফ) ‘উপসহকারী প্রকৌশলী’ (অসামরিক) পদে ১৩ জনকে নিয়োগ দেওয়া হবে।আগ্রহীরা ২০২৬ সালের ৮ জানুয়ারি Read more

করিমগঞ্জে পানিতে গোসল করতে নেমে ২ শিশুর মৃত্যু
করিমগঞ্জে পানিতে গোসল করতে নেমে ২ শিশুর মৃত্যু

কিশোরগঞ্জের করিমগঞ্জে বাড়ির পাশে গর্তের পানিতে গোসল করতে নেমে পানিতে ডুবে ইয়াসমিন (৮) ও তাইয়বা (৯) নামের দুই শিশুর মৃত্যু Read more

আমতলীতে বিএনপির প্রস্তুতি সভায় দফায় দফায় সংঘর্ষ, আহত ১৫
আমতলীতে বিএনপির প্রস্তুতি সভায় দফায় দফায় সংঘর্ষ, আহত ১৫

বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নে বিএনপির কাউন্সিল প্রস্তুতি সভা শেষে পদ-পদবি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন