যশোরের শার্শা উপজেলার কাশিপুরে পূর্ব শত্রুতার জেরে তরিকুল ইসলাম (৩৪) নামে এক যুবককে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কাশিপুর বটতলা এলাকায় ভিকটিমের বাড়ির সামনের রাস্তায় এই হামলার ঘটনা ঘটে। আহত তরিকুল ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে।আহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একই এলাকার জলিল ও তার ছেলেদের সাথে তরিকুলের পরিবারের বিরোধ চলছিল। শনিবার সকালে তরিকুলকে তার বাড়ির সামনের রাস্তায় একা পেয়ে ওত পেতে থাকা বিবাদী সুরুজ আলী, মইন ও তাদের পিতা জলিল লোহার রড নিয়ে আক্রমণ করে। হামলাকারীরা তরিকুলের মাথায় রড দিয়ে আঘাত করলে তার মাথা ফেটে রক্তাক্ত জখম হয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে এসে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।ভুক্তভোগী তরিকুলের পিতা রফিকুল ইসলাম জানায়, এ ঘটনার বিচার চেয়ে তারা শার্শা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতের জন্য আকাশসীমা নিষিদ্ধের মেয়াদ বাড়াল পাকিস্তান
ভারতের জন্য আকাশসীমা নিষিদ্ধের মেয়াদ বাড়াল পাকিস্তান

ভারতীয় সব ধরনের বিমান ও সামরিক উড়োজাহাজের জন্য পাকিস্তান তার আকাশসীমা ব্যবহার নিষিদ্ধের মেয়াদ আবারও এক মাস বাড়িয়েছে। শুক্রবার পাকিস্তান Read more

খাগড়াছড়িতে অগ্নিকাণ্ডে পুড়ল ৩৫ দোকান
খাগড়াছড়িতে অগ্নিকাণ্ডে পুড়ল ৩৫ দোকান

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলার ঐতিহ্যবাহী বোয়ালখালী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৩৫টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) মধ্যরাতে Read more

শাহজাদপুরে ১২ মামলার আসামি বকুলের ৬ মাসের জেল
শাহজাদপুরে ১২ মামলার আসামি বকুলের ৬ মাসের জেল

সিরাজগঞ্জের শাহজাদপুরে মাদক সেবনের দায়ে বকুল হোসেন (৪০) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (৮ Read more

পলিশেড হাউজে ফুল ও সবজি চাষে সফল সানু মিয়া
পলিশেড হাউজে ফুল ও সবজি চাষে সফল সানু মিয়া

কৃষক মো. সানু মিয়া ১২ শতক জমিতে পলিশেডে ফগার ইরিগেশন ব্যবহার করে তাপমাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমে একই ক্ষেতে বছর জুড়ে ফুল Read more

টি-টোয়েন্টিতে অনন্য রেকর্ড গড়লেন রশিদ খান
টি-টোয়েন্টিতে অনন্য রেকর্ড গড়লেন রশিদ খান

বর্তমানে ক্রিকেটের অন্যতম জনপ্রিয় ফরম্যাট টি-টোয়েন্টি। যেখানে প্রতিটি বলেই বদলে যেতে পারে ম্যাচের গতিপথ। আর এই গতিময় ফরম্যাটে ধারাবাহিকতা ধরে Read more

শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

জুলাই গণহত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। মামলার অপর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন