রাজধানীর এফডিসিতে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে জাদুশিল্পী ঐক্য পরিষদের পক্ষ থেকে প্রখ্যাত জাদুশিল্পী জুয়েল আইচের জন্মদিনটিকে ‘জাদু দিবস’ হিসেবে ঘোষণা করেছেন দেশের জাদুশিল্পীরা। শুক্রবার (১০ এপ্রিল) রাতে এই বিশেষ ঘোষণা দেওয়া হয়। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, জুয়েল আইচের জন্ম না হলে জাদুশিল্পীদের কেউ একুশে পদক পেত না, মুক্তিযুদ্ধ হতো না। আমাদের সংগঠনের প্রধান উপদেষ্টা তিনি।অনুষ্ঠানে জাদুশিল্পী ঐক্য পরিষদের পক্ষ থেকে জানানো হয়, শুধু ম্যাজিশিয়ান না তিনি একজন শিল্পী। তার হাত ধরেই দেশে জাদুর এক চমৎকার পরিবেশ তৈরি হয়েছে।অনুষ্ঠানে জুয়েল আইচ তার প্রেরণাদায়ক বক্তব্যে দীর্ঘ পথচলার নানা অভিজ্ঞতার কথা তুলে ধরেন। আরএ
Source: সময়ের কন্ঠস্বর
