যুদ্ধবিরতি ও সংলাপ পরিস্থিতির মধ্যেই ইরানে নতুন করে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মতো অত্যাধুনিক অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন। বিষয়টি সম্পর্কে অবগত মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর একাধিক সূত্রের বরাতে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সিএনএন। প্রতিবেদনে বলা হয়, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই সরঞ্জাম পাঠানো হতে পারে।এই খবর সামনে আসায় আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। কারণ, সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত থামাতে মধ্যস্থতার ভূমিকায় থাকার কথা বলেছিল বেইজিং। সেই অবস্থান ধরে রেখেই যদি গোপনে অস্ত্র সরবরাহ করা হয়, তবে তা পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।গোয়েন্দা সূত্রগুলোর ভাষ্য মতে, চীন যে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে, তা হলো কাঁধে বহনযোগ্য বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। এটি ‘ম্যানপ্যাডস’ নামে পরিচিত। এ ধরনের অস্ত্র, বিশেষ করে নিচুতে ওড়া যুদ্ধবিমান ও হেলিকপ্টারের জন্য বড় হুমকি। সূত্রগুলোর মধ্যে দুজন জানান, এই অস্ত্র সরাসরি চীন থেকে ইরানে পাঠানো হবে না। বরং তৃতীয় কোনো দেশের মাধ্যমে সরবরাহের চেষ্টা চলছে, যাতে এর প্রকৃত উৎস গোপন রাখা যায়। তবে এসব অভিযোগ সরাসরি নাকচ করেছে ওয়াশিংটনে চীনা দূতাবাস।তাদের দাবি, চীন কখনোই সংঘাতে জড়িত কোনো পক্ষকে অস্ত্র দেয় না এবং আন্তর্জাতিক দায়িত্বশীলতা বজায় রেখেই চলেছে।এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেন, ইরানের আকাশে ভূপাতিত একটি এফ-১৫ যুদ্ধবিমান ‘তাপ-অনুসন্ধানী ক্ষেপণাস্ত্র’ দিয়ে আঘাত করা হয়েছিল। অন্যদিকে ইরানও বিমান ভূপাতিত করতে একটি ‘নতুন’ প্রতিরক্ষা ব্যবস্থার ব্যবহারের কথা জানিয়েছে। তবে সেটি কোথা থেকে এসেছে, তা স্পষ্ট করেনি।বিশ্লেষকদের মতে, চীন সরাসরি যুদ্ধে জড়াতে চায় না। তবে ইরানের সঙ্গে সম্পর্ক অটুট রাখতে এবং নিজেদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে পরোক্ষভাবে সহায়তা দিতে পারে। একই সঙ্গে তারা আন্তর্জাতিক অঙ্গনে নিরপেক্ষ অবস্থানও ধরে রাখতে চাইছে।উল্লেখ্য, ইরানের সঙ্গে চীন ও রাশিয়ার দীর্ঘদিনের সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে ড্রোন সরবরাহ করে ইতিমধ্যে আলোচনায় এসেছে তেহরান।আগামী মাসে চীন সফরে যাওয়ার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সেখানে চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে বৈঠকে ইরান ইস্যু গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার হত্যার হুমকি পেলেন মোহাম্মদ শামি
এবার হত্যার হুমকি পেলেন মোহাম্মদ শামি

কাশ্মীরের পাহেলগামে পর্যটক হত্যার ঘটনার হত্যার হুমকি পেয়েছিলেন ভারতীয় জাতীয় দলের কোচ গৌতম গম্ভীর। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে মোহাম্মদ Read more

আ.লীগের সম্পদ জনগণের কল্যাণে ব্যয় করা উচিত: নুর
আ.লীগের সম্পদ জনগণের কল্যাণে ব্যয় করা উচিত: নুর

আওয়ামী লীগ অবৈধভাবে জনগণের যে সম্পদ লুটপাট করেছে, তা বাজেয়াপ্ত করে জনগণের কল্যাণে ব্যয় করা উচিত বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের Read more

ইসরায়েলে সবচেয়ে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান
ইসরায়েলে সবচেয়ে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান

দখলদার ইসরায়েলে সবচেয়ে বড় ও তীব্র হামলার প্রস্তুতি চলছে ইরানে। সোমবার (১৬ জুন) এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রয়াত্ত্ব টিভি। তারা বলেছে, Read more

কটিয়াদীতে সৎ মায়ের পাষবিক নির্যাতনে হাসপাতালে কাতরাচ্ছে শিশু
কটিয়াদীতে সৎ মায়ের পাষবিক নির্যাতনে হাসপাতালে কাতরাচ্ছে শিশু

মায়ের বুক শিশুর জন্য পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়। কিন্তু যার আপন মা নেই, তার জন্য পৃথিবী কতটা কঠিন ও নির্মম Read more

চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী
চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

চিকিৎসাশাস্ত্রে বিজয়ীদের নাম ঘোষণার মধ্য দিয়ে ২০২৫ সালের নোবেল পুরস্কারের যাত্রা শুরু হলো। চিকিৎসা বিজ্ঞানে যুগান্তকারী অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর Read more

আখাউড়ায় বাদীর উপর হামলায় বিচারের দাবিতে গ্রামবাসির মানববন্ধন
আখাউড়ায় বাদীর উপর হামলায় বিচারের দাবিতে গ্রামবাসির মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার আদালতে জামিন না পেয়ে বাদীর হাত-পা  ভেঙে দিলেন বিবাদী পক্ষের লোকজন। এ ঘটনায় দোষীদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন