যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে শান্তি আলোচনায় অংশ নিতে পাকিস্তানে পৌঁছেছে মার্কিন প্রতিনিধি দল। ইরানের প্রতিনিধিরা এর আগেই সেখানে পৌঁছে গিয়েছিলেন।দ্য গার্ডিয়ান জানায়, মার্কিন দলের নেতৃত্বে আছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার সাথে আছেন প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জারেড কুশনার। এর বাইরে মার্কিন অগ্রবর্তী দলের প্রায় ১০০ সদস্য আগে থেকেই ইসলামাবাদে রয়েছেন বলে পাকিস্তানি সূত্র জানিয়েছে।যুদ্ধ শুরুর এক মাসেরও বেশি সময় পর এটাই দুই পক্ষের প্রথম বৈঠক। দুই দেশই আলোচনা শুরুর আগে নিজেদের শর্ত জানিয়ে দিয়েছে। আলোচনায় বসার আগে দুটি শর্ত আছে ইরানের। সেগুলো হলো- লেবাননে যুদ্ধবিরতি এবং ইরানের জব্দকৃত সম্পদ হস্তান্তর করা।আর যুক্তরাষ্ট্রের মূল উদ্বেগ হলো ইরানের পারমাণবিক কর্মসূচি এবং হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিশ্চিত করা।এমআর-২
Source: সময়ের কন্ঠস্বর
