মক্কার পবিত্র মসজিদুল হারামে টানা ৩৬ বছর তারাবির নামাজে পবিত্র কোরআন খতম করতে যাচ্ছেন শায়খ ড. আবদুর রহমান আল-সুদাইস। আজ মঙ্গলবার রাতে স্থানীয় সময় রমজান মাসের ২৯তম তারাবিতে পবিত্র কোরআন খতম করবেন তিনি।শায়খ সুদাইস পবিত্র মসজিদুল হারামের প্রধান ইমাম ও খতিব এবং মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের পরিচালনা পর্ষদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ১৯৮৪ সাল থেকে টানা ৪৩ বছর এই মসজিদের ইমাম ও খতিব হিসেবে রয়েছেন। জানা যায়, শায়খ সুদাইস মাত্র ২২ বয়সে ১৪০৪ হিজরি মোতাবেক ১৯৮৪ সালের মে মাসে মসজিদুল হারামের খতিব ও ইমাম হিসেবে নিয়োগ পান। পরবর্তীতে তিনি প্রধান ইমাম হোন। সৌদি আরবের সাবেক বাদশাহ ফাহাদ বিন আবদুল আজিজের এক রাজকীয় নির্দেশনায় তাঁকে এই পদে নিয়োগ দেওয়া হয়। মসজিদুল হারামের সবচেয়ে কম বয়সী ইমাম হিসেবে সর্বপ্রথম তিনি আসর নামাজের ইমামতি করেন।২০১২ সাল মোতাবেক ১৪৩৩ হিজরিতে তিনি মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের পরিচালনা পরিষদের প্রধান হিসেবে নিয়োগ পান। পবিত্র দুই মসজিদ পরিচালনা পরিষদের প্রধান হিসেবে ২০১৪ সালে তিনি মসজিদে নববিতে প্রথম বার ইমামতি করেন। ২০২৬ সালে মসজিদুল হারামে তাঁর ইমামতিতে তারাবির নামাজে কোরআন খতমের ৩৬তম বছর পূর্ণ হবে। কোরআন খতম উপলক্ষে প্রতি বছরের মতো এবারও তিনি সুন্দর কণ্ঠে দীর্ঘ সময় দোয়া করবেন।শায়খ আবদুর রহমান আল-সুদাইস ১৩৭৯ হিজরি মোতাবেক ১৯৬০ সালের ১০ ফেব্রুয়ারি সৌদি আরবের কাসিম অঞ্চলের বুকাইরায় জন্মগ্রহণ করেন। বনু আসাদ বিন রবিয়াহ বিন নাজার গোত্রের আনজা শাখার সন্তান তিনি। তাঁর বাবার নাম আবদুল আজিজ ও মায়ের নাম ফাহদা রউফ। কাসিমে বেড়ে উঠলেও পরবর্তীতে রিয়াদে পাড়ি জমান তিনি। শৈশব থেকেই উত্তম আচার-ব্যবহারের জন্য পরিচিত ছিলেন তিনি।শায়খ আল-সুদাইস বাবা-মায়ের অনুপ্রেরণায় ১২ বছর বয়সে পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করেন। এরপর রিয়াদের মুসান্না বিন হারেসা ইবতেদায়ি মাদরাসায় প্রাথমিক পড়াশোনা করেন। ১৯৭৯ সালে তিনি মাহাদ আল-রিয়াদ আল-ইলমি থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। ১৯৮৭ সালে ইমাম মুহাম্মাদ বিন সাউদ ইসলামিক বিশ্ববিদ্যালয়ের উসুলুল ফিকাহ বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ১৯৯৫ সালে তিনি মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের শরিয়াহ বিভাগ থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে তিনি একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৫ সালে দুবাই ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডের বর্ষসেরা ইসলামী ব্যক্তিত্ব হিসেবে সম্মাননা পুরস্কার লাভ করেন। এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকার বাতাসের মান আজ ‘অস্বাস্থ্যকর’
ঢাকার বাতাসের মান আজ ‘অস্বাস্থ্যকর’

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ পঞ্চম স্থানে রয়েছে ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ১৭০ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ Read more

লাইসেন্স পেলো ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’, চেয়ারম্যান নাজমা
লাইসেন্স পেলো ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’, চেয়ারম্যান নাজমা

৫টি দুর্বল ব্যাংক একীভূত করে পরিচালনার জন্য শরিয়াহভিত্তিক নতুন রাষ্ট্রায়ত্ত ব্যাংক 'সম্মিলিত ইসলামী ব্যাংক' প্রাথমিক লাইসেন্স পেয়েছে। ব্যাংকটির চেয়ারম্যান করা Read more

নেদারল্যান্ড সিরিজের টিকিটের মূল্য তালিকা প্রকাশ
নেদারল্যান্ড সিরিজের টিকিটের মূল্য তালিকা প্রকাশ

এশিয়া কাপের আগে প্রস্তুতির হিসেবে নেদারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজটি অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট Read more

বেরোবিতে শূন্য আসনে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
বেরোবিতে শূন্য আসনে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিভিন্ন বিভাগে ২৯টি ফাঁকা আসন পূরণের লক্ষ্যে সাক্ষাৎকারের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।শনিবার (২৩ Read more

গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে এই মুহূর্তে বিএনপির কোনো বিকল্প নেই: টুকু
গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে এই মুহূর্তে বিএনপির কোনো বিকল্প নেই: টুকু

গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে এই মুহূর্তে বিএনপির কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে Read more

নিউইয়র্কে আখতার হোসেনের ওপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল
নিউইয়র্কে আখতার হোসেনের ওপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল

নিউইয়র্কে সন্ত্রাসী আওয়ামী লীগ কর্তৃক এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও তাসনিম জারাসহ রাজনীতিবিদদের ওপর হামলার প্রতিবাদ, ইন্টারিম সরকারের গাফিলতির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন