পেশা, অর্থনৈতিক অবস্থা, ব্যক্তিস্বার্থসহ নানা কারণে বিয়ে ও সন্তান গ্রহণে আগ্রহ কমছে তরুণদের মধ্যে। সম্প্রতি ১৪ দেশের ১৪ হাজার তরুণকে নিয়ে পরিচালিত এক জরিপে এমন চিত্র উঠে এসেছে। জরিপ করেছে জাতিসংঘ জনসংখ্যা তহবিল ইউএনএফপিএ এবং ইউ গভ সার্ভে।বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫ উপলক্ষে গতকাল ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত আলোচনাসভায় এ তথ্য জানানো হয়। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে এই আলোচনাসভা অনুষ্ঠিত হয়।বিশ্ব জনসংখ্যা এভাবে হ্রাস পেতে থাকলে একসময় তা বিলুপ্ত হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সম্প্রতি প্রকাশিত স্টেট অব ওয়ার্ল্ড পপুলেশন রিপোর্টে বলা হয়েছে, বিশ্বব্যাপী জনসংখ্যা আট বিলিয়নের নিচে নেমে আসাও সমস্যা নয়। প্রকৃত সমস্যা হলো, প্রজনন হারে প্রভাব পড়া। এর ফলে বিশ্বের এক বৃহৎ জনগোষ্ঠী সন্তান ধারণের সুযোগ অথবা আকাঙ্ক্ষা থেকে বঞ্চিত হবে।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, ‘ক্ষমতায়নের পূর্বশর্ত হলো অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন। আর্থিকভাবে সক্ষম হলে ক্ষমতায়নের পথ সহজ হয়। একটি সম্ভাবনাময়, ন্যায্য বিশ্ব গড়তে হলে আমাদের সমতা অর্জন করতে হবে। এই লক্ষ্য বাস্তবায়নে যত বাধা আছে, তা আমাদের ঝেরে ফেলতে হবে।’উপদেষ্টা আরো বলেন, ‘আমরা পছন্দের পরিবার গড়ার জন্য তারুণ্যের ক্ষমতায়নের কথা বলছি। কিন্তু এর জন্য প্রয়োজন উপযুক্ত শিক্ষা, সহায়ক পরিবেশ এবং সচেতনতা। তরুণদের উপযুক্তভাবে প্রস্তুত করতে আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।’ জরিপে দেখা গেছে, একাধিক সন্তান নেওয়ার ইচ্ছা থাকলেও তা বাস্তবে রূপ পায় না।মূলত অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণেই প্রায় অর্ধেকেরও বেশি তরুণ পছন্দের সংখ্যা অনুযায়ী সন্তান গ্রহণে সক্ষম হয় না। প্রতি চারজনে একজন পছন্দমতো সময়ে সন্তান নিতে চেয়ে ব্যর্থ হয়েছে। ফলে তাদের ৪০ শতাংশ পরবর্তী সময়ে সন্তান ধারণের আকাঙ্ক্ষাকে বাদ দিতে বাধ্য হয়েছে। প্রায় ১৩ শতাংশ তরুণের অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ এবং পরে সন্তান চেয়েও ব্যর্থ হয়েছে। ১৪ শতাংশ তরুণ উপযুক্ত সঙ্গীর অভাবে সন্তান নিতে পারে না। ১৮ শতাংশ মানুষের পরিবার পরিকল্পনা অথবা প্রজনন স্বাস্থ্যসেবা পাওয়ার কোনো সুযোগ নেই।স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেন, ‘রাষ্ট্র বিনির্মাণে তরুণসমাজের ভূমিকা কী হতে পারে, তা জাতি দেখেছে। তরুণরাই জাতির ভবিষ্যৎ। যেভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং এবং রোবটিকসের উন্নতি হচ্ছে, তার প্রভাব পড়বে জীবনের নানা ক্ষেত্রে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের প্রস্তুত থাকতে হবে।’স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন বলেন, বিশ্বের জনসংখ্যা ৮২৩ কোটি ৪৫ লাখ ২৪ হাজার ৭৫০। সর্বশেষ পাঁচ মিনিটে বিশ্বে এক হাজার ২৫০ শিশু জন্মগ্রহণ করেছে এবং এক হাজারের মতো মানুষের মৃত্যু হয়েছে। ধারণা করা হয়, এ সংখ্যা এক হাজার কোটিতে পৌঁছবে ২০৫৬ সালে। এক হাজার ৯০ কোটিতে পৌঁছবে ২০৯৮ সালে। এর পর থেকে এ সংখ্যা কমবে।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ডা. আশরাফী আহমদ। ধন্যবাদ জ্ঞাপন করেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব (জনসংখ্যা, পরিবার কল্যাণ ও আইন অনুবিভাগ) জোবায়দা বেগম। সভাপতিত্ব করেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা. মো. সারোয়ার বারী। অনুষ্ঠান শেষে জাতীয় পর্যায়ে ১০টি ক্যাটাগরিতে নির্বাচিত শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠান প্রতিনিধিদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এসএসসি পরীক্ষায় ফেল করায় কুমিল্লায় কিশোরীর আত্মহত্যা
এসএসসি পরীক্ষায় ফেল করায় কুমিল্লায় কিশোরীর আত্মহত্যা

কুমিল্লার দাউদকান্দিতে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার খবরে শ্রাবন্তী রানী সরকার (১৬) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে।বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল সাড়ে Read more

৪৪তম বিসিএসে ক্যাডার পদ বৃদ্ধির দাবি ফল প্রত্যাশীদের
৪৪তম বিসিএসে ক্যাডার পদ বৃদ্ধির দাবি ফল প্রত্যাশীদের

নতুন বাংলাদেশে নানা পরিবর্তনের অঙ্গীকার থাকলেও ৪৪তম বিসিএস প্রার্থীরা এখনও রয়ে গেছেন দীর্ঘ অপেক্ষা এবং হতাশায়। এর অন্যতম কারণ ৪৪তম Read more

জয়পুরহাটে আদালত অবমাননায় আইনজীবীকে কারণ দর্শানোর নোটিশ
জয়পুরহাটে আদালত অবমাননায় আইনজীবীকে কারণ দর্শানোর নোটিশ

জয়পুরহাটে আদালত অবমাননার দায়ে জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাড. আব্দুল মোমেন ফকিরকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে আদালত। সোমবার (০৮ জুলাই) সিনিয়র Read more

ঘন কুয়াশায় ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু!
ঘন কুয়াশায় ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু!

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে রেললাইন পার হওয়ার সময় একটি দ্রুতগতির ট্রেনের ধাক্কায় ৭টি বন্য এশীয় হাতি নিহত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) Read more

এই দেশে কত পার্সেন্ট মানুষ সন্তানকে গান শেখায়?
এই দেশে কত পার্সেন্ট মানুষ সন্তানকে গান শেখায়?

এই দেশে কত পার্সেন্ট মানুষ সন্তানকে গান শেখায়? এমন প্রশ্ন ছুড়ে দিয়ে জনপ্রিয় ইসলামি চিন্তাবিদ ও বক্তা শায়খ আহমাদুল্লাহ বলেছেন, সরকারি Read more

ট্রাম্পের ‘শুল্ক যুদ্ধের’ মধ্যেই পুতিনের সঙ্গে দেখা করলেন অজিত দোভাল
ট্রাম্পের ‘শুল্ক যুদ্ধের’ মধ্যেই পুতিনের সঙ্গে দেখা করলেন অজিত দোভাল

যুক্তরাষ্ট্র-ভারত বাণিজ্যিক উত্তেজনার মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। বৃহস্পতিবার (৭ আগস্ট) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন