গাইবান্ধার পলাশবাড়ীতে পেট্রোল নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ছুরিকাঘাতে তিন যুবক আহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা শহরের বাশকাটা এলাকার মেসার্স পলাশবাড়ী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (৮এপ্রিল) দিবাগত রাত থেকেই মোটরসাইকেল চালকরা পেট্রোলের জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করছিলেন। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ফিলিং স্টেশনে পেট্রোল সরবরাহ শুরু হয়।এরই মধ্যে দুপুর সাড়ে ১২টার দিকে সিরিয়াল ভেঙে তেল নেওয়াকে কেন্দ্র করে কয়েকজন যুবকের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের সময় ধারালো অস্ত্রের আঘাতে তিনজন আহত হন।পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।গাইবান্ধার সহকারী পুলিশ সুপার এবিএম রশীদুল বারী জানান, ঘটনার পর একজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনায় জড়িত অন্যদের চিহ্নিত করার চেষ্টা চলছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোলায় আগ্নেয়াস্ত্র ও অবৈধ জালসহ ৪৩ ডাকাত আটক
ভোলায় আগ্নেয়াস্ত্র ও অবৈধ জালসহ ৪৩ ডাকাত আটক

বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের অভিযানে গত ৫ মাসে ৪ হাজার ২শ’ ২৪ কোটি টাকা মূল্যের অবৈধ জাল, ২৩ কোটি ৬২ Read more

ভূমিকম্পে কাঁপল পাকিস্তানের বেলুচিস্তান
ভূমিকম্পে কাঁপল পাকিস্তানের বেলুচিস্তান

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (৮ নভেম্বর) সকালে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫। দেশটির Read more

ব্রাহ্মণবাড়িয়ার কাঁঠাল ফলের কদর দেশজুড়ে
ব্রাহ্মণবাড়িয়ার কাঁঠাল ফলের কদর দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় চলতি মৌসুমে কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। জেলার সীমান্তবর্তী বিজয়নগর, কসবা ও আখাউড়া উপজেলায় পাহাড়ি টিলা ভূমি সমৃদ্ধ লাল মাটি Read more

সিঁদুর খেলায় মাতলেন নারীরা, সন্ধ্যায় প্রতিমা বিসর্জন
সিঁদুর খেলায় মাতলেন নারীরা, সন্ধ্যায় প্রতিমা বিসর্জন

বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহাদশমী। দেবীর বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব। নওগাঁয় Read more

সোনারগাঁয়ে ওসি নিয়োগের ৭২ ঘন্টার মাথায় ক্লোজ
সোনারগাঁয়ে ওসি নিয়োগের ৭২ ঘন্টার মাথায় ক্লোজ

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি), বহুল আলোচিত ইসমাইল হোসেনকে ক্লোজড করা হয়েছে। নিয়োগের ৭২ ঘণ্টার মাথায়ই তাকে ঢাকা রেঞ্জ Read more

হোয়াটসঅ্যাপের ছবি-ফাইল ডাউনলোড হবে না অনুমতি ছাড়া
হোয়াটসঅ্যাপের ছবি-ফাইল ডাউনলোড হবে না অনুমতি ছাড়া

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য বিভিন্ন ফিচার যুক্ত করে নিয়মিত। যা ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা আরও ভালো করে। শুধু ব্যক্তিগত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন