অবৈধ মজুতের অভিযোগে বিপুল পরিমাণ তেল জব্দের পরদিনই ফেনীতে আবারও ৮ হাজার লিটার ভোজ্য তেল জব্দের কথা জানিয়েছে প্রশাসন। এবার জব্দ করা হয়েছে ৮ হাজার লিটার ভোজ্য তেল।বৃহস্পতিবার (৯ এপ্রিল) ফেনী পৌরসভার মধ্যরামপুর ইসলামপুর রোড এলাকায় ‘ইসমাইল অ্যান্ড সন্স’ নামে একটি প্রতিষ্ঠান এসব তেল জব্দ করা হয়। ওই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।প্রশাসন সূত্র জানায়, বৃহস্পতিবার ফেনী পৌরসভার মধ্যরামপুর ইসলামপুর রোড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত র‌্যাব-৭ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান, বিএসটিআই, নিরাপদ খাদ্য অধিদফতর ও ৪ বিজিবির সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।মধ্যরামপুর ইসলামপুর রোড এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী বিএসটিআই এর অনুমোদন ছাড়াই ভোজ্যতেলে বোতলে অবৈধ লেবেলিং, অন্য প্রতিষ্ঠানের মোড়ক ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে প্যাকেজিং এবং প্রাতিষ্ঠানিক লাইসেন্স ছাড়াই বিপুল পরিমাণ তেল মজুত করে বাজারজাত করে আসছিল। অভিযানে ধরা পড়ে ‘ইসমাইল অ্যান্ড সন্স’ নামের ওই প্রতিষ্ঠানে ৮ হাজার লিটার ভোজ্যতেল অবৈধভাবে মজুত করার প্রমাণ পাওয়া যায়। এর দায়ে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।র‌্যাব-৭ সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফফর হোসেন বলেন, ‘জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং জরিমানার অর্থ বিধি মোতাবেক সরকারি কোষাগারে জমা করা হয়েছে।’উল্লেখ্য, গত বুধবার ভোজ্য তেলে অবৈধ মজুত ঠেকাতে ফেনী সদর থানার মধ্যরামপুর তাকিয়া রোডের ইসলামপুর এলাকায় অভিযানে নামে চালায় র‌্যাব। এতে ‘কবির অ্যান্ড সন্স’ নামে একটি প্রতিষ্ঠানে ৫০ হাজার লিটার ভোজ্যতেল অবৈধভাবে মজুদের অপরাধে ২ লাখ টাকা জরিমানা করা হয়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খেলতে গিয়ে ৪ দিন ধরে নিখোঁজ পঞ্চম শ্রেণির শিক্ষার্থী
খেলতে গিয়ে ৪ দিন ধরে নিখোঁজ পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

চট্টগ্রামের আনোয়ারায় খেলতে গিয়ে নিখোঁজ হয়েছে পঞ্চম শ্রেণির এক স্কুল শিক্ষার্থী। গত সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বৈরাগ Read more

হাদির পক্ষে পোস্ট দেওয়ায় মামুন, চমক ও বান্নাহকে হত্যার হুমকি
হাদির পক্ষে পোস্ট দেওয়ায় মামুন, চমক ও বান্নাহকে হত্যার হুমকি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির ওপর হামলার ঘটনার পর দেশজুড়ে ক্ষোভ ও প্রতিবাদের আবহ তৈরি হয়েছে। হাদির দ্রুত Read more

বিএনপিকে সংস্কারবিরোধী হিসেবে দেখানোর চেষ্টা করছে: ফখরুল
বিএনপিকে সংস্কারবিরোধী হিসেবে দেখানোর চেষ্টা করছে: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি মহল পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কারবিরোধী হিসেবে দেখানোর চেষ্টা করে যাচ্ছে। ঐকমত্য কমিশনের প্রস্তাবের Read more

মে দিবসে হিলি বন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ
মে দিবসে হিলি বন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ

আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে আজ সকাল থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। Read more

পর্তুগালে জনসমক্ষে নিকাব পরলে জরিমানা
পর্তুগালে জনসমক্ষে নিকাব পরলে জরিমানা

‘লিঙ্গভিত্তিক ও ধর্মীয় উদ্দেশ্যে’ নিকাব পরা নিষিদ্ধ করতে পর্তুগালে পার্লামেন্টে একটি বিল পাস হয়েছে। অধিকাংশ উন্মুক্ত স্থান বা জনসমক্ষে নিকাব Read more

চীনকে ঠেকাতে এবার ‘টি-ডোম’ আনছে তাইওয়ান
চীনকে ঠেকাতে এবার ‘টি-ডোম’ আনছে তাইওয়ান

চীনের সামরিক চাপ রুখতে নিজেদের আকাশ প্রতিরক্ষা জোরদারে ‘টি-ডোম’ নামে একটি বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার ঘোষণা দিয়েছে তাইওয়ান। দেশটির প্রেসিডেন্ট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন