হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে টোল আরোপের পরিকল্পনা আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থার জন্য ‘বিপজ্জনক নজির’ সৃষ্টি করতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের শিপিং সংস্থা আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও)।আলজাজিরার প্রতিবেদনে সংস্থাটির এক মুখপাত্র জানান, আন্তর্জাতিক প্রণালিতে চলাচলের জন্য টোল আরোপের কোনো আন্তর্জাতিক চুক্তি নেই।বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এই প্রণালিটি দিয়ে পরিবাহিত হয়, যা এটিকে বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছে।মুখপাত্র আরো বলেন, আইএমও সদস্য দেশগুলোর গৃহীত সমুদ্র আইন সম্পর্কিত জাতিসংঘ সনদ (ইউএনসিএলওএস) অনুযায়ী, আন্তর্জাতিক প্রণালি দিয়ে জাহাজের অবাধ যাতায়াতের অধিকার রয়েছে।উপকূলবর্তী দেশগুলো এই অধিকার বাধাগ্রস্ত বা স্থগিত করতে পারে না।প্রণালিটি আন্তর্জাতিক জলসীমার অন্তর্ভুক্ত নয়, এই সতর্কতা এসেছে। যখন ইরান প্রণালিটি ব্যবহারে প্রতি জাহাজে সর্বোচ্চ ২০ লাখ ডলার পর্যন্ত টোল নেওয়ার কথা বিবেচনা করছে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এই প্রণালিটি পারাপারে প্রতি ব্যারেল তেলের জন্য ১ ডলার হারে চার্জ আরোপের পরিকল্পনাও থাকতে পারে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পশ্চিমতীরে ৩ হাজার জলপাই গাছ উপড়ে ফেলল ইসরাইলি সেনারা
পশ্চিমতীরে ৩ হাজার জলপাই গাছ উপড়ে ফেলল ইসরাইলি সেনারা

অধিকৃত পশ্চিমতীর অবস্থিত ফিলিস্তিনি গ্রাম আল-মুগাইর থেকে প্রায় ৩ হাজার জলপাই গাছ উপড়ে ফেলেছে ইসরাইল। এর ফলে স্থানীয় বসিন্দাদের মধ্যে Read more

‘ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট’- লিটন প্রসঙ্গে বুলবুল
‘ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট’- লিটন প্রসঙ্গে বুলবুল

সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে বাংলাদেশের ব্যাটাররা ছিলেন ছন্দহীন। বিশেষ করে টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসের অফফর্ম ছিল চোখে পড়ার মতো। তবে Read more

৫৭৯ কোটি রুপিতে ভারতের জার্সি স্পন্সর পেল অ্যাপোলো টায়ার
৫৭৯ কোটি রুপিতে ভারতের জার্সি স্পন্সর পেল অ্যাপোলো টায়ার

সব গুঞ্জন আর জল্পনা-কল্পনা শেষে অবশেষে নতুন কিট স্পন্সরশিপ পেয়েছে ভারতীয় ক্রিকেট দল। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে তিন বছরের Read more

এবার জেন-জি আন্দোলনে উত্তাল পেরু
এবার জেন-জি আন্দোলনে উত্তাল পেরু

এবার জেন-জি আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে লাতিন আমেরিকার দেশ পেরু। দেশটির রাজধানী লিমায় শনিবার (২০ সেপ্টেম্বর) সরকারবিরোধী শত শত বিক্ষোভকারীর Read more

চট্টগ্রামে কাঠ কেলেঙ্কারি: বলির পাঁঠা এএসআই, বহাল তবিয়তে ওসি আফতাব
চট্টগ্রামে কাঠ কেলেঙ্কারি: বলির পাঁঠা এএসআই, বহাল তবিয়তে ওসি আফতাব

চট্টগ্রামের চান্দগাঁও থানায় এখন নিয়ম-শৃঙ্খলার বদলে চলছে দুর্নীতি, চাঁদাবাজি আর প্রভাবশালী সিন্ডিকেটের রাজত্ব—তার সাম্প্রতিক নজির ৪০ লাখ টাকার অবৈধ কাঠের Read more

ভারতীয় গরুর ক্রয়-বিক্রয়ে বিজিবির বাধা, ব্যবসায়ীদের বিক্ষোভ
ভারতীয় গরুর ক্রয়-বিক্রয়ে বিজিবির বাধা, ব্যবসায়ীদের বিক্ষোভ

একদিকে কোরবানির ঈদ সামনে। অন্যদিকে জমে উঠছে দেশের বৃহত্তর পশুর হাটগুলোর প্রস্তুতি। ঠিক এমন সময়ে রাজশাহীতে ভারতীয় জাতের গরুর ক্রয়-বিক্রয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন